লাইভ ওয়ার্কশপ

এক গল্প থেকে এক গেম - ২ ঘণ্টার লাইভ ওয়ার্কশপ

প্লট দিয়ে গেম বানানো, ফান্ডামেন্টাল ঠিক রেখে। শুক্রবার ২৭ নভেম্বর রাত ৮:৩০, Zoom-এ লাইভ। চোখের সামনে Claude Code দিয়ে খেলার মতো একটা গেম।

শেখাবেন Sabbir Ahmed
  • ৭টি লেসন
  • ৭টি মডিউল, ধাপে ধাপে
  • ৬ জন ভর্তি হয়েছেন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  1. ২ ঘণ্টার লাইভ Zoom ওয়ার্কশপ, শুক্রবার ২৭ নভেম্বর রাত ৮:৩০ থেকে ১০:৩০
  2. এক লাইনের প্লট থেকে গেমের কোর লুপ বের করা
  3. গেমের ৪টা ফান্ডামেন্টাল: প্লেয়ার কী করে, কী পায়, কী হারায়, কেন আবার খেলে
  4. লাইভ: Claude Code-কে ব্রিফ দিয়ে প্রথম খেলার মতো ভার্সন
  5. ক্যারেক্টার আর স্প্রাইট শিট কী, কীভাবে বানায়
  6. খেলে দেখা, ভুল ধরা, ঠিক করানো: QC লুপ
  7. ওয়েবে শেয়ার, Play Store-এর পথ, পাবলিশার আর আয়ের রাস্তা
  8. কেস স্টাডি: LIFTALONG আর নসু ডাকাইত
  9. লাইভ প্রশ্নোত্তর

৭টি মডিউল · ৭টি লেসন

পুরো সিলেবাস

যেকোনো ধাপে চাপ দিলে নিচে ওই মডিউলের লেসনগুলো খুলবে

কোর্সটা নিয়ে বিস্তারিত

মাথায় একটা গল্প আছে? সেটাই আপনার প্রথম গেম।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, রাত ৮:৩০ থেকে ১০:৩০, Zoom-এ লাইভ। সাব্বির আহমেদ চোখের সামনে দেখাবেন কীভাবে এক লাইনের একটা প্লট থেকে Claude Code দিয়ে খেলার মতো একটা গেম দাঁড়িয়ে যায়। কোডিং জানা লাগবে না। লাগবে গল্প, আর ঠিকভাবে ইনস্ট্রাকশন দেওয়ার নিয়ম, সেটাই শিখবেন।

কেস স্টাডি আমাদের নিজেদের দুইটা গেম: LIFTALONG (বন্যায় ছাদে আটকা মানুষকে হেলিকপ্টারে উদ্ধার, এক দিনে বানানো, ওয়েবে খেলা যায়) আর নসু ডাকাইত (সুন্দরবনের গল্প, ২০০+ পাতার গেম ডিজাইন ডকুমেন্ট)।

ওয়ার্কশপে যা যা থাকছে

  1. গল্প আগে, কোড পরে: এক লাইনের প্লট থেকে গেমের "কোর লুপ" বের করা।
  2. ফান্ডামেন্টাল চারটা: প্লেয়ার কী করে, কী পায়, কী হারায়, কেন আবার খেলে।
  3. লাইভ বিল্ড: Claude Code-কে ব্রিফ দেওয়া, প্রথম খেলার মতো ভার্সন চোখের সামনে।
  4. ক্যারেক্টার আর স্প্রাইট শিট: কী জিনিস, কীভাবে বানায়।
  5. QC লুপ: খেলে দেখা, ভুল ধরা, Claude-কে দিয়ে ঠিক করানো।
  6. শেয়ার করা: ওয়েবে লিংক, তারপর Play Store-এর পথ, সাথে পাবলিশার আর আয়ের রাস্তা।
  7. প্রশ্নোত্তর: আপনার নিজের গেমের আইডিয়া নিয়ে সরাসরি প্রশ্ন।

কারা জয়েন করবেন

  • যাদের মাথায় গেমের আইডিয়া ঘোরে, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না
  • স্টুডেন্ট, ডেভেলপার, ডিজাইনার, যারা গেম ইন্ডাস্ট্রিতে আসতে চান
  • বাবা-মা, যারা ছেলেমেয়েকে গেম খেলা থেকে গেম বানানোর দিকে আনতে চান
  • একদম নতুন যারা, আগে কোডিং না জানলেও সমস্যা নেই

সাথে যা পাবেন

  • ওয়ার্কশপে ব্যবহার করা ব্রিফ আর প্রম্পট
  • কেনার পর Zoom লিংক পাবেন ড্যাশবোর্ডের "আমার ওয়ার্কশপ"-এ

ফি ৳৪৯৯। ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই চলবে। সীমিত সিট।

কে শেখাবেন

Sabbir AhmedSabbir AhmedLearning Bangladesh-এর প্রতিষ্ঠাতা · AI ট্রেইনার
  • অ্যানিমেশন স্টুডিও EndingScene Ltd.-এর MD, ২০১৮ থেকে
  • BRAC, CARE, IPPF-এর ভিডিও প্রজেক্ট
  • BRAC-এ ১৫০ জনকে AI দিয়ে কনটেন্ট বানানো শিখিয়েছেন
  • NASA Space Apps Challenge ২০২৫-এর লোকাল জাজ

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

আর দেরি কেন?

এক গল্প থেকে এক গেম - ২ ঘণ্টার লাইভ ওয়ার্কশপ

  • ৭টি লেসন
  • ৭টি মডিউল
  • ২ বছর অ্যাক্সেস
  • সার্টিফিকেট
  • ওয়েব আর অ্যাপে

৳৪৯৯

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।