মোটিভেশনাল ভিডিও দেখার পরের তিন দিন আমরা সবাই সুপারহিরো।
চতুর্থ দিনে অ্যালার্ম বন্ধ, বইটা টেবিলের কোণায়, আর মাথার ভেতর সেই পুরনো লাইন.. "আমাকে দিয়ে আসলে হবে না।"
আমি এই লুপে বছরের পর বছর ঘুরেছি। ক্লাসে ভয়ে হাঁটু-কাঁপা ছেলেটা, বড় ধরা খাওয়া এক স্টার্টআপ ফাউন্ডার, ভেতরের লম্বা অন্ধকার পার করা মানুষটা.. সবগুলোই আমি। তারপর একটা জিনিস ধরতে পারলাম, আর সেটাই এই পুরো বইয়ের এক লাইনের থিসিস:
সব সমস্যা আপনার ক্যারেক্টারে না। অনেক সমস্যা সিস্টেমে.. আর সিস্টেম বদলানো যায়।
এই বইটা আসলে কী
এটা মোটিভেশনের বই না। এটা একটা অপারেটিং ম্যানুয়াল.. আপনার হ্যাবিট, ফোকাস, এনার্জি আর মাইন্ডসেটের যে অংশটুকু সত্যিই আপনার হাতে, সেটুকু ডিবাগ করার হাতে-কলমে গাইড। গুরুর ওয়াজ না; একজন টেস্টারের ল্যাব-নোট, যে নিজের লাইফের কোড টেস্ট করতে গিয়ে হাজারবার ফেইল করেছে।
পড়ে ভালো লাগবে, এই ওয়াদা করছি না। করে ফল পাবেন, বাজিটা ওখানে। তাই প্রতিটা অধ্যায়ের শেষে "আজকের কমিট".. ছোট, আজই-করা-যায় এমন কাজ। বই পড়া মানে এখানে কোড রান করা।
ভেতরে যা যা আছে
- পার্ট ১ · সোর্স কোড: মগজ আসলে কে চালায়, হ্যাবিট-লুপের সায়েন্স, আর ১%-এর ব্যাংক
- পার্ট ২ · ইনস্টলেশন: কনজিউমেবল ভলিউম, আইডেন্টিটি শিফট, স্ট্যাক আর চেইন
- পার্ট ৩ · ফোকাস-প্রসেসর: RAM-লিক, ডিপ ওয়ার্ক, ডোপামিন-বাজার, আর কেকা ফেরদৌসি মেথড
- পার্ট ৪ · এনার্জি-BIOS: ক্রোনোটাইপ, দ্য ডেইলি অ্যালগরিদম, ঘুম = সেভ বাটন
- পার্ট ৫ · মাইন্ডসেট-কার্নেল: ট্রেনেবল-প্রশ্ন, এরর-লগ থিংকিং, খরচ-চশমা বনাম ইনভেস্টমেন্ট-চশমা
- পার্ট ৬ · রান-টাইম: মেইনটেন্যান্স, বেটা-ভার্সন মাইন্ডসেট, আর AI-যুগের ভার্সন ২.০
- ভান্ডার: ২১টা কপি-রেডি প্রম্পট, ৬টা ছক, ৩০-দিন চ্যালেঞ্জ, ৭টা কেস-রেসিপি, ১২টা কুইজ, FAQ, শব্দকোষ, মান্থলি ট্রেন্ড-কার্ড
যেটা এই বইকে আলাদা করে
- নিজের বানানো মডেল: কনজিউমেবল ভলিউম, কেকা ফেরদৌসি মেথড, RAM-লিক, MVA.. একাডেমিক টার্ম না, ট্রেনিং-রুমে বছরের পর বছর টেস্ট করা হাতিয়ার। কোনটা প্রতিষ্ঠিত সায়েন্স আর কোনটা আমার মডেল, সীমানাটা বইয়েই খোলাখুলি লেখা, সাথে ২৮টা রেফারেন্স-নোট।
- ১৮টা কনসেপ্ট-ইনফোগ্রাফিক আর ১০টা সিস্টেম-ডায়াগ্রাম.. জটিল আইডিয়া এক ছবিতে।
- ফোনে পড়ার জন্য বানানো: বড় ফন্ট, ক্লিকেবল সূচিপত্র, প্রতিটা পাতার নিচে এক-ট্যাপে সূচিপত্রে ফেরা।
- শর্টকাট ম্যাপ: "ফোন হাতে নিলেই দুই ঘণ্টা হাওয়া" থেকে "সব জানি, শুরুই হয় না".. নিজের সমস্যা ধরে সোজা সেই অধ্যায়ে।
কার জন্য, আর কার জন্য না
যদি বারবার শুরু করে ছেড়ে দেন, খাটেন অনেক কিন্তু এগোন কম, কিংবা AI-যুগে নিজেকে আপডেট করার সিস্টেম খোঁজেন.. বইটা আপনার জন্য।
আর যদি তিন দিনে লাইফ বদলে দেওয়া ম্যাজিক পিল খোঁজেন, তাহলে এই বই আপনাকে হতাশ করবে। এখানে কাজ করতে হয়। ছোট কাজ, কিন্তু রোজ।
একটা কথা খোলাখুলি
এই বইয়ের কাঠামো, খসড়া, ছক আর ডায়াগ্রাম বানাতে আমি AI-কে পুরোদমে খাটিয়েছি। প্রতিটা সিদ্ধান্ত, ফ্রেমওয়ার্ক, গল্প আর মতামত আমার। AI নিয়ে লেখা বই AI-এর সাহায্যে বানানো.. এটা লুকানোর কিছু না, বরং বইয়ের অধ্যায় ১৮-র জীবন্ত ডেমো।
পড়ুন, দাগান, আর সবচেয়ে জরুরি কাজটা করুন.. CLICK RUN.




