আপনি হয়তো হাজারটা AI ছবি স্ক্রল করেছেন, যেগুলো দেখে মনে হয়েছে "কেমন যেন নকল", কিন্তু কেন, সেটা ধরতে পারেননি। বেশিরভাগ সময় কারণটা একটাই: ছবিটা বাস্তবতার নিয়ম মানেনি। স্কিন এত মসৃণ যে মোমের পুতুল লাগে। আলো এমন, যেটা ওই জায়গায় থাকা সম্ভবই না। ব্যাকগ্রাউন্ড এত নিখুঁত যে সেটা "তৈরি করা" মনে হয়। আর একটা ছবিতে মুখ একরকম, পরের ছবিতে অন্য মানুষ।
এই সমস্যাগুলো টুলের না। মডেল যত পাওয়ারফুলই হোক, প্রম্পট লেখার আগে আপনি ফ্রেমটা কীভাবে ভাবছেন, ফলাফল ঠিক হয় সেখানেই। একজন নতুন ক্রিয়েটর আর একজন দক্ষ ক্রিয়েটরের পার্থক্য এই জায়গাতেই।
এই বইয়ে আমি আপনাকে সেই ভাবনাটা শেখাব, ধাপে ধাপে, একদম সহজ বাংলায়। ডেপথ, আলো, কম্পোজিশন, ক্যামেরা আর কালার, প্রতিটা নিয়ে আছে বিফোর-আফটার ছবি আর কপি করে ব্যবহার করার মতো প্রম্পট। আর যেহেতু আপনি টেকনিক শিখছেন, নতুন মডেল এলে শুধু সেটাতে সুইচ করবেন। আপনার ওয়ার্কফ্লো একই থাকবে।
এই বই পড়ে আপনি যা পারবেন
প্লাস্টিক স্কিন ঠিক করতে: টেক্সচার আর হালকা ইম্পারফেকশন যোগ করে মানুষটাকে রোবট না, আসল মানুষ বানাতে
জায়গার সাথে মেলে এমন আলো দিতে: জানালা, সূর্য বা ল্যাম্প, আলোর একটা আসল সোর্স দিয়ে ছবিকে বাস্তব করতে
ফ্ল্যাট ছবিতে গভীরতা আনতে: ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড আলাদা করে ফ্রেমে "শ্বাস" আনতে
একই মুখ বারবার ধরে রাখতে: বেস অ্যাভাটার আর ক্যারেক্টার রেফারেন্স দিয়ে, পোশাক আর লোকেশন বদলেও
চোখ কোথায় যাবে সেটা ঠিক করতে: রুল অফ থার্ডস, লিডিং লাইন আর লিড রুম দিয়ে ফ্রেম সাজাতে
কালার আর ক্যামেরা দিয়ে মুড বানাতে: Teal & Orange থেকে Moody Blue, লো অ্যাঙ্গেল থেকে ক্লোজ-আপ, কোনটা কখন কাজ করে
প্রোডাক্ট আর ব্র্যান্ডের ভিজ্যুয়াল বানাতে: অ্যাভাটার হাতে প্রোডাক্ট, লেবেলের লেখা শার্প আর পড়ার মতো
কপি-পেস্ট প্রম্পট ভল্ট পেতে: লাইফস্টাইল, ট্রাভেল, ফিটনেস, ফ্যাশন, নাইট, ফেস্টিভ, সবই বাংলাদেশি লোকেশনে



