Mehrab Islam

প্র্যাকটিক্যাল AI ট্রেনিং ও ওয়ার্কফ্লো অটোমেশন | বিজনেস ও গভর্ন্যান্স কনসালট্যান্ট | Founder, AroPick Venture

Dhaka, Bangladesh

এখন কাজ নিচ্ছেন

যোগ দিয়েছেন ২৪ নভে ২০২৬

  • পোর্টফোলিও আছে
  • প্রোফাইল পূর্ণ

পরিচিতি

রিপোর্ট তৈরিতে সময় বেশি যাচ্ছে, একই ডেটা বারবার এন্ট্রি করতে হচ্ছে, বা টিম বুঝতে পারছে না AI কোথায় কাজে লাগাবে? আপনার টিমের দৈনন্দিন কাজ দেখে কোথায় প্রশিক্ষণ, কোথায় প্রক্রিয়া বদল, আর কোথায় অটোমেশন দরকার, সেটা ঠিক করতে সাহায্য করি। আমি মেহরাব ইসলাম, AroPick Venture-এর প্রতিষ্ঠাতা ও MD & CEO। Akij Resource, Nitol Niloy Group ও Chaity Composite-এ নির্বাহী দপ্তর, অপারেশনস, গভর্ন্যান্স ও ম্যানেজমেন্ট রিপোর্টিংয়ে ১৬ বছরের বেশি করপোরেট অভিজ্ঞতা আছে। ২০২৬ সালে ১০টি প্রতিষ্ঠানে ৫০০-এর বেশি পেশাজীবীকে AI প্রশিক্ষণ দিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়ের WTO উইং ও জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (NAPD)-তে লিড ট্রেইনার হিসেবে কাজ করেছি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIS বিভাগেও সেশন নিয়েছি। • AI ট্রেনিং — টিমের নিজের কাজের উদাহরণ দিয়ে ChatGPT, Claude ও Gemini-তে প্রম্পট লেখা, নথি বিশ্লেষণ, রিপোর্ট তৈরি ও তথ্য যাচাইয়ের অনুশীলন করাই। • অটোমেশন ও সফটওয়্যার — AroPick Venture-এর মাধ্যমে n8n ও Google Workspace দিয়ে পুনরাবৃত্ত কাজ অটোমেট করি। ব্যবসার প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট, ওয়েব অ্যাপ, ERP ও AI ভয়েস সলিউশন নিয়েও কাজ করি। AroPick Invoice আমাদের তৈরি কোটেশন, ইনভয়েস ও রসিদ ব্যবস্থাপনার একটি উদাহরণ। • বিজনেস ও গভর্ন্যান্স কনসালটেন্সি — SOP, দায়িত্ব বণ্টন ও ম্যানেজমেন্ট রিপোর্টিং গুছিয়ে দিতে সহায়তা করি। কোন কাজটায় আপনার টিমের সবচেয়ে বেশি সময় যাচ্ছে, সেটা এক-দুই লাইনে জানিয়ে মেসেজ করুন। সেখান থেকেই কাজের পরিধি ঠিক করতে পারব।

পোর্টফোলিও

  • WTO Wing | Applied AI for Trade & Economic Analysis

    বাণিজ্য মন্ত্রণালয়ের WTO উইংয়ের দুই ব্যাচে প্রায় ১২০ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার জন্য প্রয়োগভিত্তিক AI প্রশিক্ষণে লিড ট্রেইনার ছিলাম। বাণিজ্যসংক্রান্ত নথি ও তথ্য বিশ্লেষণ, কাঠামোবদ্ধ প্রম্পট এবং ফল যাচাইয়ের অনুশীলন করিয়েছি।

  • AroPick Invoice | কোটেশন, ইনভয়েস ও রসিদ

    ব্যবসার দৈনন্দিন বিলিংয়ের জন্য AroPick Venture-এর SaaS প্রোডাক্ট। কোটেশন, ইনভয়েস ও রসিদ তৈরির কাজ এক জায়গায় আনা হয়েছে।

    কাজটা দেখুন

  • TraveleX BD | ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট ও বুকিং

    ট্রাভেল এজেন্সির জন্য বাংলা ও ইংরেজি ওয়েবসাইট এবং বুকিং পরিচালনার ব্যবস্থা। প্যাকেজ তৈরি, কোটেশন অনুমোদন, বুকিংয়ের ধাপ এবং গ্রাহক ফলোআপ পরিচালনার সুবিধা রয়েছে।

    কাজটা দেখুন

  • Shongothon | সদস্যপদ ব্যবস্থাপনার সফটওয়্যার

    বাণিজ্য সমিতি ও সদস্যভিত্তিক সংগঠনের জন্য AroPick Venture-এর সফটওয়্যার। সদস্য রেকর্ড, নবায়ন এবং যোগাযোগের কাজ এক জায়গা থেকে পরিচালনা করা যায়।

    কাজটা দেখুন

  • Dental Chambers | ডেন্টিস্ট ডিরেক্টরি ও অ্যাপয়েন্টমেন্ট

    যৌথভাবে তৈরি একটি ডেন্টিস্ট ডিরেক্টরি। ব্যবহারকারীরা ডেন্টিস্টের প্রোফাইল খুঁজে দেখতে এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।

    কাজটা দেখুন

  • NAPD | AI for Planning & Productivity

    জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে সরকারি কর্মকর্তাদের হাতে-কলমে সেশনে লিড ট্রেইনার ছিলাম। অফিস আদেশ, সভার কার্যবিবরণী, পরিকল্পনার নথি ও Excel ডেটা নিয়ে অনুশীলন করিয়েছি।

  • বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন | Practical AI

    কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য দৈনন্দিন কাজে AI ব্যবহারের সেশন নিয়েছি। খসড়া লেখা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল ব্যবহার নিয়ে কাজভিত্তিক উদাহরণ দিয়েছি।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়, MIS | Generative AI ও Prompt Engineering

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIS বিভাগের সেমিনারে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য Generative AI ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেশন নিয়েছি। ব্যবসার তথ্য থেকে রিপোর্ট তৈরি এবং ওয়ার্কফ্লোর উদাহরণ দেখিয়েছি।

  • AroPick Voice Studio | বাংলা ও ইংরেজি AI ভয়েসওভার

    ভিডিও, বিজ্ঞাপন ও প্রশিক্ষণ সামগ্রীর জন্য বাংলা ও ইংরেজিতে AI ভয়েসওভার তৈরির AroPick Venture প্রোডাক্ট।

    কাজটা দেখুন

  • WhatsApp Connector | কাজের নির্দেশ ও অটোমেশন

    WhatsApp থেকে কাজের নির্দেশ পাঠিয়ে বিদ্যমান অটোমেশনের সঙ্গে যুক্ত করার ওয়ার্কফ্লো সেটআপ। চ্যাট থেকে পুনরাবৃত্ত কাজ শুরু করার একটি ব্যবহারিক উদাহরণ।

  • Parlour Khata | সেলুন ও পার্লারের হিসাব

    বাংলাদেশের সেলুন ও পার্লারের জন্য মোবাইলকেন্দ্রিক হিসাব সফটওয়্যার প্রকল্প। দৈনিক বিল, খরচ, স্টাফ কমিশন ও দিনশেষের হিসাব এক জায়গায় আনার জন্য ডিজাইন।

  • AI Voice Agent | ব্যবসার ফোনকল সামলানোর প্রোডাক্ট ডিজাইন

    ব্যবসায় আসা ফোনকল সামলানোর জন্য AI ভয়েস এজেন্টের প্রোডাক্ট ডিজাইন ও বাস্তবায়ন পরিকল্পনা। প্রতিষ্ঠানের তথ্য থেকে সাধারণ প্রশ্নের উত্তর এবং প্রয়োজনে মানুষের কাছে কল হস্তান্তরের প্রবাহ নিয়ে কাজ করেছি।

রিভিউ