যারা ক্যারিয়ারে ব্যতিক্রম কিছু করতে চান কিংবা নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করতে চান, তাদের জন্য নিউজ প্রেজেন্টেশন ও প্রোগ্রাম অ্যাঙ্করিং হতে পারে একটি আকর্ষণীয় পেশা। এই পেশায় নিজের মেধা ও ব্যক্তিত্বকে সারা দেশের সামনে তুলে ধরার সুযোগ রয়েছে। সঠিক গাইডলাইন আর নিয়মিত চর্চায় আপনিও এই পেশায় যুক্ত হতে পারেন।
বর্তমানে স্যাটেলাইট টিভি, রেডিও, আইপি টিভি ও ফেসবুক পেজসহ নানা সম্প্রচার মাধ্যমে নিউজ প্রেজেন্টার ও প্রোগ্রাম প্রেজেন্টারের চাহিদা বাড়ছে। এই প্রি-রেকর্ডেড কোর্সটি করে ঘরে বসে নিয়মিত চর্চার মাধ্যমে আপনি নিজেকে পছন্দের প্ল্যাটফর্মের জন্য প্রস্তুত করতে পারবেন।
এই কোর্সে যা শিখবেন
নিউজ প্রেজেন্টেশন ও প্রোগ্রাম অ্যাঙ্করিংয়ের মৌলিক কৌশল
সঠিক উচ্চারণ, ভয়েস মডুলেশন ও ডেলিভারি
ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ও স্মার্ট উপস্থাপনা
স্ক্রিপ্ট পড়া, প্রেজেন্টেশন স্টাইল ও বডি ল্যাঙ্গুয়েজ
বিভিন্ন সম্প্রচার মাধ্যমের জন্য নিজেকে প্রস্তুত করা
প্রশিক্ষক পরিচিতি
কোর্সটির প্রশিক্ষক মাহমুদুল হাসান জাহিদ বর্তমানে কাজ করছেন News24 চ্যানেলে। এর আগে কাজ করেছেন বৈশাখী টিভি ও দীপ্ত টিভিতে। পেশাগতভাবে ৫ বছর ধরে তিনি নিউজ প্রেজেন্টেশন কোর্সের প্রশিক্ষক হিসেবে সরাসরি যুক্ত আছেন এবং দুটি স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে ট্রেইনার হিসেবেও কাজ করেছেন।



