আপনি কি আপনার ফেসবুক পেজে একা একটা 'পুরো কোম্পানি' চালাচ্ছেন? কাস্টমার কেয়ার, ডিজাইনার, ডেলিভারি ম্যান, মার্কেটিং, সব দায়িত্ব কি আপনার একার?
সকাল থেকে রাত পর্যন্ত "আপু প্রাইস?", "অ্যাভেইলেবল আছে?", এমন একই মেসেজের উত্তর দিতে দিতেই যদি আপনার দিন শেষ হয়ে যায়, তবে বুঝে নিন সমস্যাটা আপনার নয়। সমস্যা হলো আপনার কোনো 'সিস্টেম' নেই।
আপনার খাটুনি কমাতে এবং ব্যবসাকে ইনবক্সের বন্দিদশা থেকে বের করে একটি প্রফেশনাল ব্র্যান্ডে রূপান্তর করতে লেখা হয়েছে এই ইবুক। এখানে কোনো রাতারাতি বড়লোক হওয়ার মিথ্যা ফর্মুলা নেই, আছে ফ্রি AI (ChatGPT, Gemini, Claude) ব্যবহার করে নিজের কাজ গুছিয়ে নেওয়ার একদম প্র্যাকটিক্যাল গাইডলাইন।
বইয়ের ভেতরে যা যা পাচ্ছেন:
২৮টি কপি-পেস্ট AI প্রম্পট:
যেগুলো সরাসরি কপি করে আপনার ব্যবসার যেকোনো কাজ কয়েক মিনিটে করে ফেলতে পারবেন।
কাস্টমার রিপ্লাই সিস্টেম:
বারবার আসা একই প্রশ্নের উত্তর আর টাইপ করতে হবে না। রাগী কাস্টমার সামলানো থেকে শুরু করে ডিসকাউন্ট চাওয়ার স্মার্ট উত্তরের রেডিমেড ব্যাংক।
ঘণ্টায় পুরো সপ্তাহের কনটেন্ট:
রোজ রাতে "কাল কী পোস্ট দেব" ভাবার দিন শেষ। সপ্তাহে মাত্র এক ঘণ্টা সময় দিয়ে ৭ দিনের কনটেন্ট ও রিলস রেডি করার নিয়ম।
ছবি যখন সেলসম্যান:
দামি ক্যামেরা ছাড়াই শুধুমাত্র হাতের ফোন আর জানালার আলো দিয়ে প্রফেশনাল ছবি তোলার ৫টি ম্যাজিক ট্রিকস।
৭ দিনের চ্যালেঞ্জ:
মাত্র ৭ দিনে আপনার ব্যবসাকে ইনবক্স থেকে বের করে নিজের একটি অনলাইন স্টোরে (ব্র্যান্ডে) রূপান্তর করার স্টেপ-বাই-স্টেপ অ্যাকশন প্ল্যান।
কারা পড়বেন এই বই?
যেসব নারী উদ্যোক্তা এফ-কমার্সে (ফেসবুকে) ব্যবসা করছেন এবং ম্যানুয়াল কাজের চাপে ব্যবসার আসল প্রসারে সময় দিতে পারছেন না, এই বইটি তাদের জন্য লেখা।




