প্রফিট-ক্যাশফ্লো প্লেবুক - সেল না, প্রফিট!
ই-বুক

প্রফিট-ক্যাশফ্লো প্লেবুক - সেল না, প্রফিট!

লেখক Sabbir Ahmed

ছোট বিজনেসের ওনারের জন্য 'টাকার' পুরো সিস্টেম.. হিসাব, মার্জিন, ক্যাশফ্লো, নিজের বেতন আর টাকা খাটানোর ব্লু-প্রিন্ট!

  • পিডিএফ ই-বুক
  • ১২৭ পৃষ্ঠা
  • বাংলায়
  • লাইফটাইম অ্যাক্সেস

এই বইয়ে যা পাবেন

  • সেল বড়, পকেট ফাঁকা
  • এক-পকেটের ফাঁদ
  • তিন খাতা
  • পাঁচ তলার হিসাব
  • মার্জিন-ম্যাপ
  • দামের সাহস

বইটা নিয়ে বিস্তারিত

"এত বেচলাম.. টাকাটা গেলো কই?"

মাসের শেষ রাত। সেলের স্ক্রিনশট জমেছে অনেকগুলো, গ্রুপে কনগ্র্যাটসও পেয়েছেন। তারপর ব্যালেন্স চেক করতে গিয়ে সেই চেনা ধাক্কা।

এই বইটা ঠিক ওই ধাক্কাটার জবাব.. ছোট বিজনেসের টাকার পুরো সিস্টেম, শুরু থেকে শেষ।

এই লাইনগুলো নিজের মুখে বলেছেন?

  • "সেল তো আলহামদুলিল্লাহ হচ্ছে। কিন্তু মাস শেষে টাকা কই যায়, বুঝি না।"
  • "খাতায় লাভ দেখাচ্ছে, অথচ সাপ্লায়ারের বিল দিতে গিয়ে হাত খালি।"
  • "নিজের বেতন? যা থাকে, তাই তো আমার।"
  • "কোন প্রোডাক্টে আসলে লাভ হয়, সেটা আন্দাজে বলি.. হিসাব করে না।"
  • "বিজনেসের টাকা আর সংসারের টাকা একই বিকাশে।"
  • "সেল ডাবল করলাম, তবু টান আগের চেয়ে বেশি।"

এগুলো টাকার সমস্যা না। এগুলো হিসাবের সমস্যা।

আর হিসাব জিনিসটা অ্যাকাউন্টিং ডিগ্রির ব্যাপার না.. দিনে ১০ মিনিটের অভ্যাস। এই বইটা সেই অভ্যাসটাই ধরিয়ে দিবে!

তিনটা আলাদা প্রশ্নকে আমরা একটা প্রশ্ন ভেবে বসে থাকি

"কত বিক্রি হলো?" এটার নাম রেভিনিউ।

"কত লাভ হলো?" এটার নাম প্রফিট।

"হাতে কত আছে?" এটার নাম ক্যাশ।

তিনটা সংখ্যা তিন রকম হতে পারে, আর হওয়াটাই স্বাভাবিক। মাসে ৯০ হাজার বিক্রি করা বিজনেসের লাভ হতে পারে ১২ হাজার টাকা, আর হাতের ক্যাশ ৩ হাজার টাকা.. কারণ বাকিটা স্টক আর বাকির খাতায় ঘুমাচ্ছে।

সমস্যা হলো, তিনটার গলার জোর তিন রকম। সেল সবচেয়ে জোরে কথা বলে.. নোটিফিকেশন আসে, স্ক্রিনশট হয়, গ্রুপে কনগ্র্যাটস আসে। প্রফিট চুপচাপ, ক্যাশ আরো চুপ। তাই আমরা সবচেয়ে জোরে কথা বলা সংখ্যাটাকেই "সফলতা" ধরে নিই।

আর ওখান থেকেই শুরু হয় নদীর পাশে বসে তেষ্টায় প্রাণ যায় যায় অবস্থার গল্পটা.. বিজনেসে টাকা ঢুকছে, ঘুরছে, বেরোচ্ছে; শুধু ওনারের পকেটে পৌঁছাচ্ছে না।

এটা অ্যাকাউন্টিং বই না। এটা ছোট বিজনেসের মানি-সিস্টেম।

ব্যালেন্স শিট, ডেবিট-ক্রেডিট, জার্নাল এন্ট্রি.. এসব শিখতে আপনার সময়ও নেই, দরকারও নেই।

আপনার দরকার অন্য জিনিস:

টাকা কোথায় আছে জানা → লাভ আসলে কত সেটা মেজার করা → কোন প্রোডাক্ট টানছে কে ডোবাচ্ছে বোঝা → দাম ঠিক করার সাহস → ক্যাশ কোথায় ঘুমাচ্ছে খুঁজে বের করা → বাকির খাতা সামলানো → খরচের লিক বন্ধ করা → নিজের বেতন ঠিক করা → বাড়তি টাকা কোথায় খাটাবেন জানা → আর প্রতি মাসে এক ঘণ্টার একটা মিটিং, যেটা পুরো সিস্টেমটা চালু রাখে।

১৮টা অধ্যায় ঠিক এই ক্রমেই সাজানো। বিচ্ছিন্ন টিপস না.. এক টাকা ঢোকা থেকে ওই টাকা আপনার পকেটে পৌঁছানো পর্যন্ত পুরো রোডম্যাপ নিয়েই এই ইবুক।

এই বইটা কার জন্য

একদম আপনার জন্য, যদি:

  • আপনি অনলাইন শপ, ফুড বিজনেস, এজেন্সি, বুটিক, কোর্স বা যেকোনো ছোট বিজনেস চালান
  • মাসে সেল হয়, কিন্তু মাস শেষে হিসাব মেলে না
  • বিজনেসের টাকা আর নিজের টাকা এখনো এক জায়গায়
  • নিজের বেতন বলে কিছু নেই, "যা থাকে তাই আমার" চলছে
  • দাম বাড়াতে ভয় লাগে, কারণ মার্জিনটা কত সেটাই জানা নেই
  • বড় হওয়ার প্ল্যান আছে, কিন্তু ক্যাশ-ম্যাথটা কেউ শেখায়নি

এই বইটা আপনার জন্য না, যদি:

  • আপনি প্রফেশনাল অ্যাকাউন্টিং/অডিটের টেক্সটবুক খুঁজছেন
  • ট্যাক্স-ভ্যাটের লিগ্যাল রেফারেন্স দরকার (এই বই সিস্টেম শেখায়; কারেন্ট নিয়ম আর আইনি পরামর্শের জন্য প্রফেশনালের কাছেই যেতে হবে)
  • শুধু "কীভাবে সেল বাড়াবো" খুঁজছেন.. সেটা সিরিজের অন্য পর্বে সেই ইবুক চাইলে অর্ডার করতে পারেন।

একটা ব্রুটালি অনেস্ট কথা বলি

এই বই পড়লেই আপনার প্রফিট বেড়ে যাবে না। কোনো বই সেটা পারে না।

ইবুকটা পড়ার পর যা হবে, সেটা হলো.. মাস শেষে আপনি আর অন্ধকারে থাকবেন না। কত ঢুকলো, কত লাভ হলো, কত হাতে আছে, কোন প্রোডাক্ট ডোবাচ্ছে, ক্যাশটা কোথায় ঘুমাচ্ছে.. সবগুলোর জবাব থাকবে এক পাতায়। আর জবাব জানা থাকলে সিদ্ধান্তগুলো এমনিতেই বদলায়।

খোলাখুলি বলি: আমার বই বিক্রি করতে হয়, তাই এই পেজটা আপনাকে কিনতে বলার জন্যই বানানো। কিন্তু না কিনলেও আজ রাতে একটা কাজ করেন.. বিজনেসের জন্য আলাদা একটা বিকাশ/ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন। ওই এক সিদ্ধান্তই আপনার হিসাবের অর্ধেক অন্ধকার সরিয়ে দেবে।

লেখক

Sabbir AhmedSabbir Ahmed

কিনলে যা পাচ্ছেন

  • সাথে সাথে পড়া শুরু

    পেমেন্ট হলেই বইটা আপনার অ্যাকাউন্টে

  • ফোনে বা ল্যাপটপে

    যেখানে খুশি, যখন খুশি পড়ুন

  • সহজ বাংলায়

    কাজে লাগানোর মতো করে লেখা

আর দেরি কেন?

প্রফিট-ক্যাশফ্লো প্লেবুক - সেল না, প্রফিট!

৳১৯৯

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।