AI Driven LinkedIn Marketing | Day-long Workshop

AI Driven LinkedIn Marketing | Day-long Workshop

এই দিনব্যাপী অনসাইট ওয়ার্কশপে লিংকডইনে একটি সলিড প্রোফাইল তৈরি থেকে শুরু করে কানেকশন বিল্ডিং স্ট্র্যাটেজি, লিংকডইন এডস, অটোমেশন এবং AI-ড্রিভেন কনটেন্ট স্ট্র্যাটেজি পর্যন্ত হাতে-কলমে বিস্তারিত শেখানো হবে।

ওয়ার্কশপে যা যা কভার করা হবে

  • প্রোফাইল পিকচারের জন্য সিনেমা লাইন ক্যামেরা (Sony FX-3) দিয়ে প্রফেশনাল ফটো শ্যুট করে দেওয়া হবে।

  • AI-এর সাহায্যে নাম্বার ও ইমপ্যাক্ট-ড্রিভেন ক্যারিয়ার অ্যাচিভমেন্ট হাইলাইট করে ১-২ পেইজের রেজ্যুমে আপডেট করার স্টেপ-বাই-স্টেপ প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইডলাইন।

  • ওয়ার্কশপ চলাকালীনই নিজের একটি সলিড লিংকডইন প্রোফাইল আপডেট করে ফেলতে পারবেন।

  • ফানেল ধরে লিংকডইনে পটেনশিয়াল কানেকশন বিল্ডআপ করার হ্যাকস ও অপশনগুলো।

অ্যাডভান্সড টপিক

  • সেলস ন্যাভিগেটর (Sales Navigator) এর হাতেখড়ি।

  • লিংকডইন কানেকশন বিল্ডিং ও মেসেজ অটোমেশন ওয়ার্কফ্লো।

  • AI-ড্রিভেন লিংকডইন কনটেন্ট ক্রিয়েশন ও শেয়ারিং স্ট্র্যাটেজি।

  • লিংকডইন অটোমেশন করে প্রতিদিন কানেকশন বাড়ানো এবং বিজনেস ডিল জেনারেট করার পদ্ধতি।

বোনাস

নির্বাচিত পার্টিসিপ্যান্টদের ভিডিও রেজ্যুমে সিনেমা ক্যামেরা দিয়ে শ্যুট করে দেওয়া হবে।

এই ওয়ার্কশপ এখন পর্যন্ত যারা করেছেন

ডাক্তার, কসমেটিক ও প্ল্যাস্টিক সার্জন, মার্চেন্ডাইজার, উদ্যোক্তা, রেস্টুরেন্ট বিজনেস ওনার, সরকারি কর্মকর্তা, আর্মি অফিসার, ডিজিটাল মার্কেটার, স্টার্টআপ ফাউন্ডার, স্টুডেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, লইয়ার, ম্যারেজ কাউন্সেলর, রিয়েল এস্টেট এজেন্ট, স্পোকেন ইংলিশ টিচার ও কোচিং সেন্টার ওনার, ফ্রিল্যান্সার, এক্সিকিউটিভ, সিনিয়র ম্যানেজার, ব্যাংকের AVP, VP সহ অভিজ্ঞ পেশাজীবীরা।

ইন্সট্রাক্টর পরিচিতি

এই ডে-লং ওয়ার্কশপটি পরিচালনা করবেন লার্নিং বাংলাদেশের লিড ইন্সট্রাক্টর সাব্বির আহমেদ (ফাউন্ডার, EndingScene Ltd.)।

“লিংকডইন প্রোফাইল আমার ক্যারিয়ার ও বিজনেসে, এবং গ্রামীণফোন, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের মতো মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান থেকে কোটি টাকার ডিল এনে দিতে সাহায্য করেছে। উবার বাংলাদেশে লঞ্চ করার আগে ২০১৫ সালে আমাকে লিংকডইনে মেসেজ পাঠিয়ে নেটওয়ার্কিং সেশনে ইনভাইট করে। কোনো জব সার্কুলারে অ্যাপ্লাই না করেও ২০১৭ সালে পাঠাও থেকে জব অফার পাই—তারা আমাকে লিংকডইনে খুঁজে পেয়েছিল। আমার ৩০ হাজার+ লিংকডইন কানেকশন থেকে ২০২৩-২৫ সালে ৫০ হাজার ডলার সমপরিমাণ অ্যানিমেটেড ভিডিও বানানোর কাজ পাই। ১২ বছরের ক্যারিয়ার জার্নিতে একটি সলিড লিংকডইন প্রোফাইল ও অটোমেশন স্ট্র্যাটেজি আমাকে দারুণভাবে সাহায্য করেছে।”

— সাব্বির আহমেদ, ওয়ার্কশপ ইন্সট্রাক্টর

অ্যাক্সেস

এটি একটি অফলাইন ডে-লং ওয়ার্কশপ। ওয়ার্কশপে দেওয়া সাপোর্টিং রিসোর্স ও মেটেরিয়ালে ২ বছরের অ্যাক্সেস পাবেন এবং এই সময়ের মধ্যে যুক্ত হওয়া সব আপডেট ফ্রি পাবেন।

Instructor

Sabbir Ahmed

Sabbir Ahmed

learningbangladesh71@gmail.com

Reviews

5.0

(2)

5
(2)
4
(0)
3
(0)
2
(0)
1
(0)

All Review

No reviews yet. Be the first to share your experience!

Frequently Asked Questions

১. ওয়ার্কশপটি কোথায় এবং কীভাবে অনুষ্ঠিত হবে?

এটি একটি সম্পূর্ণ দিনব্যাপী (Day-long) ফিজিক্যাল বা অনসাইট ওয়ার্কশপ। এটি লার্নিং বাংলাদেশের নিজস্ব অফিস (Middle Badda, Dhaka)-এ অনুষ্ঠিত হবে। সকাল ৯:৩০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত ইন-পার্সন হাতে-কলমে এই ওয়ার্কশপটি পরিচালিত হবে।

২. এই ওয়ার্কশপটি কাদের জন্য সবচেয়ে বেশি উপকারী?

যারা প্রফেশনাল ক্যারিয়ারে একধাপ এগিয়ে যেতে চান, তাদের সবার জন্যই এটি ডিজাইন করা হয়েছে। বিশেষ করে: জব সিকার: যারা নতুন জব বা ক্যারিয়ার ট্রানজিশন খুঁজছেন। ফ্রিল্যান্সার: যারা রিমোট জব বা হাই-টিকেটিং গ্লোবাল ক্লায়েন্ট খুঁজছেন। উদ্যোক্তা ও বিজনেসম্যান: যারা B2B লিড জেনারেট এবং সেলস অটোমেশন করতে চান।

৩. আমি কি ওয়ার্কশপ থেকে প্র্যাকটিক্যাল কোনো আউটপুট পাবো?

অবশ্যই! এটি কোনো সাধারণ থিওরিটিক্যাল ক্লাস নয়। ওয়ার্কশপ চলাকালীন আপনার প্রোফাইল পিকচারের জন্য স্পটেই প্রফেশনাল ফটোশুট করা হবে। এছাড়া আপনার নিজের ল্যাপটপে বসেই আপনার সিভি (১-২ পেইজের মধ্যে) এবং লিংকডইন প্রোফাইল A to Z অপটিমাইজ করে নিয়ে যেতে পারবেন।

৪. ভিডিওতে AI-এর কথা বলা হয়েছে, লিংকডইনে AI কীভাবে কাজে লাগবে?

ওয়ার্কশপে দেখানো হবে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) টুলস ব্যবহার করে খুব সহজেই একটি সলিড প্রোফাইল সামারি লেখা, এঙ্গেজিং কনটেন্ট তৈরি করা এবং টার্গেটেড ক্লায়েন্ট বা রিক্রুটারদের জন্য পারসোনালাইজড মেসেজ অটোমেশন করা যায়।

৫. ওয়ার্কশপ শেষ হওয়ার পর কি কোনো সাপোর্ট পাওয়া যাবে?

হ্যাঁ, ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি ডেডিকেটেড প্রাইভেট সাপোর্ট গ্রুপ থাকবে। সেখানে আপনি আগামী ২ বছর পর্যন্ত কাস্টমার সাপোর্ট পাবেন। অর্থাৎ, যেকোনো সময় সিভি বা লিংকডইন প্রোফাইল আপডেট করে ইনস্ট্রাক্টরের কাছ থেকে ফিডব্যাক বা সাজেশন নিতে পারবেন।

৬. ওয়ার্কশপে কি খাবার বা লাঞ্চের ব্যবস্থা থাকবে?

হ্যাঁ, দিনব্যাপী এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের জন্য দুপুর ১:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে এবং লার্নিং বাংলাদেশের পক্ষ থেকেই লাঞ্চ ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হবে।

৭. আমি কিভাবে পেমেন্ট করে সিট কনফার্ম করবো?

আপনি সরাসরি এই পেইজের "Enroll Now" বাটনে ক্লিক করে বিকাশ, নগদ, রকেট অথবা যেকোনো ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করে আপনার সিট কনফার্ম করতে পারবেন। যেহেতু প্রতিটি ব্যাচে আসন সংখ্যা সীমিত (২৫-৩০ জন), তাই দ্রুত সিট বুক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

৮. ওয়ার্কশপে জয়েন করার জন্য আমার কী কী সাথে আনতে হবে?

যেহেতু এটি একটি হ্যান্ডস-অন ওয়ার্কশপ, তাই আপনার নিজের ল্যাপটপ বা ম্যাকবুক সাথে নিয়ে আসা বাধ্যতামূলক। এছাড়া প্রফেশনাল ফটোশুটের জন্য ফরমাল বা প্রফেশনাল ড্রেসআপে আসার অনুরোধ করা হচ্ছে।

৳ 5,000