লাইভ ওয়ার্কশপ

The Complete French Speaking Course | Offline

লার্নিং বাংলাদেশের লার্নিং সেন্টারে ট্রেইনারের সামনে বসে সম্পূর্ণ বাংলায় ধাপে ধাপে ফ্রেঞ্চ শিখুন। ২৫টি লেসনে A1-A2 লেভেলে আত্মবিশ্বাসের সাথে কথা বলা এবং DELF A1 পরীক্ষার পূর্ণ প্রস্তুতি।

  • ৫টি মডিউল
  • ২৫টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • ২৫টি স্ট্রাকচার্ড লেসন (A1-A2 লেভেল)
  • সপ্তাহে ২ দিন লার্নিং সেন্টারে সরাসরি ক্লাস
  • সম্পূর্ণ বাংলায় শেখানো হয়
  • French-এর ৫টি Golden Pronunciation Rule
  • বাস্তব জীবনের ডায়ালগ ও স্পিকিং প্র্যাকটিস
  • প্রতি লেসনে হোমওয়ার্ক ও সেলফ-চেক
  • DELF A1 পরীক্ষার পূর্ণ প্রস্তুতি
  • Université Paris Nanterre থেকে FLE সম্পন্ন ইন্সট্রাক্টর

৫টি মডিউল · ২৫টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

আশেপাশে তাকালেই দেখবেন, IELTS দিয়ে বিদেশে যাওয়ার প্রতিযোগিতায় কত মানুষ ছুটছে। কিন্তু এদের মধ্যে ফ্রেঞ্চ জানে কতজন? হাতে গোনা কয়েকজন। অথচ Canada, France বা Europe-এর দেশগুলোতে ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ জানা থাকলে সুযোগ বহুগুণ বেড়ে যায়। ফ্রেঞ্চে দক্ষতা থাকলে Canada PR-এর ক্ষেত্রে বাড়তি CRS পয়েন্ট পাওয়ার পথ খুলে যায়, কম খরচে উচ্চশিক্ষা আর ভালো ক্যারিয়ার গড়াও অনেক সহজ হয়।

অনেকেই মনে করেন, ফ্রেঞ্চ শিখতে বিদেশি শিক্ষক লাগবে, বছরের পর বছর সময় দিতে হবে আর লাখ লাখ টাকা খরচ হবে। এই ভুল ধারণার কারণেই বেশিরভাগ মানুষ এত বড় একটা সুযোগ হাতছাড়া করে ফেলেন।

বাস্তবতা হলো, সঠিক পদ্ধতিতে শিখলে ফ্রেঞ্চ মোটেও কঠিন নয়। প্রয়োজন শুধু বাংলাভাষীদের উপযোগী, ধাপে ধাপে সাজানো একটি কার্যকর গাইডলাইন। The Complete French Speaking Course ঠিক সেটাই। এটি কিছু শব্দ মুখস্থ করানোর কোর্স নয়, বরং আপনাকে আত্মবিশ্বাসের সাথে ফ্রেঞ্চে কথা বলতে শেখানোর একটি গোছানো প্রোগ্রাম, যেখানে থাকছে সপ্তাহে ২ দিন লার্নিং বাংলাদেশের লার্নিং সেন্টারে সরাসরি ক্লাস।

ক্লাস কীভাবে হবে (অফলাইন - লার্নিং সেন্টারে)

  • সপ্তাহে ২ দিন লার্নিং বাংলাদেশের লার্নিং সেন্টারে ট্রেইনারের সাথে সরাসরি ক্লাস।

  • সামনাসামনি শেখায় উচ্চারণ ও কথা বলার ভুল ট্রেইনার সাথে সাথে ধরে শুধরে দেন।

  • ক্লাসের সহপাঠীদের সাথে জোড়ায় জোড়ায় ফ্রেঞ্চে কথা বলার প্র্যাকটিস, তাই জড়তা কাটে অনেক দ্রুত।

  • ক্লাসের ঠিকানা: লার্নিং বাংলাদেশ, House # 202/D, Apt 4A, Haji Solim Uddin Lane, Middle Badda, Dhaka 1212।

  • ভর্তির পর ব্যাচ শুরুর তারিখ ও ক্লাসের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এই কোর্স শেষে আপনি যা পারবেন

  • A1-A2 লেভেলে সাবলীলভাবে ফ্রেঞ্চে কথা বলতে ও বুঝতে পারবেন।

  • French-এর ৫টি Golden Pronunciation Rule আয়ত্ত করে সঠিক উচ্চারণে কথা বলবেন।

  • পরিবার নিয়ে কথা বলা, শপিং, রেস্তোরাঁয় order করা, চাকরির ইন্টারভিউ, ভ্রমণের মতো বাস্তব পরিস্থিতিতে ফ্রেঞ্চে ভাব বিনিময় করতে পারবেন।

  • আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড DELF A1 পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন।

  • Canada বা France-এ visa, higher study ও ক্যারিয়ারের পথে নিজেকে এগিয়ে রাখবেন, তৈরি হবে একটি bilingual career profile।

প্রতিটি লেসনের কাঠামো

পুরো ২৫টি লেসনেই একটি সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করা হয়েছে। প্রতিটি লেসনে থাকছে:

  • Vocabulary: প্রয়োজনীয় শব্দভাণ্ডার

  • Pronunciation: সঠিক উচ্চারণ, বাংলায় ভেঙে ভেঙে

  • Grammar: সহজ ভাষায় ব্যাকরণ

  • Dialogue Practice: বাস্তব জীবনের ডায়ালগ

  • Homework ও Self-check: নিজের অগ্রগতি যাচাই

কেন এই কোর্স আপনার জন্য গেম-চেঞ্জার

  • সম্পূর্ণ বাংলায়: প্রতিটি ফ্রেঞ্চ ধ্বনি বাংলায় ভেঙে শেখানো হয়, তাই ইংরেজি নিয়ে বাড়তি কোনো চাপ নেই।

  • লাইভ স্পিকিং প্র্যাকটিস: সপ্তাহে ২ দিন ট্রেইনারের সাথে সরাসরি কথা বলার সুযোগ, ভুল হলে সাথে সাথে সংশোধন।

  • অভিজ্ঞ ইন্সট্রাক্টর: ফ্রান্সের Université Paris Nanterre থেকে FLE (A2, B1, B2) সম্পন্ন করা ইন্সট্রাক্টর ক্লাস নেবেন। তাই থিওরির মুখস্থ বিদ্যা নয়, বাস্তব অভিজ্ঞতার আলোকে শেখা।

  • পরীক্ষার প্রস্তুতিসহ: সাধারণ কনভার্সেশনের পাশাপাশি DELF A1 পরীক্ষার পূর্ণ প্রস্তুতি।

কোর্সটি কাদের জন্য

  • যারা Canada, France বা Europe-এ PR, উচ্চশিক্ষা বা চাকরির পরিকল্পনা করছেন।

  • যারা IELTS-এর পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ফ্রেঞ্চ দিয়ে নিজের প্রোফাইল শক্তিশালী করতে চান।

  • যারা DELF A1 পরীক্ষা দিতে চান।

  • শিক্ষার্থী, চাকরিজীবী বা যে কেউ, যিনি একদম শূন্য থেকে ফ্রেঞ্চ শেখা শুরু করতে চান।

কোর্সটি করতে যা লাগবে

  • খাতা-কলম আর প্রতি সপ্তাহে নিয়মিত লার্নিং সেন্টারে উপস্থিত থাকার মানসিকতা।

  • ফ্রেঞ্চের কোনো পূর্ব অভিজ্ঞতা লাগবে না, একদম শূন্য থেকে শুরু।

আজই আপনার সিট নিশ্চিত করুন, আর ফ্রেঞ্চ দিয়ে খুলে দিন বিদেশে পড়াশোনা ও ক্যারিয়ারের নতুন দরজা।

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.আমি ফ্রেঞ্চের কিছুই জানি না, আমি কি এই কোর্স করতে পারব?

অবশ্যই। কোর্সটি একদম শূন্য থেকে শুরু হয়। বর্ণ ও উচ্চারণ থেকে শুরু করে ধাপে ধাপে A1-A2 লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

প্র.ইংরেজিতে দুর্বল হলে কি সমস্যা হবে?

না। পুরো কোর্সটি বাংলায় শেখানো হয় এবং প্রতিটি ফ্রেঞ্চ ধ্বনি বাংলায় ভেঙে বোঝানো হয়, তাই ইংরেজি নিয়ে চিন্তার কিছু নেই।

প্র.ক্লাসগুলো কোথায় হবে?

সপ্তাহে ২ দিন লার্নিং বাংলাদেশের লার্নিং সেন্টারে সরাসরি ক্লাস হবে। ঠিকানা: House # 202/D, Apt 4A, Haji Solim Uddin Lane, Middle Badda, Dhaka 1212। ভর্তির পর ব্যাচের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

প্র.কোর্সে মোট কয়টি লেসন আছে?

মোট ২৫টি লেসন। প্রতিটি লেসনে Vocabulary, উচ্চারণ, ব্যাকরণ, ডায়ালগ প্র্যাকটিস, হোমওয়ার্ক এবং সেলফ-চেক থাকছে।

প্র.ক্লাস কে নেবেন?

ফ্রান্সের Université Paris Nanterre থেকে FLE (A2, B1, B2) সম্পন্ন করা অভিজ্ঞ ইন্সট্রাক্টর ক্লাস নেবেন।

প্র.এই কোর্স কি DELF A1 পরীক্ষার জন্য প্রস্তুত করবে?

হ্যাঁ। সাধারণ কনভার্সেশনের পাশাপাশি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী DELF A1 পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি দেওয়া হয়।

প্র.Canada PR বা বিদেশে উচ্চশিক্ষায় এটি কীভাবে কাজে লাগবে?

ফ্রেঞ্চ জানা থাকলে Canada PR-এ বাড়তি CRS পয়েন্ট, France ও Europe-এ পড়াশোনা এবং চাকরিতে বাড়তি সুবিধা পাওয়া যায়। এই কোর্সের A1-A2 লেভেল সেই যাত্রার শক্ত ভিত্তি তৈরি করে দেবে, যেখান থেকে পরের লেভেলগুলোতে এগোনো সহজ হবে।

প্র.অনলাইন আর অফলাইন কোর্সের মধ্যে পার্থক্য কী?

দুটি কোর্সের মডিউল ও লেসন হুবহু এক। অফলাইন ব্যাচে লার্নিং সেন্টারে ট্রেইনার ও সহপাঠীদের সাথে সামনাসামনি প্র্যাকটিসের সুযোগ থাকে। ঢাকার বাইরে থাকলে অনলাইন (Zoom) ব্যাচটিও বেছে নিতে পারেন।

আর দেরি কেন?

The Complete French Speaking Course | Offline

৳১৪,৯৯৯

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন