মর্জিনা আপাকে কল দিনইংলিশে কথা বলার ভয় কাটান
ভুল হলে কেউ হাসবে না। আপা ধরিয়ে দেবেন, আবার বলাবেন। অ্যাপ নামাতে হবে না, ফোনের ব্রাউজার থেকেই কথা।
নাম লেখানো ফ্রি। কল চালু হলে প্রথম দেড় মিনিট কথাও ফ্রি।
মর্জিনা আপা আসল মানুষ নন, AI দিয়ে বানানো চরিত্র। কথা কিন্তু সত্যি সত্যি হয়: আপনি বলবেন, আপা শুনে উত্তর দেবেন।
- Learning Bangladesh · ১.৫ লাখের বেশি লার্নার ও রিডার
- অ্যাপ লাগে না
- প্রথম দেড় মিনিট ফ্রি

কল ধরলে আপা যা করেন
তিন রকম কল। যেটা দরকার, সেটা বেছে নিন।
সারা দিন কী করলেন, কী খেলেন, সেই গল্প ইংলিশে। আপা ভুল ধরিয়ে আবার বলান।
- আপাদুপুরে কী খাইছেন? ইংলিশে বলেন দেখি।
- আপনিI eat rice and egg.
- আপাখাওয়া তো শেষ, তাইলে eat না, ate. বলেন আমার সাথে, I ate rice and egg.
- আপনিI ate rice and egg.
- আপাGood job! এইবার বলেন, রান্না কে করছে?
নমুনা কথোপকথন। আসল কলে আপা আপনার কথা শুনে উত্তর দেন।
বই পড়ে সাঁতার শেখা যায় না, ইংলিশ বলাও না
লজ্জা ছাড়া প্র্যাকটিস
সামনে ক্লাসের কেউ নেই, বস নেই। ভুল করলে শুধু আপা জানবেন, আর আপা হাসেন না।
মুখে বলা, মুখস্থ নয়
গ্রামার মুখস্থ করে কথা আসে না। আপা প্রতিটা বাক্য আপনার মুখ দিয়ে বলান, ঠিক না হওয়া পর্যন্ত।
নিজের সময়ে, নিজের ফোনে
রাতে কাজ শেষে, দুপুরের বিরতিতে, যখন খুশি। অ্যাপ নামাতে হয় না।
কল শেষে হাতে ৩টা বাক্য
যে ৩টা বাক্য সবচেয়ে কাজে লাগবে, কল শেষে সেগুলো লেখা পাবেন। পরদিনই কাজে লাগান।
তিন ধাপে শুরু
লাইনে নাম লেখান
নিচের ফর্মে নাম আর মোবাইল নম্বর দিন। কল চালু হলেই খবর যাবে।
দেড় মিনিট ফ্রি কথা বলুন
নম্বর যাচাই করলেই প্রথম কলটা ফ্রি। ভালো লাগলে তবেই পরের ধাপ।
মিনিটের প্যাক নিন
bKash বা Nagad-এ প্যাক কিনুন, যখন খুশি কল দিন। যতটুকু কথা বলবেন, ততটুকুই কাটবে।
মিনিটের প্যাক
আগে দেড় মিনিট ফ্রি কথা বলে দেখুন। ভালো লাগলে প্যাক নিন।
ফোনে কথা
শুরুর জন্য
৫ মিনিট
৳৯৯
মিনিটে ৳১৯.৮
১ মিনিট বোনাস
১১ মিনিট
৳১৯৯
মিনিটে ৳১৮.১
৫ মিনিট বোনাস
৩০ মিনিট
৳৪৯৯
মিনিটে ৳১৬.৬
প্রথমবার ৳৪৯-এ ৩ মিনিট দিয়েও শুরু করা যাবে। প্যাকের মেয়াদ শেষ কেনার দিন থেকে ১২ মাস।
লিখে কথা (চ্যাট)
মুখে বলতে এখনো লজ্জা লাগে? আগে লিখে শুরু করুন
আপার সাথে চ্যাটও করা যাবে। আপনি লিখবেন, আপা ভুলটা ধরিয়ে দিয়ে ঠিক বাক্যটা লিখে দেখাবেন। দাম কলের চেয়ে অনেক কম।
- ১৫ মিনিট৳৩৯
- ৩০ মিনিট৳৬৯
- ১ ঘণ্টা৳৯৯
৳৯৯-এ ফোনে ৫ মিনিট, আর লিখে পুরো ১ ঘণ্টা।
কল চালু হলে কেনা যাবে. লাইনে নাম লেখান
কাদের জন্য

ঘরে বসে যারা শিখছেন
পড়তে পারেন, লিখতে পারেন, কিন্তু মুখ খুললেই আটকে যায়। রোজ ৫ মিনিট আপার সাথে কথা বলুন।

প্রবাসী ভাই-বোন
সুপারভাইজার, কাস্টমার বা অফিসে ইংলিশে কথা বলতে হয়। কাজের ফাঁকে প্র্যাকটিস করে নিন।

চাকরি খুঁজছেন যারা
ইন্টারভিউর আগে আপার সাথে মহড়া দিন। আসল দিনে প্রথম উত্তরটা যেন মুখে আটকে না যায়।
শুরুতে কল চালু হবে বাংলাদেশের নম্বরে। বিদেশে থাকলে নম্বরটা দেশের কোড সহ দিয়ে রাখুন, আপনার দেশে চালু হলে আলাদা করে জানাব।
লাইনে নাম লেখান
কল চালু হলে সবার আগে আপনাকে জানাব। নাম লেখানো ফ্রি।
আগেই বলে রাখি
- কলের অডিও আর চ্যাটের লেখা আমাদের কাছে জমা থাকে, তাই আপা পরের বার আপনার আগের কথা মনে রাখতে পারেন। আপনার অনুমতি ছাড়া কোথাও পোস্ট হয় না।
- সার্ভিসটা ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য।
- ব্যবহার না করা মিনিটের টাকা ফেরত চাইতে পারবেন। যে পথে দিয়েছেন, সে পথেই ফেরত যাবে।
- চাকরি, ভিসা বা আয়ের কোনো নিশ্চয়তা আমরা দিই না। দিই মুখ খুলে প্র্যাকটিস করার জায়গা।
যা জানতে চান
মর্জিনা আপা কি আসল মানুষ?
না। মর্জিনা আপা AI দিয়ে বানানো চরিত্র, বানিয়েছে Learning Bangladesh। তবে কথা হয় সত্যি সত্যি। আপনি বলবেন, আপা শুনবেন আর সাথে সাথে উত্তর দেবেন।
কল কবে চালু হবে?
খুব শিগগিরই। নির্দিষ্ট দিন এখনই বলছি না, কারণ আগে নিজেরা ভালো করে পরীক্ষা করে নিচ্ছি। লাইনে নাম থাকলে চালুর দিনই খবর পাবেন।
দাম কত?
প্রথম দেড় মিনিট ফ্রি। এরপর মিনিটের প্যাক: ৳৯৯-এ ৫ মিনিট, ৳১৯৯-এ ১১ মিনিট, ৳৪৯৯-এ ৩০ মিনিট। প্রথমবার ৳৪৯-এ ৩ মিনিট দিয়েও শুরু করা যাবে। লিখে কথা বলার (চ্যাট) প্যাক শুরু ৳৩৯ থেকে।
অ্যাপ নামাতে হবে?
না। ফোনের ব্রাউজার (Chrome বা Safari) থেকেই কল হবে। শুধু মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে।
আমার ইংলিশ খুব দুর্বল। পারব?
পারবেন। আপা আগে বাংলায় বুঝিয়ে দেন, তারপর ইংলিশে বলান। একটা শব্দ দিয়ে শুরু করলেও চলবে।
বিদেশ থেকে কথা বলা যাবে?
শুরুতে কল চালু হবে বাংলাদেশের নম্বরে। বিদেশের নম্বরটা দেশের কোড সহ দিয়ে রাখুন, আপনার দেশে চালু হলেই জানাব।
পেমেন্ট কীভাবে? টাকা ফেরত পাওয়া যায়?
bKash বা Nagad-এ। ব্যবহার না করা মিনিটের টাকা ফেরত চাইতে পারবেন, যে পথে দিয়েছেন সে পথেই ফেরত যাবে। যে মিনিট কথা বলে ফেলেছেন, তার টাকা ফেরত হয় না।
আমার কথা কি রেকর্ড হয়?
হ্যাঁ, হয়। কলের অডিও আর চ্যাটের লেখা আমাদের কাছে জমা থাকে। এই কারণেই আপা পরের বার আপনার আগের কথা মনে রাখতে পারেন, আর কোনো অভিযোগ এলে আমরা মিলিয়ে দেখতে পারি। রেকর্ড শোনে বা পড়ে শুধু আমাদের টিম। আপনার অনুমতি ছাড়া কোথাও পোস্ট হয় না, কারো কাছে বিক্রিও হয় না।
কোর্স থাকতে কল কেন?
কোর্সে শেখেন কী বলতে হবে। কলে সেটা নিজের মুখ দিয়ে বলার প্র্যাকটিস হয়। দুটো একসাথে করলে সবচেয়ে ভালো কাজ দেয়।
বাচ্চারা কথা বলতে পারবে?
এখন না। সার্ভিসটা ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য।
ফোনে কথা না বলে লিখে প্র্যাকটিস করা যাবে?
যাবে। আপার সাথে চ্যাটও থাকবে: আপনি লিখবেন, আপা ভুলটা ধরিয়ে দিয়ে ঠিক বাক্যটা লিখে দেখাবেন। চ্যাটের প্যাক: ৳৩৯-এ ১৫ মিনিট, ৳৬৯-এ ৩০ মিনিট, ৳৯৯-এ ১ ঘণ্টা। তবে মুখে বলার ভয় কাটে মুখে বললেই। তাই লিখে হাত পাকিয়ে কলে আসুন।

“ভুল হইলে আমি হাসব না। ঠিক কইরা দিব।”
মর্জিনা আপা
কল চালু হলে প্রথম দেড় মিনিট ফ্রি। আগে নামটা লিখিয়ে রাখুন।
লাইনে নাম লেখান
