বাংলায় প্রম্পট লিখে বা বলে এআই-কে কমান্ড করুন, আর দেখুন জাদুর মতো ওয়েবসাইট হয়ে যাচ্ছে। আপনার আইডিয়া-টু-এক্সিকিউশন এখন আপনার হাতের মুঠোয়।
ডিজিটাল দুনিয়ায় এখন শুধু আইডিয়া থাকাই যথেষ্ট নয়, সেটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতাও থাকতে হয় । প্রথাগত প্রোগ্রামিংয়ের জটিল সিনট্যাক্স বা সেমিকোলনের ভয়ে যারা এতদিন পিছিয়ে ছিলেন, তাদের জন্য প্রযুক্তির সাথে কথা বলার নতুন ভাষা হলো 'ভাইব কোডিং' । এটি কোনো তাত্ত্বিক বই নয়, বরং মানুষের ভাষায় এআই-কে (যেমন: ChatGPT, Gemini, Google AI Studio) সঠিক নির্দেশ দিয়ে নিজের মনের মতো ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ তৈরি করার একটি প্র্যাকটিক্যাল প্লে-বুক । এখানে মূল লক্ষ্য হার্ডকোর ডেভেলপার হওয়া নয়, বরং দৈনন্দিন সমস্যাগুলোর স্মার্ট সমাধান করে একজন 'সলিউশন মেকার' হয়ে ওঠা ।
এই গাইডবুকটি বিশেষভাবে তাদের জন্য ডিজাইন করা হয়েছে, যাদের কোনো টেকনিক্যাল বা কোডিং ব্যাকগ্রাউন্ড নেই । একজন মার্কেটার, বিজনেস স্টুডেন্ট, উদ্যোক্তা অথবা ফ্রিল্যান্সার—যিনি পকেটে টাকা ছাড়াই নিজের একটি বিজনেস আইডিয়া মার্কেটে টেস্ট করতে চান, তার জন্য এটি একটি পারফেক্ট রোডম্যাপ । ডোমেইন বা হোস্টিং কেনার খরচ এড়িয়ে কীভাবে সম্পূর্ণ বিনা মূল্যে (Zero Cost) একটি সেলস-ড্রিভেন ল্যান্ডিং পেইজ তৈরি করে ডাটা সংগ্রহ করা যায়, তা এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে । এমনকি যাদের ল্যাপটপ নেই, তারা কীভাবে স্মার্টফোন ব্যবহার করেই এআইয়ের মাধ্যমে অ্যাপ বানাবেন এবং প্রজেক্ট লাইভ করবেন, সেই গাইডলাইনও এখানে স্পষ্টভাবে দেওয়া আছে ।
বইটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর প্রজেক্ট-ভিত্তিক শেখার পদ্ধতি । ঘড়ি ধরে মাত্র ১৫ মিনিটে নিজের প্রফেশনাল পোর্টফোলিও সাইট তৈরি করে লোকালহোস্টে লাইভ করার চ্যালেঞ্জ দিয়ে এর মূল কাজ শুরু হয় । এরপর ধাপে ধাপে স্ট্যাটিক ওয়েবসাইট থেকে বেরিয়ে এসে লজিক-ভিত্তিক ইন্টারেক্টিভ 'মুড ফিক্সার' অ্যাপ এবং cPanel, PHP ও MySQL ব্যবহার করে ডাটাবেজসহ একটি ডায়নামিক মিনি সোশ্যাল মিডিয়া অ্যাপ বানানোর প্রক্রিয়া অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হয়েছে । শুধু ওয়েবসাইটেই সীমাবদ্ধ না থেকে, তৈরি করা সাইটটিকে কীভাবে PWA (Progressive Web App)-এর মাধ্যমে সরাসরি মোবাইলের হোমস্ক্রিনে ইন্সটলযোগ্য অ্যাপে রূপান্তর করা যায়, সেটিও কভার করা হয়েছে ।
সফটওয়্যার বানাতে গেলে এরর বা বাগ আসাটাই স্বাভাবিক । সেই এরর দেখে ভয় না পেয়ে, এআই-কে 'ডাক্তার' বা 'বডিগার্ড' হিসেবে ব্যবহার করে কীভাবে সিকিউরিটি নিশ্চিত এবং বাগ ফিক্স করতে হয়, তার বাস্তবসম্মত হ্যাকস দেওয়া আছে এই বইয়ে । এছাড়া কাজের গতি ও নিখুঁত আউটপুটের জন্য পরিশিষ্টে যুক্ত করা হয়েছে 'ভাইব কোডিং প্রম্পটিং কন্ট্রোল সিস্টেম' । এই মাস্টার প্রম্পট লাইব্রেরিতে থাকা হাই-সিগন্যাল কিওয়ার্ড ব্যাংক ও কপি-পেস্ট রেডি সুপার প্রম্পটগুলো ব্যবহার করে যে কেউ প্রথম দিন থেকেই একজন প্রফেশনাল আর্কিটেক্টের মতো প্রজেক্ট দাঁড় করাতে পারবেন ।

