AI-এর এই যুগে আপনি চাইলেই নিজের জন্য বেশ কিছু ফ্রি অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন। একজন অ্যাসিস্ট্যান্ট আপনার হেলথ স্ট্যাটাস, ফুড হ্যাবিট বা পার্সোনাল গ্রোথে হেল্প করবে; আরেকজন ক্যারিয়ার ও বিজনেস গ্রোথে; আরেকজন শুধু সোশ্যাল মিডিয়া ও পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে।
ইমেইল লেখা থেকে শুরু করে রিপোর্ট অ্যানালাইসিস, গোল সেটিং, ব্রেইনস্টর্মিং, পাবলিক ডোমেইন থেকে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ—এমনকি নতুন স্কিল গড়তে মেন্টরের মতো সাহায্য করবে ChatGPT, Gemini, Grok-এর মতো AI টুলস। এই চ্যাটবটগুলোর বাইরেও আরও অনেক ম্যাজিক টুল আছে যা হয়তো আপনি এখনো ভালোভাবে ব্যবহার করা শুরু করেননি।
এই লাইভ সেশনে যেসব প্রশ্নের উত্তর পাবেন
প্রেজেন্টেশন বানাতে কোন AI টুল ভালো?
বাংলা টেক্সট থেকে ইনফোগ্রাফিক বানাতে কোন AI টুল ব্যবহার করবেন?
যেকোনো ভিডিও রিসার্চ করে সেটা থেকে বাংলায় কনটেন্ট তৈরি করবেন কীভাবে?
যা যা শিখবেন
AI দিয়ে কীভাবে ঘণ্টার কাজ মিনিটে নামিয়ে আনা যায়—প্র্যাকটিক্যাল হ্যাকস।
AI টুলস ব্যবহার করে ই-বুকের মতো ডিজিটাল প্রোডাক্ট তৈরি।
স্মার্টফোন বা ল্যাপটপকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে রূপান্তর।
এই ট্রেনিং কাদের জন্য
কোম্পানির এক্সিকিউটিভ থেকে সি-লেভেল—সব পজিশনের প্রফেশনাল।
যারা স্মার্টফোন বা ল্যাপটপকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাতে চান।
সব প্রফেশনের মানুষ, যারা দৈনন্দিন কাজ AI দিয়ে দ্রুত করতে চান।
ওয়ার্কশপে জয়েন করা সবাইকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, যেখানে সেশনের রেকর্ডিং দেখার উপায় ও পরবর্তী যেকোনো প্রশ্নের সাপোর্ট দেওয়া হবে।
ইন্সট্রাক্টর পরিচিতি
রায়হান পাটওয়ারী — "লার্নিং বাংলাদেশ"-এর একজন অন্যতম ইন্সট্রাক্টর ও AI ট্রেইনার। তিনি ইতোমধ্যে দেশজুড়ে ১০০০-এরও বেশি শিক্ষার্থীকে সরাসরি AI বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন এবং BRAC ISD ও Access Bangladesh-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের লার্নিং প্রোগ্রামেও ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

