গুগল সার্চ হ্যাকস
ই-বুক

গুগল সার্চ হ্যাকস

লেখক Sabbir Ahmed

আগে গুগলে সার্চ শিখুন, তারপর না হয় AI!

  • পিডিএফ ই-বুক
  • ১০৪ পৃষ্ঠা
  • ১২টি অংশ
  • বাংলায়
  • লাইফটাইম অ্যাক্সেস

এই বইয়ে যা পাবেন

  • সার্চের ইঞ্জিন রুম: ১০ অপারেটর আর এক্স-রে ফর্মুলা
  • সোশ্যাল মিডিয়া এক্স-রে: পেজ, গ্রুপ, LinkedIn
  • ছবি আর সময়ের সার্চ: রিভার্স ইমেজ আর Wayback Machine
  • কাজের চার ময়দান: চাকরি, রিসার্চ, লিড, ফ্রিল্যান্সিং
  • জীবনের সার্চ: কেনাকাটা, সরকারি সেবা, স্বাস্থ্য, ভ্রমণ
  • পাওয়ার ইউজার: ভুয়া তথ্য যাচাই, সার্চ+AI জুটি

বইয়ের ভেতরে কী আছে

+ পাতা উল্টে দেখুন
  1. ১নির্দিষ্ট ফেসবুক পেজ বা গ্রুপের বছর-পুরোনো পোস্ট মিনিট তিনেকে বের করতে (স্ক্রল না করে)
  2. ২site: দিয়ে LinkedIn, সরকারি সাইট, যেকোনো কোম্পানির ভেতরটা এক্স-রে করতে
  3. ৩এক PDF থেকে শত শত বিজনেস লিড তুলতে.. এক্সিবিটর লিস্ট, মেম্বার ডিরেক্টরির 'মৌচাক' কৌশলে
  4. ৪জব পোর্টালের ২০০ জনের লাইনে না দাঁড়িয়ে, পোর্টালে ওঠার আগের সার্কুলার ধরতে
  5. ৫হাতে শুধু একটা ছবি থাকলেও তার উৎস, দাম, জায়গা.. সব বের করতে
  6. ৬নিজের এলাকার ৩০-৫০ বছর আগের ছবি খুঁজে আনতে
  7. ৭মুছে ফেলা পেজ, ডিলিট করা নোটিশ Wayback Machine দিয়ে উদ্ধার করতে
  8. ৮ভিজিটিং কার্ডে 'ডাক্তার' লেখা মানুষটাকে দুই মিনিটে BMDC-তে ভেরিফাই করতে
  9. ৯কেনার আগেই প্রোডাক্টের গোপন সমস্যাগুলো টেনে বের করতে
  10. ১০সরকারি সেবার আসল ঠিকানা চিনে দালাল বাদ দিতে
  11. ১১পারিবারিক গ্রুপের গুজব দুই মিনিটে যাচাই করে দেখাতে
  12. ১২আর যা বারবার খোঁজেন, সেটা Google Alerts-এ বসিয়ে ঘুমাতে.. খবর নিজেই দরজায় আসবে

বইটা নিয়ে বিস্তারিত

১০০ পেজ, ২৪ চ্যাপ্টার, ৬০+ কপি-পেস্ট সার্চ স্ট্রিং.. পড়াশোনা, ক্যারিয়ার, বিজনেস, ফ্রিল্যান্সিং থেকে রোজকার জীবনের সব খোঁজ, এক বইয়ে।

এই সিনগুলো চেনা লাগে কি না দেখেন তো..

তিন বছর আগে একটা ফেসবুক পেজে দারুণ একটা পোস্ট দেখছিলেন। আজ দরকার, হাজার স্ক্রল করেও পাচ্ছেন না।

ছোটবেলার একটা নাটকের দৃশ্য চোখে ভাসে, নামটা জিভের ডগায় এসে আটকে আছে.. বছরের পর বছর।

চাকরির পোর্টালে ঢুকলেই দেখেন: ২০০+ জন আবেদন করে বসে আছে, আপনার আগেই।

পাসপোর্ট করাতে যাবেন, সার্চ দিলেন.. আর রেজাল্টের ওপরে ঝকঝকে যে সাইটগুলো, সেগুলোর কোনটা আসল কোনটা দালাল, বুঝতে পারছেন না।

ফোন কিনলেন রিভিউ দেখে। তিন মাস পর জানলেন, এই মডেলের চার্জিং পোর্টের সমস্যাটা ফোরামে সবাই জানত.. আপনি ছাড়া।

প্রতিটা সিনের উত্তর একটাই: জিনিসটা খুঁজে বের করা 'সম্ভব' ছিল। কায়দাটা জানা ছিল না।

এই বই সেই কায়দাগুলোর বই।

২০১৩ সালে আমার হাতে স্কিল ছিল না, কোর্স কেনার টাকা ছিল না, পথ দেখানোর কেউ ছিল না।

ছিল একটা কম্পিউটার আর সামনে একটা সার্চ বক্স।

ডিজাইন, ভিডিও, মার্কেটিং, বিজনেস.. যা শিখেছি, সবগুলোর শুরু হয়েছিল একেকটা সার্চ দিয়ে। সেই খোঁজাখুঁজিই একসময় স্কিল হলো, স্কিল হলো কাজ, কাজ হলো প্রতিষ্ঠান। আজ Learning Bangladesh-এ ১ লাখের বেশি শিক্ষার্থী, আর UNDP, BRAC, GIZ, Grameenphone-এর মতো প্রতিষ্ঠানের মানুষদের ট্রেনিং দেওয়ার সুযোগ.. সবকিছুর গোড়ায় ওই একটা স্কিল।

মজার কথা কী জানেন? এত বছর পরেও প্রতিটা নতুন কাজের আগে আমার প্রথম মুভ আজও সেই একই: সার্চ।

এই বইটা সেই সিঁড়ির নকশা, যেটা বেয়ে আমি নিজে উঠেছি।

"AI-এর যুগে এসব শিখে কী হবে?"

ভালো প্রশ্ন। উত্তরটা তিন লাইনে দিই।

এক: AI মাঝে মাঝে চরম কনফিডেন্স নিয়ে ভুল বলে.. আর ভুলটা ধরার একমাত্র রাস্তা সার্চ করে যাচাই করা।

দুই: আজকের দাম, এই সপ্তাহের সার্কুলার, কালকের নোটিশ.. টাটকা তথ্যে সার্চের বিকল্প নেই।

তিন: যে মানুষ ভালো সার্চ করতে জানে, সে AI-কেও ভালো প্রশ্ন করতে জানে। দুটোর গোড়ায় একই জিনিস: কী খুঁজছি, সেটা পরিষ্কার করে ভাবতে পারা।

মানে ব্যাপারটা সার্চ 'বনাম' AI না। ব্যাপারটা হলো ক্রম। বইয়ের নামটাই তাই: আগে গুগলে সার্চ শিখুন, তারপর না হয় AI!

বইটা শেষ করে আপনি যা যা পারবেন

  • নির্দিষ্ট ফেসবুক পেজ বা গ্রুপের বছর-পুরোনো পোস্ট মিনিট তিনেকে বের করতে (স্ক্রল না করে)
  • site: দিয়ে LinkedIn, সরকারি সাইট, যেকোনো কোম্পানির ভেতরটা এক্স-রে করতে
  • এক PDF থেকে শত শত বিজনেস লিড তুলতে.. এক্সিবিটর লিস্ট, মেম্বার ডিরেক্টরির 'মৌচাক' কৌশলে
  • জব পোর্টালের ২০০ জনের লাইনে না দাঁড়িয়ে, পোর্টালে ওঠার আগের সার্কুলার ধরতে
  • হাতে শুধু একটা ছবি থাকলেও তার উৎস, দাম, জায়গা.. সব বের করতে
  • নিজের এলাকার ৩০-৫০ বছর আগের ছবি খুঁজে আনতে
  • মুছে ফেলা পেজ, ডিলিট করা নোটিশ Wayback Machine দিয়ে উদ্ধার করতে
  • ভিজিটিং কার্ডে 'ডাক্তার' লেখা মানুষটাকে দুই মিনিটে BMDC-তে ভেরিফাই করতে
  • কেনার আগেই প্রোডাক্টের গোপন সমস্যাগুলো টেনে বের করতে
  • সরকারি সেবার আসল ঠিকানা চিনে দালাল বাদ দিতে
  • পারিবারিক গ্রুপের গুজব দুই মিনিটে যাচাই করে দেখাতে
  • আর যা বারবার খোঁজেন, সেটা Google Alerts-এ বসিয়ে ঘুমাতে.. খবর নিজেই দরজায় আসবে

প্রতিটা কৌশলের সাথে 'ওয়াও কেস': বাস্তব সিন ধরে ধাপে ধাপে দেখানো, যাতে পড়েই চালানো যায়।


ইবুকের ভেতরে যা আছে

পার্ট ১ · সার্চের ইঞ্জিন রুম .. গুগল কীভাবে ভাবে, ১০ অপারেটর, এক্স-রে ফর্মুলা, রেজাল্ট পড়ার চোখ

পার্ট ২ · সোশ্যাল মিডিয়া এক্স-রে .. ফেসবুক পেজ-গ্রুপ, LinkedIn-X-Instagram-TikTok, হাফ-মনে-থাকা ভিডিওর খোঁজ

পার্ট ৩ · ছবি আর সময়ের সার্চ .. রিভার্স ইমেজ, পুরোনো ছবি, মুছে যাওয়া পেজের টাইম-ট্রাভেল

পার্ট ৪ · কাজের চার ময়দান .. একাডেমিক, চাকরি, ইন্টারভিউ, মার্কেট রিসার্চ, লিড জেনারেশন, ফ্রিল্যান্সিং

পার্ট ৫ · জীবনের সার্চ .. কেনাকাটা, সরকারি সেবা, স্বাস্থ্য, ভ্রমণ

পার্ট ৬ · পাওয়ার ইউজার লেভেল .. ভুয়া তথ্যের কষ্টিপাথর, অটোমেশন, সার্চ+AI জুটি, ২১ দিনের প্ল্যান

সাথে যা যা থাকছে:

  • ১০০ পেজের ফুল-ডিজাইন PDF (মোবাইল-কম্পিউটার দুটোতেই আরামে পড়া যায়)
  • ৬০+ রেডি সার্চ স্ট্রিংয়ের মাস্টার লিস্ট.. ব্র্যাকেট বদলান, কপি-পেস্ট করেন, চালান
  • এক পাতার অপারেটর চিটশিট (প্রিন্ট করে ডেস্কে রাখার জন্য)
  • 'কোন খোঁজে কোন চ্যাপ্টার' নেভিগেশন ম্যাপ.. বইটা রেফারেন্সের মতো ব্যবহার করার জন্য
  • ২১ দিনের সার্চ-মাসল প্ল্যান + ১৪টা প্র্যাকটিস চ্যালেঞ্জ
  • প্রতি পার্টের শেষে চেকলিস্ট-মিশনসহ রিক্যাপ পেজ
  • সার্চ ডায়েরি, FAQ, শব্দকোষ
  • বোনাস: '৭ দিনে পরিবারকে শেখান' ছক.. যাতে পুরো ঘরটাই গুজব-দালাল-ঠকবাজির বিরুদ্ধে শক্ত হয়

এই বই আপনার জন্য, যদি আপনি হন..

শিক্ষার্থী, যার নোট-প্রশ্ন-স্কলারশিপের পেছনে দিন যায়। চাকরিপ্রার্থী বা চাকরিজীবী, যার দরকার ভিড়ের আগে সুযোগটা দেখা। উদ্যোক্তা-ফ্রিল্যান্সার, যার কাস্টমার আর ক্লায়েন্ট লাগে। কিংবা ঘরের যেকোনো মানুষ.. যিনি স্রেফ ঠকতে চান না।

আর এই বই আপনার জন্য না, যদি..

আপনি 'এক ক্লিকে কোটিপতি' টাইপ ম্যাজিক খুঁজছেন। এখানে ম্যাজিক নেই, কায়দা আছে। কায়দা শিখতে দিনে ১০ মিনিট প্র্যাকটিস লাগবে.. ওইটুকু দিতে না চাইলে টাকাটা খরচ করবেন না, প্লিজ।


কনফেশন সেকশন (সেলস পেজের সততা)

হ্যাঁ, এটা একটা সেলস পেজ, আমি বইটা বেচতে চাইছি.. লুকানোর কিছু নেই।

কিন্তু একটা জিনিস আমি লুকাই নেই বইয়ের ভেতরেও: এই কৌশলগুলোর একটাও আমার আবিষ্কার না। গুগল, অপারেটর, আর্কাইভ.. সব 'ফ্রি' জিনিস, ইন্টারনেটে ছড়ানো-ছিটানো আছে। আপনি চাইলে মাসের পর মাস ঘাঁইটা নিজেও জোগাড় করতে পারবেন।

লেখক

Sabbir AhmedSabbir Ahmed

কিনলে যা পাচ্ছেন

  • সাথে সাথে পড়া শুরু

    পেমেন্ট হলেই বইটা আপনার অ্যাকাউন্টে

  • ফোনে বা ল্যাপটপে

    যেখানে খুশি, যখন খুশি পড়ুন

  • সহজ বাংলায়

    কাজে লাগানোর মতো করে লেখা

আর দেরি কেন?

গুগল সার্চ হ্যাকস

৳১৯৯

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।