অ্যাড বন্ধ করলেই সেল বন্ধ? তাহলে ওটা বিজনেস না, ভাড়ায় চালানো সাইকেল।
প্যাডেল থামালেই সব থামে.. আর ভাড়াটা প্রতি মাসে বাড়ে। বুস্ট-বাটন সেল আনে, কিন্তু কাস্টমার বানায় না।
কাস্টমার বানাতে একটা রোড লাগে: অচেনা মানুষ আগে আপনাকে চেনে, তারপর ভরসা করে, তারপর কেনে, তারপর বারবার ফেরে। মার্কেটিংয়ের ভাষায় বলে এটাকে 'ফানেল'.. এই বইয়ের ভাষায়: ঘটকের খাতা। কারণ বিক্রি জিনিসটা বিয়ের মতোই, প্রথম দেখাতেই কবুল হয় না।
ভেতরে ১৮ অধ্যায়ের হাতে-ধরা প্লেবুক: স্ক্রল থামানোর ৫ ছাঁচের হুক, ফ্রি নমুনার লিড ম্যাগনেট, ভরসা বানানোর ৫ দিনের নার্চার সিরিজ, আপত্তির জবাব, দাম বলার সাহস, আর কেনার পরে রিপিট-রেফারেলের ইঞ্জিন।
সাথে যে ভান্ডারটা একাই বইয়ের দামের কয়েকগুণ ভ্যালু বাড়িয়েছে: ২০টা ঘরানার রেডি ফানেল (ক্লোদিং থেকে কোচিং, রেস্টুরেন্ট থেকে রিয়েল এস্টেট), হুবহু কপি করার মতো সোয়াইপ ফাইল (৩টা ফুল মেসেজ-সিরিজ + ইনবক্স-সংলাপ), ৩০টা রেডি হুক, আর ৩০ দিনের লঞ্চ-ক্যালেন্ডার।
পুরোটা অর্গানিক-ফার্স্ট.. মানে বাজেট শূন্য হলেও আজই শুরু। অ্যাড আসবে পরে, জ্বালানি হিসেবে।
লিখেছেন এমন একজন, যে নিজের হাতে ২০ কোটি+ টাকার অ্যাড চালিয়ে শিখেছে: টাকা অ্যাডে হারায় না.. অ্যাডের পরের শূন্যতায় হারায়। এই বই সেই শূন্যতা ভরাটের প্লেবুক।
রিচ সাব্বির প্লেবুক · পর্ব ৩, আগের পর্ব না পড়লেও এই বই একাই কমপ্লিট প্লে-বুক।




