রেকর্ডেড কোর্স

Agentic AI Driven Motion Graphics - শুধু একটা ভয়েস থেকে দুর্দান্ত মোশন গ্রাফিক্স ভিডিও

একটা অডিও, ভিডিও বা স্ক্রিপ্ট দিন। এআই এজেন্ট দিয়ে বানান টাইপোগ্রাফি, আইকন অ্যানিমেশন আর ট্রানজিশনে ভরা প্রফেশনাল মোশন গ্রাফিক্স ভিডিও। আফটার ইফেক্টস ছাড়াই।

শেখাবেন Sabbir Ahmed
  • ১০ জন ভর্তি হয়েছেন
  • ৩টি মডিউল
  • ৯টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • ৩টি মডিউলে ৯টি ভিডিও লেসন
  • প্রথম লেসনেই ৭ মিনিটের রিয়েল প্রজেক্টের পুরো ব্রেকডাউন
  • বাংলা কাইনেটিক টাইপোগ্রাফি, যুক্তাক্ষর না ভেঙে
  • নিজে নিজে আঁকা হওয়া আইকন আর ইলাস্ট্রেশন অ্যানিমেশন
  • ওয়ার্ড-বাই-ওয়ার্ড কারাওকে ক্যাপশন
  • রিল, ইউটিউব আর অ্যাডের জন্য ১৬:৯, ৯:১৬, ১:১ ফরম্যাট
  • মিনিট-প্রতি প্রাইসে সার্ভিস হিসেবে বিক্রির গাইড
  • ২৪ মাসের অ্যাক্সেস

৩টি মডিউল · ৯টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

একটা ভয়েস দিন। এআই এজেন্ট বানাবে টাইপোগ্রাফি, আইকন অ্যানিমেশন আর ট্রানজিশনে ভরা প্রফেশনাল মোশন গ্রাফিক্স ভিডিও।
আফটার ইফেক্টস লাগবে না, টাইমলাইনে ঘণ্টার পর ঘণ্টা কি-ফ্রেম টানতে হবে না। আপনি বাংলায় বুঝিয়ে দেবেন কোন সিনে কী হবে, বাকিটা এজেন্ট করবে।

প্রি-অর্ডার চলছে, এখনই এনরোল করে রাখতে পারেন। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে লেসন রিলিজ শুরু। এনরোল করলে প্রতিটা লেসন রিলিজের সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে।

আগে দেখুন, কী বানানো শিখবেন (রিয়েল প্রজেক্ট)

শুধু একটা হোয়াটসঅ্যাপ ভয়েস থেকে ৭ মিনিটের মোশন গ্রাফিক্স ভিডিও
কোচ কাঞ্চন আমাদের গ্রুপে ৭ মিনিটের একটা ভয়েস দিয়েছিলেন, জিম কলিন্সের "Genius of the AND" কনসেপ্ট নিয়ে। সেই একটা অডিও থেকে তৈরি হয়েছে ৩৫টা সিন আর ৯টা চ্যাপ্টারের পুরো ভিডিও: প্রতিটা শব্দের সাথে মিলিয়ে বাংলা টাইপোগ্রাফি, নিজে নিজে আঁকা হওয়া আইকন, ইটের দেয়াল উঠে ভেঙে গিয়ে "OR" থেকে "AND" হয়ে যাওয়া, ঘুরতে থাকা ইন-ইয়াং, আগুনে মাটি ফেটে যাওয়া আর পানিতে নরম হওয়া, কারাওকে ক্যাপশন, লাইট সুইপ ট্রানজিশন আর সাউন্ড ডিজাইন।

কোনো ডিজাইনার নেই, কোনো এডিটিং সফটওয়্যার খোলা হয়নি। প্রথম লেসনেই এই পুরো প্রজেক্টটা সিন ধরে ধরে দেখাব।

মোশন গ্রাফিক্স নিয়ে আপনার সমস্যাগুলো

  • ভালো মোশন গ্রাফিক্স ভিডিও দেখলে মুগ্ধ হন, কিন্তু আফটার ইফেক্টস শিখতে মাসের পর মাস লাগে।

  • এডিটর দিয়ে করালে এক মিনিটের ভিডিওর জন্যই হাজার হাজার টাকা আর কয়েক দিন অপেক্ষা।

  • টেমপ্লেট দিয়ে বানালে সবার ভিডিও একই রকম দেখায়, আর বাংলা লেখা ভেঙে যায়।

  • ক্যামেরার সামনে দাঁড়াতে চান না, কিন্তু কনটেন্ট দিতে চান।

  • লম্বা লেকচার, পডকাস্ট বা ভয়েস নোট পড়ে আছে, যেগুলো ভিডিও হলে হাজারো মানুষের কাছে যেত।

সমাধান: এজেন্টিক এআই ড্রিভেন মোশন গ্রাফিক্স

এআই এজেন্টকে আপনার মোশন ডিজাইন টিম বানিয়ে ফেলুন। আপনি অডিও, ভিডিও বা স্ক্রিপ্ট দেবেন আর বাংলায় বলবেন কী চান। এজেন্ট ট্রান্সক্রিপ্ট করবে, প্রতিটা কথার সাথে সিন বানাবে, অ্যানিমেশন করবে, সাউন্ড দেবে আর রেন্ডার করবে। আপনি শুধু ফ্রেম দেখবেন আর ঠিক করতে বলবেন।

কোর্সে যা যা শিখবেন (৩টি মডিউল, ৯টি লেসন)

মডিউল ১: ঝটপট শুরু, একটা ভয়েস থেকে পুরো মোশন গ্রাফিক্স ভিডিও
৭ মিনিটের রিয়েল প্রজেক্ট লাইভ · টাইমিং-সহ বাংলা ট্রান্সক্রিপ্ট আর কারাওকে ক্যাপশন · আজই আপনার প্রথম ৬০ সেকেন্ডের মোশন রিল

মডিউল ২: ফাউন্ডেশন, মোশন গ্রাফিক্সের ভাষা
বাংলা কাইনেটিক টাইপোগ্রাফি · আইকন অ্যানিমেশন আর ভিজ্যুয়াল মেটাফর · ট্রানজিশন, ক্যামেরা মুভ আর সাউন্ড ডিজাইন

মডিউল ৩: প্রফেশনাল লেভেল আর ইনকাম
কোয়ালিটি কন্ট্রোল আর ফাস্ট রেন্ডার · ভিডিও বা স্ক্রিপ্ট থেকে মোশন ভিডিও, সব ফরম্যাটে · মোশন গ্রাফিক্স সার্ভিস বিক্রি করে ইনকাম

কারা করবেন

  • কনটেন্ট ক্রিয়েটর আর ইউটিউবার, যাঁরা ক্যামেরা ছাড়াই নিয়মিত ভিডিও দিতে চান।

  • কোচ, ট্রেইনার আর টিচার, যাঁদের লেকচার আর ভয়েস নোটকে ভিডিও বানাতে চান।

  • বিজনেস ওনার আর মার্কেটার, যাঁদের অ্যাড আর রিলের জন্য দ্রুত ভিডিও দরকার।

  • ফ্রিল্যান্সার আর এডিটর, যাঁরা মোশন গ্রাফিক্সকে সার্ভিস হিসেবে বিক্রি করতে চান।

যা যা লাগবে

  • একটা কম্পিউটার (ম্যাক বা উইন্ডোজ) আর ইন্টারনেট।

  • Claude-এর পেইড সাবস্ক্রিপশন (Claude Code চালানোর জন্য প্রো বা ম্যাক্স প্ল্যান)।

  • আফটার ইফেক্টস বা কোনো পেইড এডিটিং সফটওয়্যার লাগবে না। কোডিং জানা লাগবে না।

ইন্সট্রাক্টর: সাব্বির আহমেদ, ফাউন্ডার, লার্নিং বাংলাদেশ।

কে শেখাবেন

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.আগে মোশন গ্রাফিক্স বা আফটার ইফেক্টস জানা লাগবে?

না। এই কোর্সে কোনো টাইমলাইন টেনে টেনে কাজ নেই। আপনি এআই এজেন্টকে বাংলায় বুঝিয়ে দেবেন কোন সিনে কী হবে, এজেন্ট সেটা বানাবে। ধাপে ধাপে দেখানো হবে।

প্র.কোডিং জানা লাগবে?

না। এজেন্ট নিজেই লেখে আর রেন্ডার করে। আপনি শুধু প্ল্যান দেবেন, ফ্রেম দেখবেন আর ঠিক করতে বলবেন।

প্র.কী কী লাগবে?

একটা কম্পিউটার (ম্যাক বা উইন্ডোজ, ১৬ জিবি র‍্যাম হলে ভালো), ইন্টারনেট আর Claude-এর পেইড সাবস্ক্রিপশন (Claude Code চালানোর জন্য প্রো বা ম্যাক্স)। আর কোনো পেইড সফটওয়্যার লাগবে না।

প্র.নিজের ভয়েস না থাকলে?

স্ক্রিপ্ট থেকেও বানানো যায়। লেসন ৮-এ দেখানো হয়েছে স্ক্রিপ্ট থেকে ভয়েসওভার বানিয়ে তার ওপর মোশন ভিডিও।

প্র.লেসন ভিডিও কবে পাব?

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে লেসন রিলিজ শুরু হবে। এখন প্রি-অর্ডার করলে ৫০০০ টাকার কোর্স পাবেন মাত্র ৪৯৯ টাকায়, আর প্রতিটা লেসন রিলিজের সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে।

প্র.কতদিন দেখতে পারব?

কেনার দিন থেকে ২৪ মাস।

আর দেরি কেন?

Agentic AI Driven Motion Graphics - শুধু একটা ভয়েস থেকে দুর্দান্ত মোশন গ্রাফিক্স ভিডিও

৳৪৯৯

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন