রেকর্ডেড কোর্স

HeyGen Mastery - নিজের অ্যাভাটার দিয়ে ভিডিও কন্টেন্ট

ক্যামেরার সামনে দাঁড়াতে হবে না। আপনার হয়ে কথা বলবে আপনারই AI অ্যাভাটার।

শেখাবেন Sabbir Ahmed
  • ৩৭৬ জন ভর্তি হয়েছেন
  • ৪টি মডিউল
  • ৮টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস
  • ইন্টারমিডিয়েট

৪টি মডিউল · ৮টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

একটা স্ক্রিপ্ট লিখুন, একটা ছবি দিন — ৫ মিনিটে তৈরি হয়ে যাবে প্রফেশনাল ভিডিও। HeyGen-এর A to Z শিখুন ১৫টি ভিডিও লেসনে, একদম হাতে-কলমে।

আপনি জানেন ভিডিও ছাড়া আজকাল কনটেন্ট চলে না। ফেসবুক রিচ দেয় না, ক্লায়েন্ট বিশ্বাস করে না, ইউটিউবে চ্যানেল দাঁড়ায় না।

কিন্তু ভিডিও বানাতে গেলেই আটকে যান —

  • ক্যামেরার সামনে দাঁড়ালেই হাত-পা ঠান্ডা হয়ে যায়। বারবার রিটেক নিতে হয়।

  • ভালো ক্যামেরা নেই, লাইট নেই, ঘরে শব্দ হয়।

  • একটা ৫ মিনিটের ভিডিও এডিট করতে ৩ ঘণ্টা চলে যায়।

  • এজেন্সি দিয়ে বানাতে গেলে একেকটা ভিডিওর জন্য ৫-১৫ হাজার টাকা।

  • ইংরেজি কনটেন্ট বাংলায় করতে চান, ডাবিং করার লোক পান না।

আর সবচেয়ে বড় সমস্যা — সপ্তাহে ১টা ভিডিও বানানোই কষ্ট, অথচ আজকের অ্যালগরিদম চায় সপ্তাহে ৫টা।


সমাধানটা কঠিন না, শুধু জানার বিষয়

HeyGen এমন একটা টুল যেটা আপনার একটা ছবি বা ২ মিনিটের ভিডিও থেকে আপনার হুবহু ডিজিটাল কপি বানিয়ে ফেলে। এরপর আপনি শুধু লিখে দেবেন কী বলতে হবে — সেই অ্যাভাটার আপনার মুখ, আপনার কণ্ঠ, আপনার ভঙ্গিতে কথা বলবে।

ক্যামেরা লাগবে না। মেকআপ লাগবে না। রিটেক লাগবে না।

আজকে দুনিয়াজুড়ে বড় বড় কোম্পানি তাদের ট্রেনিং ভিডিও, প্রোডাক্ট ডেমো আর মার্কেটিং কনটেন্ট এভাবেই বানাচ্ছে। HeyGen দিয়ে একটা ভিডিও ১৭৫টির বেশি ভাষায় অনুবাদ করা যায় — ঠোঁটের নড়াচড়াসহ।

সমস্যা একটাই। টুলটা শক্তিশালী, কিন্তু ইউটিউবের ছড়ানো-ছিটানো ইংরেজি টিউটোরিয়াল দেখে শিখতে গেলে মাসের পর মাস চলে যায়, আর ক্রেডিট শেষ হয়ে যায় ভুল জায়গায় খরচ করে।

এই কোর্সটা সেই শর্টকাটটাই।


কোর্স শেষে আপনি যা পারবেন

  • নিজের চেহারা ও কণ্ঠের হুবহু ডিজিটাল অ্যাভাটার বানাতে পারবেন

  • একটা ছবি থেকে কথা বলা ভিডিও তৈরি করতে পারবেন

  • স্ক্রিপ্ট লিখে ১০ মিনিটে পুরো ভিডিও রেন্ডার করতে পারবেন

  • বাংলা উচ্চারণ প্রাকৃতিক শোনানোর কৌশল জানবেন

  • নিজের ইংরেজি ভিডিও বাংলায়, বাংলা ভিডিও ইংরেজিতে অনুবাদ করতে পারবেন

  • একসাথে ১০০ জন ক্লায়েন্টের জন্য ১০০টা আলাদা পার্সোনালাইজড ভিডিও বানাতে পারবেন

  • অটোমেশন সেট করে ঘুমের মধ্যেও ভিডিও রেন্ডার করাতে পারবেন

  • ফেসলেস ইউটিউব বা ফেসবুক পেজ চালাতে পারবেন

  • এই স্কিল দিয়ে ক্লায়েন্টের কাজ ধরতে পারবেন


এই কোর্স কার জন্য

  • যারা ভিডিও কনটেন্ট বানাতে চান কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না

  • ফ্রিল্যান্সার, যারা নতুন একটা সার্ভিস যোগ করতে চান

  • ছোট ব্যবসার মালিক, যাদের প্রোডাক্ট ভিডিও দরকার কিন্তু বাজেট কম

  • মার্কেটিং ও এইচআর টিম, যাদের নিয়মিত ট্রেনিং বা কমিউনিকেশন ভিডিও বানাতে হয়

  • শিক্ষক ও কোর্স ক্রিয়েটর

  • এজেন্সি মালিক, যারা প্রোডাকশন খরচ কমাতে চান

যাদের জন্য না

  • যারা ভাবছেন কোর্স কিনলেই টাকা আসা শুরু হবে, প্র্যাকটিস করতে হবে না

  • যারা সিনেমাটিক শর্টফিল্ম বা অ্যানিমেশন বানাতে চান — সেটা অন্য টুলের কাজ


কোর্সের সাথে ফ্রি পাচ্ছেন —

  • ৫০টি রেডিমেড ভিডিও স্ক্রিপ্ট টেমপ্লেট (বাংলা ও ইংরেজি)

  • ক্রেডিট ক্যালকুলেটর শিট — মাসে কত ভিডিওতে কত খরচ, আগেই হিসাব করে নিন

  • রেডিমেড n8n অটোমেশন ফাইল

  • প্রাইভেট ফেসবুক গ্রুপে সাপোর্ট

  • কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট


ইন্সট্রাক্টর

সাব্বির আহমেদ

১২ বছর ধরে অ্যানিমেশন ও ডিজিটাল কনটেন্টে কাজ করছি। ENDINGSCENE Ltd.-এর প্রতিষ্ঠাতা — ৩০০-র বেশি দেশি-বিদেশি ক্লায়েন্টের ভিডিও প্রোডাকশন করেছি। Learning Bangladesh-এ দেড় লক্ষাধিক শিক্ষার্থী আমার কোর্স করেছেন।

AI নিয়ে ১২০টির বেশি দিনব্যাপী কর্পোরেট ওয়ার্কশপ করিয়েছি — UNDP, গ্রামীণফোন একাডেমি, ব্র্যাক, সিটি ব্যাংক, সিপিডিসহ ২৫টির বেশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য।

এই কোর্সে যা শেখাচ্ছি, তার সবটাই আমি নিজের প্রোডাকশনে প্রতিদিন ব্যবহার করি।


আমার কি আগে থেকে ভিডিও এডিটিং জানা লাগবে? না। একদম শূন্য থেকে ধরে ধরে দেখানো হয়েছে।

HeyGen কি ফ্রি? ফ্রি প্ল্যানে সীমিত কাজ করা যায় — শেখার জন্য যথেষ্ট। পেইড প্ল্যান কোনটা নেবেন, কীভাবে খরচ কমাবেন, সেটা কোর্সের প্রথম লেসনেই বিস্তারিত আছে।

বাংলা ভাষায় ভিডিও বানানো যাবে? যাবে। বাংলা উচ্চারণ প্রাকৃতিক শোনানোর জন্য আলাদা একটা পুরো লেসনই আছে।

কম্পিউটার ছাড়া মোবাইলে হবে? কোর্স মোবাইলে দেখা যাবে। তবে কাজ করার জন্য কম্পিউটার থাকলে সুবিধা বেশি।

কতদিন অ্যাক্সেস পাব? লাইফটাইম। নতুন লেসন যোগ হলে সেটাও ফ্রি পাবেন।

কোর্স করে কি সত্যিই ক্লায়েন্ট পাওয়া যায়? স্কিল আর প্রচেষ্টা — দুইটাই লাগবে। কোর্সে ক্লায়েন্ট খোঁজা আর দাম ঠিক করার পুরো পদ্ধতি দেখানো আছে, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে।


যত দেরি, তত পিছিয়ে

আপনার প্রতিযোগীরা এই মুহূর্তে সপ্তাহে ১০টা ভিডিও ছাড়ছে। আপনি এখনো ভাবছেন ক্যামেরা কিনবেন কি না।

সিদ্ধান্তটা আজকেই নিন।

কে শেখাবেন

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

আর দেরি কেন?

HeyGen Mastery - নিজের অ্যাভাটার দিয়ে ভিডিও কন্টেন্ট

৳৪৯৯

৳৯৯৯

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন