লাইভ ওয়ার্কশপ

OpenClaw Personal AI Agent Workshop - Live Workshop

OpenClaw দিয়ে নিজের Personal AI Assistant বানানো শিখুন

  • ৯০ জন ভর্তি হয়েছেন
  • ২ বছর অ্যাক্সেস
  • ইন্টারমিডিয়েট

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • ২ ঘণ্টার হ্যান্ডস-অন লাইভ সেশন — পুরো এজেন্ট ওয়ার্কফ্লো লাইভ দেখা
  • চ্যাটবট নয় — নিজের পার্সোনাল AI এজেন্ট বানানোর কমপ্লিট সিস্টেম
  • Telegram, WhatsApp, WebChat থেকে AI অ্যাসিস্ট্যান্ট চালানোর প্র্যাকটিক্যাল ডেমো
  • API কী, ক্রেডেনশিয়াল ও পারমিশন সেফটি নিয়ে প্র্যাকটিক্যাল গাইডলাইন
  • লাইভ সেশনের রেকর্ডিং সহ ২ বছরের অ্যাক্সেস + এই সময়ে আসা সব আপডেট ফ্রি
  • অংশগ্রহণ সার্টিফিকেট

কোর্সটা নিয়ে বিস্তারিত

এখন তো সবাই কমবেশি AI চ্যাটবট ব্যবহার করছেন। কিন্তু এর পরের ধাপটা হলো 'AI Agent'। এরা শুধু প্রশ্নের উত্তর দেয় না — বরং আপনার কমান্ড বুঝে টাস্ক প্ল্যান করতে পারে, বিভিন্ন টুল ব্যবহার করতে পারে, আগের কথার কনটেক্সট মনে রাখে এবং আপনার প্র্যাকটিক্যাল কাজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে।

'OpenClaw Personal AI Agent Workshop' হলো ২ ঘণ্টার একটি হ্যান্ডস-অন লাইভ সেশন। এখানে OpenClaw-এর কোর কনসেপ্ট, সেটআপ ফ্লো, চ্যানেল-বেসড অ্যাসিস্ট্যান্ট আইডিয়া, এজেন্ট ওয়ার্কফ্লো, প্রম্পট স্ট্রাকচার ও সেফটি প্র্যাকটিস নিয়ে বিস্তারিত আলোচনা হবে — OpenClaw-কে শুধু একটা টুল নয়, বরং নিজের পার্সোনাল AI অ্যাসিস্ট্যান্ট বানানোর পুরো একটা সিস্টেম হিসেবে দেখানো হবে।

সেশনে প্র্যাকটিক্যালি দেখানো হবে — কীভাবে Telegram, WhatsApp বা WebChat থেকে AI অ্যাসিস্ট্যান্টকে কমান্ড দেওয়া যায়, অ্যাসিস্ট্যান্ট কীভাবে সেই কমান্ড বুঝে স্ট্রাকচার্ড আউটপুট তৈরি করে এবং ইউজার হিউম্যান অ্যাপ্রুভাল দিয়ে ফাইনাল কাজটা সম্পন্ন করে — পুরো ফ্লোটাই লাইভ।

ওয়ার্কশপটা বিগিনার-ফ্রেন্ডলি, তবে এতে বেশ কিছু অ্যাডভান্সড কনসেপ্টও থাকবে। কারণ AI এজেন্ট, API কী, টুলস, পারমিশন, সিকিউরিটি ও ওয়ার্কফ্লো থিংকিং — এই বিষয়গুলো ভালোভাবে বোঝা OpenClaw নিয়ে কাজ করার জন্য জরুরি।

এই ওয়ার্কশপ শেষে যা যা শিখবেন

  • OpenClaw আসলে কী এবং পার্সোনাল AI অ্যাসিস্ট্যান্ট হিসেবে এর ভূমিকা

  • সাধারণ চ্যাটবট, অটোমেশন টুল ও AI এজেন্টের মধ্যে মূল পার্থক্য

  • সেলফ-হোস্টেড AI অ্যাসিস্ট্যান্ট গেটওয়ে কনসেপ্ট

  • চ্যানেল, সেশন, এজেন্ট, মেমরি ও টুল-ইউজ কীভাবে কাজ করে

  • Telegram, WhatsApp, WebChat বা Discord-স্টাইল ইন্টারফেস থেকে AI অ্যাসিস্ট্যান্ট চালানো

  • AI এজেন্টকে কীভাবে একদম ক্লিয়ার কমান্ড দিতে হয়

  • রিসার্চ, সামারি, রিপ্লাই ড্রাফট ও টাস্ক প্ল্যানিংয়ের প্র্যাকটিক্যাল ইউজ কেস

  • যেকোনো কাজে 'হিউম্যান অ্যাপ্রুভাল প্যাটার্ন' কেন এত জরুরি

  • API কী, ক্রেডেনশিয়াল, লোকাল অ্যাক্সেস ও পারমিশন সেফটি নিয়ে প্র্যাকটিক্যাল গাইডলাইন

  • OpenClaw দিয়ে কোন কাজ করা উচিত আর কোন কাজগুলো রিস্কি হতে পারে

    তারিখ: ০৬ নভেম্বর ২০২৬  💻 কিভাবে হবে: জুম লাইভ

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.এটা কি লাইভ ওয়ার্কশপ নাকি প্রি-রেকর্ডেড?

এটি ২ ঘণ্টার একটি হ্যান্ডস-অন লাইভ সেশন, যেখানে পুরো এজেন্ট ওয়ার্কফ্লো রিয়েল-টাইমে দেখানো হবে এবং আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন। পাশাপাশি সেশনের রেকর্ডিং পরবর্তীতে দেখার সুযোগও থাকবে।

প্র.OpenClaw বা AI এজেন্ট নিয়ে আগে থেকে কিছু জানা লাগবে?

ওয়ার্কশপটি বিগিনার-ফ্রেন্ডলিভাবে শুরু হবে, তাই আগে অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে এতে কিছু অ্যাডভান্সড কনসেপ্টও থাকবে, তাই AI টুল নিয়ে সাধারণ আগ্রহ থাকলে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন।

প্র.এই ওয়ার্কশপ কাদের জন্য?

যারা চ্যাটবটের পরের ধাপে গিয়ে নিজের পার্সোনাল AI এজেন্ট বানাতে চান — বিশেষ করে ফ্রিল্যান্সার, এজেন্সি, বিজনেস ও প্রোডাক্টিভিটি-ফোকাসড ইউজারদের জন্য এটি বিশেষভাবে উপযোগী।

প্র.ওয়ার্কশপে কি কোডিং জানা লাগবে?

ভারী কোডিং জ্ঞানের দরকার নেই। তবে API কী, ক্রেডেনশিয়াল ও পারমিশন সেফটির মতো বিষয়গুলো প্র্যাকটিক্যালি বোঝানো হবে, যা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াও বুঝতে পারবেন।

প্র.ওয়ার্কশপের পর কতদিন অ্যাক্সেস পাব?

লাইভ সেশনের রেকর্ডিংসহ আপনি ২ বছরের অ্যাক্সেস পাবেন এবং এই সময়ের মধ্যে কোনো আপডেট যোগ হলে সেটিও ফ্রিতে পাবেন। নিজের সুবিধামতো যেকোনো সময় রিভিশন দিতে পারবেন।

আর দেরি কেন?

OpenClaw Personal AI Agent Workshop - Live Workshop

৳৯৯৯

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন