মাত্র ৬-৮ সেকেন্ডের মধ্যে একজন রিক্রুটার আপনার সিভি দেখে সিদ্ধান্ত নেন আপনাকে ইন্টারভিউয়ের জন্য কল করা যায় কিনা। নিজেকে উপস্থাপন করার জন্য আপনার হাতে আছে মাত্র এই কয়েক সেকেন্ড — আপনার সিভিটি কি সেই গুড ইম্প্রেশন তৈরির জন্য প্রস্তুত?
আমরা অনেকেই ভাবি বাংলাদেশের মার্কেটে চাকরি নেই, কিন্তু বাস্তবে যে পরিমাণ জব অপরচুনিটি আছে, সে অনুপাতে দক্ষ ও সঠিকভাবে উপস্থাপিত অ্যাপ্লিকেন্ট কম। বেশিরভাগ ক্ষেত্রে গ্যাপটা হলো — আমরা অ্যাপ্লিকেন্টরা নিজেদের যোগ্যতা সঠিকভাবে তুলে ধরতে পারি না। আপনার ভেতরে যে দক্ষতা ও ডেডিকেশন আছে, সিভি দেখে নিয়োগকর্তা সেটা বুঝতে পারছেন তো?
আপনার সিভি যেন আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যায় এবং একজন নিয়োগকর্তার কাছে নিজেকে সফলভাবে উপস্থাপন করতে পারেন — তার পরিপূর্ণ গাইডলাইন নিয়েই লার্নিং বাংলাদেশের এই '5 Star CV Writing' কোর্স। কোর্স শেষে আপনি জব মার্কেটের জন্য নিজের সিভি প্রস্তুত করতে পারবেন এবং প্রয়োজনীয় টিপস, ট্রিকস ও স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে নিজের ড্রিম জব সিকিউর করার পথে এগিয়ে যেতে পারবেন।
কোর্স ইন্সট্রাক্টর
এই কোর্সের ইন্সট্রাক্টর সাব্বির আহমেদ তার ১০ বছরের ক্যারিয়ার এক্সপেরিয়েন্সে কাজ করেছেন BDjobs, Pathao ও মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান REVE Systems-এ। ৫ বছরের বিজনেস এক্সপেরিয়েন্সে গড়ে তুলেছেন ফরেন-ইনভেস্টেড ও ইনকর্পোরেটেড অ্যানিমেশন স্টুডিও EndingScene Inc. লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে তার বিভিন্ন কোর্সে দেশ-বিদেশ থেকে এনরোল করেছেন ১০ হাজারের বেশি স্টুডেন্ট। সহজ ভাষায় মডিউল সাজানোর কারণে শিক্ষার্থীরা স্পষ্টভাবে বুঝতে পারেন তাদের পরবর্তী ধাপ কী হওয়া উচিত।

