লার্নিং বাংলাদেশের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৯৯৯ টাকার MAGNIFIC AI কোর্সটি মাত্র ১৪৯৯ টাকা। কুপন কোড: MAGNIFIC26
Freepik এখন Magnific! Magnific AI-এর সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করে প্রফেশনাল মানের কন্টেন্ট ক্রিয়েট করুন।
ফ্রি টুল দিয়ে খেলা করা আর প্রফেশনাল ইকোসিস্টেমে কাজ করা এক জিনিস না। ২০২৬ সালে এসেও আপনি যদি এখনো ৫টা আলাদা ট্যাবে ৫টা আলাদা এআই টুল (Gemini Nano Banana, Google Veo, OpenAI Sora, Runway, Photoshop, Magnific) খুলে বসে থাকেন আর ভাবেন আপনি "স্মার্ট"—তাহলে আপনি আসলে "Fragmentation Tax" বা সময়ের মাশুল গুনছেন।
মার্কেটে এখন টুলের অভাব নেই, অভাব হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ওয়ার্কফ্লো বা গোছানো সিস্টেমের। ফ্রিতে Gemini দিয়েই ইমেজ জেনারেট করা যায়—মানলাম (আমাদের জেমিনি ন্যানো বানানা এবং কনটেন্ট ক্রিয়েশন উইথ AI কোর্সও আছে)। কিন্তু Gemini-এর ওয়ার্কস্পেস প্রফেশনাল ভাইবে ডিজাইন করা নয়। অভিজ্ঞরা ন্যানো বানানা ও অন্যান্য AI টুলের ইন্টিগ্রেশনে ভালো কিছু করতে পারলেও, একদম নতুনদের জন্য টেমপ্লেট, ক্যারেক্টার কনসিস্টেন্সি, নোড-বেইজড ইমেজ, প্রফেশনাল প্রোমো ও প্রোডাক্ট ভিজ্যুয়ালাইজেশন এবং ভিডিও জেনারেশন একসাথে সামলানো কঠিন।
আপনি ৪/৫টা ভিন্ন AI টুল ব্যবহার করে ক্লায়েন্টের জন্য ইমেজ জেনারেট, ব্র্যান্ড কালারে এডিট, ১০K রেজোলিউশনে আপস্কেল, ভিডিওতে কনভার্ট এবং মকআপে বসিয়ে প্রেজেন্ট করতে গিয়ে যে ৫ ঘণ্টা সময় নষ্ট করছেন—সেটার দাম কে দেবে?
এই কোর্সটি আপনাকে শেখাবে কীভাবে Freepik AI-কে আপনার "Creative Operating System" হিসেবে ব্যবহার করবেন, যেখানে Flux, Google Veo, Mystic, Kling এবং Nano Banana—বিশ্বের সেরা মডেলগুলো এক ছাদের নিচে আপনার ইশারায় কাজ করবে।
কেন এই কোর্স?
আকাশকুসুম স্বপ্ন নয়, ডেটা ও লজিকের ভিত্তিতে ৩টি সলিড কারণ:
The Aggregator Power: আলাদা করে Gemini (USD 20), Google Veo (USD 20/1000 Credit), Midjourney (USD 10), Runway (USD 15), Magnific (USD 30)—সব সাবস্ক্রিপশন আলাদা কেনার বদলে এক জায়গায় সব মডেল।
The Workflow Engine: Node-based ইঞ্জিনিয়ারিং ক্যানভাস—একবার ফ্লো সাজালে হাজার হাজার কন্টেন্ট জেনারেট হবে।
Commercial Safety: ফ্রিতে জেনারেট করা ইমেজ ক্লায়েন্টের কাজে ব্যবহার করা রিস্কি। Freepik-এর কমার্শিয়াল লাইসেন্স এবং ২০০ মিলিয়ন+ অ্যাসেট ব্যবহার করে কীভাবে লিগ্যাল সেফটি নিশ্চিত করবেন—তা দেখানো হবে।

