৭ দিন ফ্রি
রোজকার টেন্ডার খোঁজার সময় বাঁচান
দেশ-বিদেশের খোলা টেন্ডারের পুরো তথ্য, ডকুমেন্ট চেকলিস্ট আর নতুন টেন্ডারের অ্যালার্ট, এক জায়গায়। আগে ৭ দিন ফ্রি দেখে নিন, ভালো লাগলে প্ল্যান নিন।
- ট্রায়ালে পেমেন্ট লাগে না
- অটো-রিনিউ নেই
- ১.৫ লাখের বেশি লার্নার ও রিডার
মেয়াদ শেষ হওয়ার আগে আবার নিলে কিছু নষ্ট হয় না, নতুন মেয়াদ পুরোনোটার শেষ থেকে শুরু হয়।
কীভাবে শুরু করবেন
- ১
ফ্রি ট্রায়াল
লগইন করে ৭ দিনের ট্রায়াল শুরু করুন। সব টেন্ডারের পুরো তথ্য খোলা।
- ২
প্রোফাইল সেট করুন
কোন ক্যাটাগরি আর দেশের টেন্ডার চান, একবার বলে রাখুন।
- ৩
ভালো লাগলে প্ল্যান
লোকাল বা প্রো, ১, ৬ বা ১২ মাস। মেয়াদ শেষে আবার না নিলে কিছু কাটবে না।
লোকাল আর প্রো, পাশাপাশি
| সুবিধা | টেন্ডার লোকাল | টেন্ডার প্রো |
|---|---|---|
| বাংলাদেশের টেন্ডার | আছে | আছে |
| বিদেশের টেন্ডার (World Bank, EU, UK আরও) | নেই | আছে |
| ডকুমেন্ট চেকলিস্ট আর সাবমিটের ধাপ | আছে | আছে |
| অ্যালার্ট আর "আপনার জন্য" ফিড | আছে | আছে |
| প্রতি মাসে ১টা কোর্স ফ্রি | নেই | আছে |
সাধারণ প্রশ্ন
৭ দিনের ট্রায়ালে কী পাব?
প্রো-র মতোই সব টেন্ডারের পুরো তথ্য, দেশের আর বিদেশের। অ্যাকাউন্ট থাকলেই হবে, আলাদা পেমেন্ট লাগে না। প্রতি অ্যাকাউন্টে একবারই নেওয়া যায়।
অটো-রিনিউ হয় কি?
না। মেয়াদ শেষ হলে আবার নিতে হবে। আপনার অজান্তে কোনো টাকা কাটা হবে না।
লোকাল আর প্রো-র তফাত কী?
লোকালে বাংলাদেশের সব টেন্ডারের পুরো তথ্য পাবেন, বিদেশেরগুলো লক করা থাকবে। প্রো-তে দেশ আর বিদেশ দুটোই খোলা, সাথে প্রতি মাসে ১টা কোর্স ফ্রি।
ফ্রি কোর্স কীভাবে পাবেন?
প্রো চালু থাকলে প্রতি মাসে একটা কোড আপনার অ্যাকাউন্টে জমা হয়, নোটিফিকেশনেও জানানো হয়। কোর্সের চেকআউটে কোডটা দিলে সেই কোর্স ফ্রি। কোডের মেয়াদ ৬০ দিন, আর প্রোফাইল পাতায় কোডগুলো দেখতে পাবেন।
মেয়াদ শেষ হওয়ার আগে আবার নিলে কী হয়?
কিছু নষ্ট হয় না। নতুন মেয়াদ বর্তমান মেয়াদের শেষ থেকে শুরু হয়।
পেমেন্ট কীভাবে করব?
কোর্স কেনার সময় যে চেকআউট ব্যবহার করেন, এখানেও সেটাই। সেখানে যে পদ্ধতিগুলো আছে, সেগুলো দিয়ে দিতে পারবেন।
লঞ্চ অফারটা কী?
প্রো-র ১ বছরের প্ল্যান প্রথম ১০০ জনের জন্য কম দামে। সিট ভরে গেলে অফারটা বন্ধ হয়ে যায়, তখন নিয়মিত দাম।
আগে ফ্রিতে দেখে নিন
৭ দিনে নিজের কাজের কয়টা টেন্ডার মেলে, নিজেই দেখুন।
Learning Bangladesh-এর সাথে আছেন ১.৫ লাখের বেশি লার্নার ও রিডার। টেন্ডারের তথ্য নানা সোর্স থেকে গুছিয়ে দেখাই, মূল নোটিশ সবসময় সংশ্লিষ্ট সংস্থার। কিনে ফেলার আগে ৭ দিন ফ্রি দেখে নিতে পারেন।