একটা তাগিদপত্রের কাঠামো খুঁজতে পুরোনো ফাইল ঘাঁটতে কতক্ষণ যায় আপনার? কাঠামোটা এক মিনিটে আসতে পারে, আর তার জন্য কোনো নাম-নম্বর AI-কে দিতে হয় না।
AI নথি লেখে না, নথির খসড়া লেখে। কাঠামো, ভাষা আর প্রথম খসড়ার ঘণ্টাগুলো AI-কে দিন; আসল নাম-নম্বর, সিদ্ধান্ত আর স্বাক্ষর থাকুক আপনার নিজের টেবিলে, কারণ দায় স্বাক্ষরকারীর।
এই বইয়ে যা পাবেন:
- দুই টেবিলের নিয়ম: নথির কাজে AI কী পারে, কী পারে না
- নোটের প্রথম খসড়া: পটভূমি থেকে সুপারিশ পর্যন্ত
- পত্রের কাঠামো: স্মারক, বিষয়, সূত্র, অনুলিপি
- অফিস আদেশ: দায়িত্ব বণ্টন থেকে কমিটি গঠন
- সভার নোটিশ আর আলোচ্যসূচি: আধা ঘণ্টার কাজ দশ মিনিটে
- ভাষা প্রমিত করা: বানান, বাক্য আর স্বর
১৮টা অধ্যায়ে ১০২টা হ্যাক, প্রতিটায় হাতে-কলমে ধাপ আর রেডিমেড প্রম্পট। সরকারি দপ্তর, অধিদপ্তর আর মাঠ-অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য। শেষে চার সেট লেসন ম্যাটেরিয়ালস আর ৩০টা বাড়তি প্রম্পট।



