Founders Orchestra

ফাউন্ডারদের জন্য হাতে ধরে করে দেওয়া সেটআপ

আপনি WhatsApp-এ বলবেন আপনার AI টিম কাজ করবে

৪টা সেশনে আমরা আপনার ব্যবসায় Claude এজেন্ট বসিয়ে দিই। সেলস, সাপোর্ট, টিম আর অপারেশন চলবে আপনার WhatsApp থেকে, দিনরাত। আর আপনি নিজে চালাতে শিখে বের হবেন।

ফ্রি পার্সোনাল প্ল্যান নিন

২ মিনিটের ফর্ম। প্ল্যান তৈরি হবে আপনার নাম আর ব্যবসা ধরে।

  • ৪সেশন, সামনাসামনি
  • ৮ঘণ্টা, শুধু আপনার জন্য
  • ২৪/৭এজেন্ট চালু থাকে
  • ১জায়গা থেকে সব: WhatsApp

বানিয়েছে Learning Bangladesh · ১.৫ লাখের বেশি লার্নার ও রিডার

একজন ফাউন্ডার ফোন হাতে দাঁড়িয়ে, ফোন থেকে সেলস, ক্যালেন্ডার, টাস্ক, রিপোর্ট আর সাপোর্টের কার্ড বেরিয়ে আসছে

অর্কেস্ট্রার কন্ডাক্টর নিজে কোনো যন্ত্র বাজান না।

তিনি শুধু ইশারা দেন, পুরো দল বাজে।

আপনার ব্যবসায় সেই কন্ডাক্টর আপনি।

এখন যেভাবে চলছে

আপনি না থাকলে কিছুই নড়ে না

  • সব প্রশ্ন আপনার কাছে আসে।ছোট সিদ্ধান্তের জন্যও টিম আপনার অপেক্ষায় বসে থাকে।

  • কাস্টমার রাতে মেসেজ দেয়, উত্তর পায় সকালে।ততক্ষণে সে অন্য জায়গা থেকে কিনে ফেলেছে।

  • একটা হিসাব জানতে তিনজনকে ফোন দিতে হয়।আজ কত সেল হলো, কত বাকি, এক জায়গায় পান না।

  • ছুটি নিলেই কাজ আটকে যায়।ফোনটা হাতছাড়া করার উপায় নেই।

একই দিন, দুই রকম

  1. সকাল ৮টাঘুম থেকে উঠে ২৩টা না পড়া মেসেজ।
  2. দুপুর ১টামিটিংয়ের ফাঁকে টিমের ৭টা ফোন।
  3. সন্ধ্যা ৬টারিপোর্ট চাইলে কাল দেবে বলে।
  4. রাত ১১টাকাস্টমারের মেসেজ পড়ে থাকে সকাল পর্যন্ত।

নিজে ট্যাপ করে দেখুন

আপনার WhatsApp হয়ে যাবে কমান্ড সেন্টার

একটা কমান্ডে ট্যাপ করুন। দেখুন কোন এজেন্ট কাজটা ধরে আর কী উত্তর দেয়।

কাজটা ধরেছে: সেলস এজেন্ট

আমার অর্কেস্ট্রাডেমো ডেটা

আজ কত সেল হলো?

সেলস এজেন্ট

আজ এখন পর্যন্ত ৩৭টা অর্ডার, মোট ৳১,৮৪,৫০০।

গতকালের এই সময়ের চেয়ে ১২% বেশি।

৫টা অর্ডারের পেমেন্ট বাকি। রিমাইন্ডার পাঠিয়ে দিয়েছি।

ওপরের সংখ্যা আর নামগুলো ডেমো। সেশনে আপনার নিজের ব্যবসার ডেটা দিয়ে ঠিক এভাবেই সেট করে দিই।

যা যা সেট করে দিই

শুধু শেখাই না, বসিয়ে দিয়ে আসি

দিনরাত চালু একটা সার্ভার, তার সাথে ফোন, ল্যাপটপ আর মনিটর যুক্ত

দিনরাত চালু সার্ভার

Claude শুধু ফোন, পিসি বা ব্রাউজারে চলে না। আমরা এটাকে একটা সার্ভারে বসাই, যেটা ২৪ ঘণ্টা চালু থাকে। আপনার ল্যাপটপ বন্ধ থাকলেও কাজ চলে।

ডেস্কে বসে হাতে ধরা ফোনে WhatsApp চ্যাট

WhatsApp-এর সাথে নিরাপদ কানেকশন

যে WhatsApp রোজ ইউজ করেন, সেখান থেকেই কমান্ড দেবেন। কে কমান্ড দিতে পারবে, সেটা আপনি ঠিক করবেন।

Claude এজেন্টের পুরো সেটআপ

আপনার ব্যবসার কাজ ধরে ধরে এজেন্ট বানাই। কে কী করবে আর কোন কাজে আপনার অনুমতি লাগবে, সব ঠিক করে দিই।

আপনার পিসি বা Mac-এর কন্ট্রোল

এজেন্ট আপনার কম্পিউটারে ফাইল খোলে, রিপোর্ট বানায়, সফটওয়্যার চালায়। আপনি বাইরে থাকলেও।

সেলস, সাপোর্ট, টিম আর অপারেশন

প্রতিটা কাজের জন্য আলাদা এজেন্ট। সবাই রিপোর্ট করে আপনার WhatsApp-এ।

নিজে চালানোর ট্রেনিং

শেষ সেশনে আপনি নিজে নতুন কাজ যোগ করা শিখবেন। আমাদের ওপর নির্ভর করে থাকতে হবে না।

৪ সেশনের যাত্রা

প্রতিটা সেশন শেষে কিছু একটা চালু হয়

প্রতিটা সেশন ২ ঘণ্টার। ঢাকার মধ্য বাড্ডায় Learning Bangladesh অফিসে, সামনাসামনি, শুধু আপনার ব্যবসা নিয়ে।

সেশনে একজন ফাউন্ডারকে ল্যাপটপে এজেন্ট সেটআপ দেখানো হচ্ছে
  1. সেশন ১ · ২ ঘণ্টা

    ম্যাপ আর ভিত

    • আপনার ব্যবসার রোজকার কাজগুলো এক পাতায় লিখে ফেলি।
    • কোন কাজ এজেন্ট করবে আর কোনটায় আপনার অনুমতি লাগবে, ঠিক করি।
    • সার্ভার আর Claude সেটআপ হয়ে যায়।

    সেশন শেষেপ্রথম এজেন্ট চালু। আপনার WhatsApp-এ প্রথম উত্তর চলে এসেছে।

  2. সেশন ২ · ২ ঘণ্টা

    WhatsApp কমান্ড সেন্টার

    • WhatsApp কানেকশন আর টিমের গ্রুপ সেট করি।
    • আপনার পিসি বা Mac এজেন্টের হাতে দিই।
    • কে কী কমান্ড দিতে পারবে, সেই নিয়ম বসাই।

    সেশন শেষেআপনি WhatsApp থেকে অফিসের পিসিতে কাজ করাচ্ছেন।

  3. সেশন ৩ · ২ ঘণ্টা

    সেলস, সাপোর্ট আর টিম

    • যে ২ থেকে ৩টা কাজ আপনার সবচেয়ে বেশি সময় খায়, সেগুলো এজেন্টকে দিই।
    • সকালের ব্রিফ আর দিনের রিপোর্ট সেট করি।
    • আসল কাস্টমার আর টিমের মেসেজ দিয়ে টেস্ট করি।

    সেশন শেষেরিপোর্ট আর ফলোআপ আপনাআপনি আসছে।

  4. সেশন ৪ · ২ ঘণ্টা

    চাবি আপনার হাতে

    • নিজে নতুন এজেন্ট আর নতুন কাজ যোগ করা শিখবেন।
    • নিরাপত্তা আর মাসের খরচ নিয়ন্ত্রণের নিয়ম বুঝে নেবেন।
    • পরের ৩০ দিনের প্ল্যান একসাথে লিখি।

    সেশন শেষেলিখিত ইমপ্লিমেন্টেশন প্ল্যান হাতে নিয়ে বের হচ্ছেন।

আপনার লাভ

কে কী পাবেন

ব্যবসা চলবে আপনার ইশারায়, আপনার ঘাড়ে চড়ে নয়।

  • দিনের শুরুতে পুরো ব্যবসার খবর

    এক মেসেজে সেল, কাজ আর আটকে থাকা বিষয়।

  • ছোট সিদ্ধান্ত আর আপনার কাছে আসে না

    নিয়ম একবার ঠিক করে দিলে টিম আর এজেন্ট সেই মতো চলে।

  • রাতের কাস্টমার রাতেই উত্তর পায়

    সাপোর্ট এজেন্ট ঘুমায় না।

  • ছুটিতে গেলেও ব্যবসা চলে

    দরকারি খবর WhatsApp-এ পেয়ে যাবেন, যেখানেই থাকুন।

আমরা নিজেরাই এভাবে চলি

যেটা নিজেরা রোজ ইউজ করি, সেটাই আপনাকে বসিয়ে দিই

Learning Bangladesh আর আমাদের বাকি ব্যবসাগুলো এই সিস্টেমেই চলে। তাই কোনটা কাজ করে আর কোনটা করে না, সেটা আমরা নিজেদের ওপর দিয়ে শিখেছি।

  • কাস্টমারের WhatsApp মেসেজে প্রথম উত্তর দেয় AI সহকারী, সাথে সাথে।
  • নতুন অর্ডার আর জরুরি বিষয় এজেন্ট নিজে টিমের গ্রুপে জানিয়ে দেয়।
  • অফিসের একাধিক পিসিতে ভিডিও আর ডিজাইনের কাজ এজেন্ট নিজে চালায়, রাতেও।
  • ওয়েবসাইটের নতুন ফিচার, টেস্ট আর আপডেটের বড় অংশ এজেন্ট করে।
সাব্বির আহমেদ একটা সেশনে মঞ্চে কথা বলছেন
সাব্বির আহমেদফাউন্ডার, Learning Bangladesh

সাব্বির আহমেদ এডুকেশন, পাবলিশিং, সফটওয়্যার আর ভিডিও প্রোডাকশনের কয়েকটা কোম্পানি চালান এক জায়গা থেকে। প্রতিটা ডিপার্টমেন্টে AI এজেন্ট কাজ করে, লিখে দেওয়া নিয়মের ভেতরে। Founders Orchestra সেই সিস্টেমটাই।

নিরাপত্তা আগে

কন্ট্রোল সব সময় আপনার হাতে

  • মালিক আপনি

    পুরো সিস্টেম বসে আপনার নিজের অ্যাকাউন্ট আর নিজের সার্ভারে।

  • কমান্ড শুধু আপনার লোকের

    আপনি যাদের অনুমতি দেবেন, এজেন্ট শুধু তাদের কথা শোনে।

  • বড় কাজে আগে অনুমতি

    টাকা পাঠানো, কিছু মোছা বা পাসওয়ার্ড বদলানোর আগে এজেন্ট আপনাকে জিজ্ঞেস করে।

  • পাসওয়ার্ড আমরা নিই না

    সব লগইন আপনি নিজের হাতে করেন।

ফ্রি পার্সোনাল প্ল্যান

ফর্ম জমা দিলেই আপনার নামে একটা প্ল্যান তৈরি হবে

সবার জন্য এক কপি নয়। আপনার ব্যবসা, টিম আর চাওয়া ধরে বানানো।

  • কভারে আপনার নাম, ব্যবসা আর ছবি
  • আপনার ব্যবসায় কোন কোন এজেন্ট লাগবে
  • আপনার জন্য সাজানো ৪ সেশনের প্ল্যান
  • WhatsApp-এ দেওয়ার মতো আপনার প্রথম ১০টা কমান্ড
  • খরচ, ছাড় আর স্লট বুকিংয়ের নিয়ম
  • PDF করে নামিয়ে রাখা যায়
ফ্রি পার্সোনাল প্ল্যান নিন

কার জন্য

এটা কি আপনার জন্য?

আপনার জন্য, যদি

  • আপনার নিজের ব্যবসা বা টিম আছে, আর রোজকার কাজে আপনার সময় চলে যায়।
  • আপনি WhatsApp ইউজ করেন আর নতুন কিছু বসাতে রাজি আছেন।
  • ৪টা সেশনে ঢাকার অফিসে নিজে আসতে পারবেন।
  • আপনি চান সিস্টেমটা নিজে বুঝে চালাতে।

আপনার জন্য নয়, যদি

  • আপনি শুধু একটা ভিডিও কোর্স খুঁজছেন।
  • আপনি চান সব আমরাই চালাই, আপনি কিছুই শিখবেন না।
  • আপনি রাতারাতি আয় বাড়ার নিশ্চয়তা চান।

ফ্রি পার্সোনাল প্ল্যান

আপনার প্ল্যানটা বানিয়ে নিন

৩টা ছোট ধাপ। জমা দিলেই প্ল্যান তৈরি, কোনো কল বা অপেক্ষা ছাড়া।

  1. ১আপনার কথা
  2. ২কী চান
  3. ৩যোগাযোগ
আপনার কথা
সেখানে আপনার ভূমিকা
টিমে কতজন

আপনার তথ্য শুধু এই প্ল্যান বানাতে আর আপনার সাথে যোগাযোগ করতে ইউজ হবে। প্রাইভেসি পলিসি

যা যা জানতে চাইতে পারেন

এটা কি কোনো কোর্স?

না। এটা আপনার ব্যবসায় হাতে ধরে করে দেওয়া সেটআপ, সাথে ট্রেনিং। ৪টা সেশন শেষে সিস্টেম চালু থাকে, আর আপনি নিজে সেটা চালাতে পারেন।

আমি টেকনিক্যাল মানুষ না। পারব?

পারবেন। আপনি WhatsApp-এ বাংলায় বা ইংরেজিতে লিখবেন, চাইলে ভয়েসও দিতে পারেন। কোড লিখতে হবে না। সেটআপের কঠিন অংশ আমরা করে দিই।

সেশন কোথায় আর কখন হয়?

ঢাকার মধ্য বাড্ডায় Learning Bangladesh অফিসে, সামনাসামনি। প্রতিটা সেশন ২ ঘণ্টার। তারিখ আর সময় ঠিক হয় আপনার সুবিধা দেখে।

সাথে কী আনতে হবে?

আপনার ল্যাপটপ আর ফোন। বাকি সব সেশনে বসে আমরা একসাথে সেট করি।

খরচ কত?

খরচ আর বুকিংয়ের নিয়ম আপনার পার্সোনাল প্ল্যানে লেখা থাকে। ফর্ম জমা দিলে সাথে সাথে প্ল্যানটা পাবেন, ফ্রি।

সেটআপের পরে মাসে কোনো খরচ আছে?

Claude-এর সাবস্ক্রিপশন আর সার্ভারের ভাড়া আপনার নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি ওদের কাছে যায়। কত লাগবে সেটা আপনার কাজের পরিমাণের ওপর নির্ভর করে। প্রথম সেশনেই হিসাবটা পরিষ্কার করে দিই।

আমার ব্যবসার ডেটা কি নিরাপদ?

সিস্টেম বসে আপনার নিজের অ্যাকাউন্ট আর নিজের সার্ভারে। কে কমান্ড দিতে পারবে সেটা আপনি ঠিক করেন। টাকা পাঠানো বা কিছু মোছার মতো কাজে এজেন্ট আগে আপনার অনুমতি নেয়।

আমার টিমও কি ইউজ করতে পারবে?

পারবে। আপনি যাকে যতটুকু অনুমতি দেবেন, সে ততটুকুই করতে পারবে।

৪ সেশনের পরে আটকে গেলে?

শেষ সেশনে আপনাকে নিজে ঠিক করা আর নতুন কাজ যোগ করা শেখানো হয়। এরপরও দরকার হলে WhatsApp-এ আমাদের টিমকে জানাতে পারবেন।

আমি ঢাকার বাইরে থাকি। হবে?

সার্ভিসটা এখন অফিসে সামনাসামনি হয়। ঢাকার বাইরে থাকলে ফর্মে সেটা লিখে দিন, কথা বলে একটা উপায় বের করব।

স্লট বুক করব কীভাবে?

প্ল্যানের শেষে বুকিংয়ের ধাপ লেখা আছে। বিকাশ, কার্ড বা ব্যাংক ট্রান্সফার, যেটা সুবিধা সেটা দিয়ে স্লট বুক করা যায়।

আরো প্রশ্ন থাকলে WhatsApp করুন: 01348-744311

ইশারা আপনারবাকি কাজ অর্কেস্ট্রার

২ মিনিটের ফর্ম। সাথে সাথে আপনার নামে তৈরি প্ল্যান।

ফ্রি পার্সোনাল প্ল্যান নিন