লাইভ ওয়ার্কশপ

ফেইসবুক অ্যাডস ও ফানেল বিল্ডিং- মাসব্যাপী ওয়ার্কশপ

ফেইসবুকে টাকা ঢালা কি আপনার জন্য "খরচ", নাকি "ইনভেস্টমেন্ট"? সঠিক স্ট্র্যাটেজি এবং ডেটা-ড্রিভেন ফানেল ছাড়া অ্যাড চালানো আর চোখ বন্ধ করে জুয়া খেলা—একই কথা!

শেখাবেন Sabbir Ahmed
  • ৬১ জন ভর্তি হয়েছেন
  • ৮টি মডিউল
  • ৩৯টি লেসন
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • ৪টি মেইন জুম লাইভ ক্লাস — ৪ সপ্তাহের ইন্টেনসিভ প্রোগ্রাম
  • ৪টি ডেডিকেটেড জুম সাপোর্ট সেশন — স্ক্রিন শেয়ার করে রিয়েল-টাইম সমাধান
  • সিক্রেট WhatsApp গ্রুপ — যেকোনো সময় প্রশ্ন ও সাপোর্ট
  • AI-ড্রিভেন ক্রিয়েটিভ, হাই-কনভার্টিং ল্যান্ডিং পেইজ ও CAPI ট্র্যাকিং সেটআপ
  • ফানেল-বেইজড সিস্টেম — রিপিট কাস্টমার আনার ওয়ার্কিং ব্লু-প্রিন্ট
  • লাইভ সেশনের রেকর্ডিং সহ ২ বছরের অ্যাক্সেস + এই সময়ে আসা সব আপডেট ফ্রি

৮টি মডিউল · ৩৯টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

৪ সপ্তাহের এই এক্সক্লুসিভ লাইভ ওয়ার্কশপে জানুন কীভাবে AI-ড্রিভেন ক্রিয়েটিভ, হাই-কনভার্টিং ল্যান্ডিং পেইজ ও পারফেক্ট ট্র্যাকিং (CAPI) সেটআপ করে আপনার ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন।

দিন দিন ফেইসবুকে অ্যাডভার্টাইজার বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, আর আপনার অ্যাডের খরচ (CPA) আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। অনেকেই আগের মতো রিটার্ন (ROAS) না পেয়ে হতাশ হচ্ছেন।

আপনিও কি এই সমস্যায় আছেন?

  • প্রতিদিন অ্যাড চালাচ্ছেন, প্রচুর মেসেজও আসছে, কিন্তু দিন শেষে সেলস কনভার্শন শূন্য।

  • শুধু "বুস্ট" বাটনে ক্লিক করে ম্যাজিকের অপেক্ষায় আছেন।

  • এক প্রোডাক্টের সাথে আরেক প্রোডাক্টের ফানেল বা কানেকশন তৈরি করতে পারেননি।

  • সবচেয়ে বড় ভয় — যেদিন অ্যাড বন্ধ থাকে, সেদিন সেলস একদম জিরোতে নেমে আসে।

বাস্তবতা হলো — এখন শুধু একটি সুন্দর ছবি বা ভিডিও দিয়ে কাস্টমারকে কনভিন্স করা যায় না। দরকার একটি সলিড মার্কেটিং ফানেল, সঠিক অডিয়েন্স টার্গেটিং এবং রিটার্গেটিংয়ের নিখুঁত সিস্টেম।

বিগত এক যুগের ক্যারিয়ারে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে এবং নিজের ব্যবসায় (যেখানে শুধুমাত্র একটি অ্যাড অ্যাকাউন্ট থেকে ১ কোটিরও বেশি টাকা ইনভেস্ট করে প্রফিটেবল স্কেলিং করেছি) যে প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিগুলো প্রয়োগ করেছি, তার পুরো 'ওয়ার্কিং ব্লু-প্রিন্ট' তুলে দেওয়া হবে এই মাসব্যাপী লাইভ প্রোগ্রামে। এটি কোনো সাধারণ "ক্লিক-বাই-ক্লিক" টিউটোরিয়াল নয় — এখানে শুধু "অ্যাড কীভাবে চালাতে হয়" নয়, বরং "কীভাবে ফানেল বিল্ড করে রিপিট কাস্টমার আনতে হয়" তা শিখবেন।

কেন এই প্রোগ্রাম আপনার জন্য সেরা ইনভেস্টমেন্ট

এটি তাদের জন্য নয় যারা রাতারাতি বড়লোক হওয়ার 'ম্যাজিক ট্রিকস' খুঁজছেন। এটি ই-কমার্স উদ্যোক্তা, এজেন্সি ওনার ও সিরিয়াস মার্কেটারদের জন্য — যারা নিজেদের ব্যবসাকে একটি সলিড সিস্টেমের ওপর দাঁড় করাতে চান।

  • ৪টি মেইন ক্লাস + ৪টি ডেডিকেটেড জুম সাপোর্ট সেশন: আটকে গেলে অপেক্ষা নয় — সরাসরি স্ক্রিন শেয়ার করে রিয়েল-টাইমে সমস্যা সমাধান।

  • ফানেল-বেইজড লার্নিং: বিচ্ছিন্ন অ্যাড নয়, কাস্টমার জার্নি ম্যাপ করে পুরো ইকোসিস্টেম ডেভেলপ করা।

  • ডেটা-ড্রিভেন স্কেলিং: iOS আপডেট ও থার্ড-পার্টি কুকি ব্লকের যুগে সার্ভার-সাইড ডেটা দিয়ে কনভার্শন রেট ডাবল করার রিয়েল-লাইফ এক্সপেরিয়েন্স।

আপনার বিজনেসের গ্রোথকে আর ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। মার্কেট দ্রুত বদলাচ্ছে — যারা সিস্টেম আপডেট করতে পারবে না, তারা ছিটকে পড়বে। আজই যুক্ত হয়ে আপনার ব্যবসাকে একটি অটোমেটেড প্রফিট মেশিনে রূপান্তর করুন।

কে শেখাবেন

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.১. এতো এতো সস্তা কোর্স বা ইউটিউবে ফ্রি ভিডিও থাকতে আপনার এই মাসব্যাপী (এবং অপেক্ষাকৃত দামি) ওয়ার্কশপ কেন করব?

ইউটিউবে 'কীভাবে অ্যাড চালাতে হয়' তার হাজারো টিউটোরিয়াল পাবেন, কিন্তু 'কীভাবে ফানেল বানিয়ে, ১ কোটি টাকার বেশি ইনভেস্ট করে প্রফিটেবল স্কেলিং করতে হয়' তার কোনো ব্লু-প্রিন্ট পাবেন না। এটি কোনো গতানুগতিক "ক্লিক-বাই-ক্লিক" কোর্স নয়। এটি একটি কমপ্লিট মেন্টরশিপ প্রোগ্রাম যেখানে আপনি শুধু থিওরি শিখবেন না, বরং আমার ১২ বছরের রিয়েল-লাইফ এক্সপেরিয়েন্সের ওপর ভিত্তি করে আপনার নিজের বিজনেসের জন্য একটি অটোমেটেড মার্কেটিং সিস্টেম দাঁড় করাবেন। সাথে পাচ্ছেন ৪টি ডেডিকেটেড লাইভ সাপোর্ট সেশন, যেখানে আমি নিজে আপনার ক্যাম্পেইন অডিট করে দেব।

প্র.২. আমি তো অ্যাডভান্সড ফেইসবুক অ্যাড ইউজার, আমি কি এই ওয়ার্কশপ থেকে নতুন কিছু শিখব?

অবশ্যই! আপনি হয়তো অ্যাড চালাতে জানেন, কিন্তু AI (ভাইব কোডিং) দিয়ে ফাস্ট-লোডিং ডাইনামিক ল্যান্ডিং পেইজ জেনারেট করা, ডেটাবেইজ সেটআপ, কিংবা সার্ভার-সাইড ট্র্যাকিং (CAPI) এর নিখুঁত ব্যবহার কি আপনি ইমপ্লিমেন্ট করেছেন? আমরা বেসিক ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার করার পর CBO/ABO-এর ১>৪>১০ উইনিং স্ট্রাকচার এবং ডেটা-ড্রিভেন স্কেলিং নিয়ে এমন সব অ্যাডভান্সড কাজ করব, যা আপনার বর্তমান রেজাল্টকে কয়েকগুণ বাড়িয়ে দেবে।

প্র.৩. আমার তো এখনো কোনো বিজনেস নেই, আমি কি এই ওয়ার্কশপে জয়েন করতে পারব?

হ্যাঁ, পারবেন! একটি প্রুভেন "মার্কেটিং ফানেল" তৈরি করতে জানা বর্তমান সময়ের অন্যতম ডিমান্ডিং একটি হাই-ইনকাম স্কিল। এই ওয়ার্কশপ থেকে শেখা নলেজ কাজে লাগিয়ে আপনি যেকোনো লোকাল বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের (ফ্রিল্যান্সিং বা এজেন্সি মডেলে) প্রিমিয়াম সার্ভিস দিতে পারবেন। এছাড়া ভবিষ্যতে নিজের ই-কমার্স বা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস শুরু করার জন্য আপনার কাছে আগে থেকেই একটি সলিড মার্কেটিং ইকোসিস্টেম রেডি থাকবে।

প্র.৪. ল্যান্ডিং পেইজ বানানো এবং কনভার্শন API (CAPI) সেটআপের জন্য কি আমার কোডিং জানা লাগবে?

একদমই না! ওয়ার্কশপের সবচেয়ে চমকপ্রদ অংশই হলো এটি। আমি আপনাদের দেখাবো কীভাবে AI (মাস্টার ও মেটা প্রম্পটিং) এবং "ভাইব কোডিং" ব্যবহার করে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রফেশনাল ল্যান্ডিং পেইজ তৈরি করা যায়। পাশাপাশি, গুগল ট্যাগ ম্যানেজার (GTM) দিয়ে ট্র্যাকিং সেটআপের পুরো টেকনিক্যাল প্রসেসটি আমি স্ক্রিন শেয়ার করে হাতে-কলমে দেখিয়ে দেব।

প্র.৫. জুম সাপোর্ট সেশনগুলো আসলে কীভাবে কাজ করবে?

মেইন ক্লাসগুলোতে আমরা স্ট্র্যাটেজি ও ইমপ্লিমেন্টেশন শিখব। আর প্রতিটি ক্লাসের পর থাকা ডেডিকেটেড জুম সাপোর্ট সেশনগুলোতে আপনাদের প্র্যাকটিক্যাল কাজগুলোর লাইভ রিভিউ হবে। আপনার অ্যাড অ্যাকাউন্টের কোনো টেকনিক্যাল এরর ফিক্সিং, ল্যান্ডিং পেইজ ডিবাগিং, AI প্রম্পট ঠিক করা বা ক্যাম্পেইন স্ট্রাকচার রিভিউ—সবকিছুর রিয়েল-টাইম ফিডব্যাক ও সমাধান পাবেন সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে।

প্র.৬. আমি যদি কোনো কারণে লাইভ ক্লাস বা সাপোর্ট সেশন মিস করি, তাহলে কী হবে?

চিন্তার কোনো কারণ নেই। প্রতিটি লাইভ ক্লাস এবং সাপোর্ট সেশনের রেকর্ডিং আমাদের এক্সক্লুসিভ লার্নিং ড্যাশবোর্ডে আপলোড করে দেওয়া হবে। আপনি আপনার সুবিধামতো সময়ে তা দেখে নিতে পারবেন। এছাড়া আমাদের প্রাইভেট কমিউনিটি তো থাকছেই, যেখানে আপনি যেকোনো সময় প্রশ্ন করে সাপোর্ট নিতে পারবেন।

প্র.৭. কোর্সের রেকর্ডিং ও রিসোর্স কতদিন অ্যাক্সেস পাব?

সব লাইভ সেশনের রেকর্ডিং ও রিসোর্সসহ আপনি ২ বছরের অ্যাক্সেস পাবেন। এই সময়ের মধ্যে কোর্সে যত আপডেট বা নতুন কনটেন্ট যোগ হবে, সবকিছু সম্পূর্ণ ফ্রিতে পাবেন — কোনো বাড়তি খরচ ছাড়াই।

আর দেরি কেন?

ফেইসবুক অ্যাডস ও ফানেল বিল্ডিং- মাসব্যাপী ওয়ার্কশপ

৳৯,৯৯৯

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন