লাইভ ওয়ার্কশপ১টি লেসন ফ্রি দেখুন

AI Driven Motion Graphics Bootcamp

১২ সপ্তাহে এআই এবং মোশন গ্রাফিক্স আয়ত্ত করুন। প্র্যাকটিক্যাল পোর্টফোলিও তৈরি করে ১০০% নিশ্চিত রিমোট ইন্টার্নশিপ দিয়ে ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করুন।

শেখাবেন Sabbir Ahmed
  • ২৫ জন ভর্তি হয়েছেন
  • ১২টি মডিউল
  • ৬১টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • ১২ সপ্তাহের লাইভ বুটক্যাম্প — লার্নিং বাংলাদেশ ও এন্ডিংনসিন স্টুডিওর যৌথ উদ্যোগ
  • ১০০% শিক্ষার্থীর জন্য ৩ মাসের রিমোট ইন্টার্নশিপের সুযোগ — বাস্তব ক্লায়েন্ট প্রজেক্ট
  • After Effects + AI (Veo, Kling, Nano Banana) — পূর্ণাঙ্গ প্রোডাকশন ওয়ার্কফ্লো
  • কোর্স শেষে ইন্ডাস্ট্রি-রেডি কমপ্লিট পোর্টফোলিও
  • সেইফটি নেট — কোর্স শেষ করতে না পারলে ফুল রিফান্ড বা পরবর্তী ব্যাচে বিনামূল্যে যুক্ত হওয়া
  • লাইভ সেশনের রেকর্ডিং সহ ২ বছরের অ্যাক্সেস + এই সময়ে আসা সব আপডেট ফ্রি

১২টি মডিউল · ৬১টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

এই ১২ সপ্তাহের লাইভ বুটক্যাম্পটি লার্নিং বাংলাদেশ ও এন্ডিংনসিন স্টুডিওর একটি যৌথ উদ্যোগ, যা মোশন গ্রাফিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রোডাকশন ওয়ার্কফ্লো শেখানোর জন্য ডিজাইন করা। মূল উদ্দেশ্য — শুধু থিওরি নয়, হাতে-কলমে প্রজেক্টভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত করা।

কর্মমুখী কাঠামো ও 'সেইফটি নেট'

কোর্সটি সফলভাবে শেষ করা ১০০% শিক্ষার্থী এন্ডিংনসিন স্টুডিওতে ৩ মাসের রিমোট ইন্টার্নশিপের সুযোগ পাবেন, যা বাস্তব ক্লায়েন্ট প্রজেক্টে কাজের সরাসরি অভিজ্ঞতা দেবে। এছাড়া কোনো কারণে কোর্স শেষ করতে না পারলে ফুল রিফান্ড বা পরবর্তী ব্যাচে বিনামূল্যে যুক্ত হওয়ার সুবিধা রয়েছে।

১২ সপ্তাহের তিনটি ধাপ

  • Phase 1 — Foundation (সপ্তাহ ১-৪): মোশন গ্রাফিক্স ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, ফ্রিল্যান্সিং বনাম স্টুডিও ক্যারিয়ার, ডিজাইন ফান্ডামেন্টালস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং AI (Nano Banana, ChatGPT, Gemini) দিয়ে অ্যাড ভিজ্যুয়াল, পোস্টার ও ক্যারেক্টার তৈরির ভিত্তি।

  • Phase 2 — Motion + AI Production (সপ্তাহ ৫-৮): After Effects ফান্ডামেন্টালস, মোশন প্রিন্সিপালস, সিন কম্পোজিশন ও অ্যাডভান্সড অ্যানিমেশন। AI ভিজ্যুয়ালকে মোশন ওয়ার্কফ্লোতে যুক্ত করা, AI ভিডিও জেনারেশন (Google Veo, Kling AI) ও সাউন্ড ডিজাইন।

  • Phase 3 — Content, Portfolio & Career Entry (সপ্তাহ ৯-১২): বিজ্ঞাপন তৈরির কৌশল, স্টোরিটেলিং, 'Hook' ডিজাইন, ফাইনাল এডিটিং, সাউন্ড মিক্সিং, ভয়েস ওভার এবং পেশাদার পোর্টফোলিও তৈরি ও ক্লায়েন্ট সিমুলেশন। ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশনের ভিত্তিতেই ইন্টার্নশিপ সিলেকশন চূড়ান্ত হবে।

কোর্স শেষে আপনার পোর্টফোলিওতে থাকবে

১২ সপ্তাহ শেষে প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি কমপ্লিট পোর্টফোলিও থাকবে — মোশন পোস্টার, ই-কমার্স প্রোডাক্ট প্রোমো, সোশ্যাল মিডিয়া অ্যাড, AI ভিজ্যুয়াল স্টোরিবোর্ড ও শর্ট সিনেমাটিক মোশন ভিডিও, যা সরাসরি ক্লায়েন্ট বা চাকরিদাতাদের কাছে প্রজেক্ট পিচ করার জন্য উপযুক্ত।

কে শেখাবেন

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.এই বুটক্যাম্প কি একদম বিগিনারদের জন্য?

হ্যাঁ, একদম শূন্য থেকে শুরু করা যাবে। কোনো আগের অভিজ্ঞতা লাগবে না। আমরা বেসিক টুলস ইন্সটলেশন থেকে শুরু করে ধাপে ধাপে প্রো-লেভেলে নিয়ে যাব।

প্র.ক্লাসগুলো কি লাইভ হবে? মিস করলে কী হবে?

হ্যাঁ, জুমের মাধ্যমে ১২টি ক্লাসই লাইভ হবে। কোনো ক্লাস মিস করলে রেকর্ডিং পেয়ে যাবেন এবং ২৪/৭ হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে সাহায্য নিতে পারবেন।

প্র.কোন সফটওয়্যার বা ডিভাইস লাগবে?

ইন্টারনেট সংযোগসহ এমন একটি পিসি বা ল্যাপটপ প্রয়োজন, যা দিয়ে After Effects এবং Premiere Pro মোটামুটি চালানো যায়। এআই টুলগুলোর বেশিরভাগই ব্রাউজার-ভিত্তিক।

প্র.ইন্টার্নশিপ কীভাবে পাওয়া যাবে?

ফাইনাল প্রজেক্ট সফলভাবে জমা দিলে এবং কোর্সটি সম্পন্ন করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে EndingScene Studio-তে ৩ মাসের রিমোট ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হবেন।

প্র.যদি শেষ করতে না পারি?

আমাদের 'Safety Net' পলিসির আওতায়, কোর্স শেষ করতে না পারলে ফুল রিফান্ড পাবেন অথবা পরবর্তী ব্যাচে বিনামূল্যে কন্টিনিউ করতে পারবেন।

প্র.সার্টিফিকেট কি দেওয়া হবে?

হ্যাঁ, কোর্স সম্পন্ন করলে লার্নিং বাংলাদেশের পক্ষ থেকে কিউআর কোড (QR Code) যুক্ত ইন্ডাস্ট্রি-ভেরিফাইড সার্টিফিকেট প্রদান করা হবে, যা সরাসরি লিঙ্কডইনে শেয়ার করা যাবে।

প্র.পেমেন্ট কীভাবে করব?

আমাদের সিকিউর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

প্র.Freelancing এ কতটুকু আয় করা সম্ভব?

আয় সম্পূর্ণ আপনার স্কিল এবং পোর্টফোলিওর ওপর নির্ভর করে। এই কোর্স শেষে আপনি এমন একটি পোর্টফোলিও তৈরি করতে পারবেন যা দিয়ে লোকাল এবং গ্লোবাল (ফাইভ্যার, আপওয়ার্ক) ক্লায়েন্টদের সাথে কাজ শুরু করা সম্ভব।

প্র.কোর্সের রেকর্ডিং কতদিন দেখতে পাব?

লাইভ ক্লাসগুলোর রেকর্ডিংসহ আপনি ২ বছরের অ্যাক্সেস পাবেন। এই সময়ের মধ্যে কোর্সে যত আপডেট বা নতুন কনটেন্ট যোগ হবে, সবকিছু সম্পূর্ণ ফ্রিতে পাবেন। নিজের সুবিধামতো যেকোনো সময় রিভিশন দিতে পারবেন।

আর দেরি কেন?

AI Driven Motion Graphics Bootcamp

৳১২,০০০

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন