রেকর্ডেড কোর্স

AI Short Film Masterclass

২টা প্রম্পটে ১ মিনিটের শর্ট ফিল্ম — Claude + ChatGPT + Higgsfield Seedance 2.5

৪.৩(৪টি রিভিউ)শেখাবেন Sabbir Ahmed
  • ৬৭৮ জন ভর্তি হয়েছেন
  • ৪টি মডিউল
  • ৯টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • প্রি-রেকর্ডেড
  • ১০ টি লেসন ভিডিও
  • ৪ ঘণ্টা ৩০ মিনিট (লেসন ২৫–৪০ মিনিট)
  • কোর্স করতে করতেই আপনি ১-মিনিট শর্ট ফিল্ম বানাবেন

৪টি মডিউল · ৯টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

প্রথমে ভিডিওটা দেখেন। তারপর পড়েন।

শর্ট ফিল্মটায় দুইজন মানুষ ঢাকা মেট্রোর একই কোচে রোজ দেখা হয়। একই পোল, দুইটা হাত, কয়েক ইঞ্চি দূরত্ব। কেউ কিছু বলে না — দুইজনই ভাবে, পরের স্টেশনে বলবে।

মানুষ দুইটা আমি আর আমার ওয়াইফ। কোনো ক্যামেরা ছিল না। কোনো শুটিং হয়নি। আমরা মেট্রোতে উঠে অভিনয়ও করিনি। ইনফ্যাক্ট আমরা এখন পর্যন্ত ঢাকার কোন মেট্রোতে উঠাও হয়নি! 😅

তাহলে কীভাবে এই শর্ট ফিল্ম বানালাম?

নিচে ভিউ মোর ক্লিক করে পড়ুন।

আমাদের কয়েকটা ছবি ChatGPT-তে দিয়ে দুইটা 'ক্যারেক্টার শিট' বানিয়েছি। Claude-এর সাথে আইডিয়া শেয়ার করে গল্পটা লিখেছি — ১৭টা শট, টাইমকোড-সহ ডিটেইলে প্রম্পট জেনারেট করেছি। তারপর Higgsfield-এর Seedance 2.5-এ ২টা প্রম্পট পেস্ট করেছি — একটা ০ থেকে ৩০ সেকেন্ড, আরেকটা ৩০ থেকে ৬০।

ব্যস।

কোর্স করার আগেই আপনি সেইম স্ট্র্যাটেজি ফলো করে নিজেও করে ফেলতে পারবেন! 😎

তাহলে কোর্স কেন করবেন?

AI ভিডিও কোর্স অনেক আছে। বেশিরভাগ শেখায় ৫ সেকেন্ডের ক্লিপ বানাতে।

৫ সেকেন্ডের ক্লিপে একটা মানুষ হাঁটে, একটা গাড়ি চলে, একটা ফুল ফোটে। সুন্দর। কিন্তু ওটা 'কনটেন্ট', সিনেমা না।

সিনেমা মানে ৬০ সেকেন্ড ধরে একই মুখ, একই কাপড়, একই জায়গা — আর একটা গল্প যেটার শুরু, মাঝ, শেষ আছে। এতদিন এটা AI-তে হতো না, কারণ ৫ সেকেন্ড পরপর মুখ বদলে যেত।

Seedance 2.5 এসে এই একটা জিনিস বদলে দিয়েছে। এখন এক জেনারেশনে ৩০ সেকেন্ড, তার ভেতরে ৮–৯টা শট, আর ক্যারেক্টার শিট দিলে মুখ একই থাকে।

কিন্তু টুলটা থাকলেই সিনেমা হয় না। আমি নিজে দেখেছি — গল্প ছাড়া ৩০ সেকেন্ডের জেনারেশন মানে ৩০ সেকেন্ডের সুন্দর কিন্তু অর্থহীন ভিডিও, আর ক্রেডিট নষ্ট।

এই কোর্সটা টুল শেখানোর কোর্স না। এটা সিস্টেম শেখানোর কোর্স — গল্প থেকে প্রম্পট, প্রম্পট থেকে ফিল্ম, ফিল্ম থেকে পাবলিশ। টুল বদলাবে, সিস্টেম থাকবে।

"২টা প্রম্পট" মানে কী?

২টা মানে ২টা ভিডিও প্রম্পট। Seedance-এ ৩০ সেকেন্ড করে দুইবার — এটাই ফিল্ম।

তার আগে Claude-এ গল্প লিখতে হয়, ChatGPT-তে ক্যারেক্টার শিট বানাতে হয়। ওগুলোও প্রম্পট। সব মিলিয়ে ৭–৮টা প্রম্পট লেখা হয়েছে — কিন্তু ফিল্মটা রেন্ডার হয়েছে ২টায়।

এটা আগেই বলে দিলাম, যেন পরে কেউ বলতে না পারে "২টা না তো"। আর হ্যাঁ — ওই ৭–৮টা প্রম্পটের সবগুলো কোর্সে আছে, কপি-পেস্ট রেডি।

এই কোর্সটা আপনার জন্য, যদি -

  • আপনি কনটেন্ট ক্রিয়েটর, আর ফিডে সবার মতো 'AI ভিডিও' না দিয়ে একটা গল্প দিতে চান

  • আপনার বিজনেস আছে, আর চাচ্ছেন অ্যাডটা ৩০ সেকেন্ডের সিনেমেটিক ভাইবে আসুক - এজেন্সির পিছনে লাখ টাকা খরচ না করেই বানাতে পারবেন

  • আপনি ফ্রিল্যান্সার/ভিডিও এডিটর, আর ক্লায়েন্টকে নতুন একটা সার্ভিস দিতে চান যেটা এখনো কেউ দিচ্ছে না

  • আপনি জাস্ট নিজের আর নিজের মানুষের মুখে একটা সিনেমা বানাতে চান — বিয়ের গিফট, অ্যানিভার্সারি, বাবা-মায়ের গল্প

আপনার জন্য না, যদি -

  • আপনি ফ্রি টুলে সব করতে চান। Higgsfield-এর পেইড প্ল্যান লাগবেই।

  • আপনি ৫ মিনিটের ফিল্ম বানাতে চান। সিস্টেম একই, কিন্তু এই কোর্স ৬০ সেকেন্ডে ফোকাসড — ওটা আগে পারতে হবে

  • আপনি ভাবছেন একটা প্রম্পট পেস্ট করলেই হলিউড হয়ে যাবে। প্রথম জেনারেশন কখনো ফাইনাল না — জাজ করা, ফিক্স করা, আবার চালানো — এটাই কাজ

কোর্স শেষে আপনি যা পারবেন

  • একটা আইডিয়াকে ৬০ সেকেন্ডের গল্পে ভাঙা — ৪ ব্লক, একটা মোটিফ, ১৪–১৮টা শট, টাইমকোড-সহ

  • নিজের (আর যে কারো) ছবি থেকে প্রফেশনাল ক্যারেক্টার শিট বানানো, যেটা ৬০ সেকেন্ড ধরে মুখ ধরে রাখে

  • Seedance 2.5-এর জন্য ১৩-বক্সের মাস্টার প্রম্পট লেখা — Higgsfield নিজে যে স্ট্রাকচার রেকমেন্ড করে

  • 'লক' লেখা: সাইলেন্ট লক, নো-ব্লাড লক, নো-টেক্সট লক, জিওগ্রাফি লক — যেন AI যা ইচ্ছা তা না করে

  • জেনারেশন জাজ করা, রিজিয়ন এডিটে ফিক্স করা, কখন রি-জেনারেট আর কখন না

  • মডারেশন রিজেক্ট হলে একই ছবি অন্য শব্দে লেখা

  • ভয়েস ছাড়া সাউন্ড ডিজাইন — যেটা ফিল্মের অর্ধেক

  • পোস্টার, এন্ড কার্ড, ৩টা ফরম্যাটে এক্সপোর্ট, পাবলিশ প্ল্যান

  • আর এই পুরো সিস্টেমটা পরের গল্পে আবার চালানো — টেমপ্লেট-সহ

৩ মডিউল · ৯ লেসন · ~৪.৫ ঘণ্টা · প্রি-রেকর্ডেড

মডিউল ১ — গল্প: Claude দিয়ে সিনেমার ব্লুপ্রিন্ট

১.১ · ২টা প্রম্পটের সিস্টেম — তিন টুল, কে কী করে, খরচ কত, কোথায় ক্রেডিট পোড়ে

১.২ · ৬০ সেকেন্ডে গল্প বলার ম্যাথ — হাই-কনসেপ্ট, ৪ ব্লক, একটা মোটিফ, নিজেকে কাস্ট করা

১.৩ · শট লিস্ট থেকে Seedance প্রম্পট আর্কিটেকচার — ১৩ বক্স, লক, টাইমস্ট্যাম্প, মডারেশন-সেফ শব্দ

মডিউল ২ — কাস্ট + ওয়ার্ল্ড: ChatGPT দিয়ে ক্যারেক্টার আর লোকেশন

২.১ · নিজের মুখে সিনেমা: ক্যারেক্টার শিট — কোন ছবি কাজ করে, কোনটা সব নষ্ট করে

২.২ · ফিকশনাল ক্যারেক্টার + লোকেশন — জম্বি যেন 'অসুস্থ মানুষ' লাগে; রিয়েল ফটো কেন AI প্লেটের চেয়ে ভালো

২.৩ · Higgsfield সেটআপ + আইডেন্টিটি টেস্ট — ৩০ সেকেন্ড পোড়ানোর আগে ১০ সেকেন্ড

মডিউল ৩ — ফিল্ম + ফিনিশ: Seedance 2.5 থেকে পাবলিশ

৩.১ · প্রম্পট #১: ক্লিপ A — জেনারেট, জাজ, ফিক্স, ফাইনাল

৩.২ · প্রম্পট #২: ক্লিপ B + কন্টিনিউটি — দুই ক্লিপ যেন এক ফিল্ম লাগে

৩.৩ · সাউন্ড, এন্ড কার্ড, পাবলিশ — আর এরপর টাকা কোথায়

প্রতিটা মডিউল শেষে একটা অ্যাসাইনমেন্ট। কোর্স শেষে আপনার ফাইনাল প্রজেক্ট: আপনার নিজের ৬০ সেকেন্ডের ফিল্ম।


কোর্স শেষে আপনার হাতে যা থাকবে

১. আপনার নিজের ক্যারেক্টারে ১ মিনিটের শর্ট ফিল্ম — পাবলিশ-রেডি

২. সেটার প্রোডাকশন বাইবেল — গল্প, শট লিস্ট, ক্যারেক্টার, আর্ট ডিরেকশন

৩. আপনার ২টা মাস্টার প্রম্পট — পরের ফিল্ম বানানোর জন্য

৪. আপনার ক্যারেক্টার শিট — যেকোনো নতুন গল্পে একই ক্যারেক্টার

৫. একটা পোস্টার — বাংলা টাইপোগ্রাফি-সহ

৬. আর সিস্টেমটা — মাথায় গেঁথে যাবে + টেমপ্লেটে পেয়ে যাবেন + মুখস্থ হয়ে যাবে

বোনাস

বোনাস #১ — "পরের স্টেশনে"-র ফুল প্রোডাকশন PRD + প্রম্পট শিট। আমার শর্ট ফিল্মের সব ডক: ১৭-শট লিস্ট, সব লক, ২টা মাস্টার প্রম্পট শব্দে শব্দে, ফিক্স-লাইন, সাউন্ড ম্যাপ। কেউ সাধারণত এটা দেয় না, কারণ এটাই আসল কাজ।

বোনাস #২ — Claude Story Master Prompt। ব্রিফ বসাবেন আর ২টা প্রম্পট বেরিয়ে আসবে।

বোনাস #৩ — ChatGPT Character Sheet Master Prompt। ফিল-ইন-দ্য-ব্ল্যাঙ্কস — নিজের ছবি, নিজের কস্টিউম।

বোনাস #৪ — Seedance 2.5 Master Prompt Skeleton। ১৩টা বক্স, প্রতিটায় কী লিখবেন।

বোনাস #৫ — QC চেকলিস্ট + মডারেশন-সেফ ওয়ার্ড টেবিল + সাউন্ড ম্যাপ টেমপ্লেট + ১০টা ফিক্স-লাইন।

শিক্ষার্থীরা যা বলছেন

সত্যিকারের রিভিউ

৪.৩

৪টি রিভিউ

  • ৫★২
  • ৪★১
  • ৩★১
  • ২★০
  • ১★০

কে শেখাবেন

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.আমি এডিটিং জানি না। হবে?

হবে। এডিটিং বলতে CapCut-এ দুইটা ক্লিপ জোড়া, একটা সাউন্ড লেয়ার, একটা টেক্সট — লেসন ৩.৩-এ স্ক্রিনে দেখানো আছে।

প্র.আমার ইংরেজি দুর্বল। প্রম্পট তো ইংরেজিতে?

প্রম্পট ইংরেজিতে, কিন্তু আপনি লিখবেন না — Claude লিখবে। আপনি বাংলায় ব্রিফ দেবেন। মাস্টার প্রম্পটগুলো কপি-পেস্ট রেডি, বোনাসে দেওয়া।

প্র.৬০ সেকেন্ডের বেশি বানাতে পারব?

সিস্টেম একই — ৩০ সেকেন্ডের ব্লক জোড়া লাগিয়ে যত ইচ্ছা। কিন্তু কোর্সটা ৬০ সেকেন্ডে ফোকাসড, কারণ ওটা পারলে বাকিটা রিপিট।

প্র.কোর্স কবে পাব?

প্রি-অর্ডার মানে আগে বুক, পরে ডেলিভারি — এটা আগেই বলে রাখলাম।

প্র.টুল আপডেট হলে কোর্স পুরনো হয়ে যাবে না?

টুলের UI বদলাবে, সেটা সত্যি। সিস্টেমটা — গল্প → শিট → লক → প্রম্পট → জাজ → ফিক্স — বদলাবে না। আর এমনভাবেই কোর্স বানাই যে লার্নাররা এখনো আমাদের দেড় বছর আগের কোর্স দেখেও ৫ স্টার রেটিং দিচ্ছে অর্গানিক্যালি!

আর দেরি কেন?

AI Short Film Masterclass

৳৪৯৯

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন