রেকর্ডেড কোর্স

Career Confusion to Confidence

  • ৫৭ জন ভর্তি হয়েছেন
  • ১১টি মডিউল
  • ৮২টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • কনফিউশন থেকে কনফিডেন্স — সম্পূর্ণ ক্যারিয়ার রোডম্যাপ
  • ইন্টারভিউ, স্যালারি নেগোসিয়েশন, প্রমোশন ও নেটওয়ার্কিং কৌশল
  • অফিস পলিটিক্স, ওয়ার্ক-লাইফ ব্যালান্স ও ক্যারিয়ার ট্রানজিশন
  • ক্যারিয়ারে AI-এর ব্যবহার ও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট
  • ১৫+ বছরের কর্পোরেট অভিজ্ঞতাসম্পন্ন ইন্সট্রাক্টরের বাস্তব গাইডেন্স
  • কোর্সের ভিডিও রেকর্ডিং সহ ২ বছরের অ্যাক্সেস এবং এই সময়ের সব আপডেট ফ্রি

১১টি মডিউল · ৮২টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

ব্যবসা হোক বা চাকরি — দুটোই আসলে ক্যারিয়ারের দুটি শাখা, আর পুরো ক্যারিয়ারটা একটা জার্নি বা গল্পের মতো, যেখানে শুরু আছে, প্লট আছে, টুইস্ট আছে, উত্থান-পতন আছে, ব্যর্থতা ও সফলতা আছে। আপনি যদি ভুল ক্যারিয়ার বা ভুল কোম্পানি বেছে নেন এবং কমিউনিকেশন আর্ট, কর্পোরেট পলিটিক্স ও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো ঠিকভাবে সামলাতে না পারেন, তাহলে অফিসে যাওয়া-আসা ও বেতন পাওয়া হবে ঠিকই, কিন্তু গ্রোথ থেমে যাবে এবং ক্যারিয়ারকে অনেকটা জেলখানার মতো মনে হবে।

এই কোর্সে আপনি শিখবেন কীভাবে সঠিকভাবে ক্যারিয়ার শুরু করবেন, নিজেকে প্রস্তুত করবেন, আশেপাশের ক্রিটিকাল পরিস্থিতি সামাল দেবেন এবং কনফিউশন থেকে কনফিডেন্সের দিকে এগিয়ে যাবেন।

এই কোর্স কাদের জন্য

  • যারা ইউনিভার্সিটির শেষ বছরে এসে ক্যারিয়ার নিয়ে কনফিউশনে আছেন

  • যারা প্রথম চাকরি শুরু করেছেন এবং সঠিক নেগোসিয়েশন টেকনিকে স্যালারি, ইনক্রিমেন্ট ও প্রমোশন ত্বরান্বিত করতে চান

  • যারা রিলেশনশিপ আর্ট শিখে ক্যারিয়ারে এগিয়ে যেতে চান

  • যারা নিজের ক্যারিয়ার অনুযায়ী AI-এর ব্যবহার শিখে এগিয়ে থাকতে চান

  • যারা কয়েক বছর চাকরি করছেন কিন্তু কাঙ্ক্ষিত গ্রোথ পাচ্ছেন না, অফিস পলিটিক্স ও ওয়ার্ক-লাইফ ব্যালান্স নিয়ে হিমশিম খাচ্ছেন কিংবা ক্যারিয়ার পাথ পরিবর্তন করতে চান

  • যারা যথেষ্ট আয় করেও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে স্পষ্ট দিকনির্দেশনা চান

যেসব টপিক কভার করা হয়েছে

  • ক্যারিয়ারের পূর্বপ্রস্তুতি — চাকরি নাকি ব্যবসা?

  • AI-এর হাত থেকে কোন ক্যারিয়ারগুলো তুলনামূলক নিরাপদ এবং নিজের ক্যারিয়ারে AI-এর ব্যবহার

  • সিভি/রেজ্যুমে তৈরি ও জব অ্যাপ্লাইয়ের পরও চাকরি না হওয়ার আসল কারণ

  • ইন্টারভিউ, কোম্পানি ইভ্যালুয়েশন, ডেজিগনেশন, স্যালারি ও নেটওয়ার্কিং নিয়ে ভ্রান্ত ধারণা ও সমাধান

  • প্রথম চাকরি থেকেই ক্যারিয়ার গোল সেট করা এবং আর্লি-ক্যারিয়ারের সাধারণ ভুল এড়ানো

  • গ্রোথ থেমে গেছে কিনা বুঝে আবার উঠে দাঁড়ানোর কৌশল

  • চাকরি চলে যাওয়া বা ছেড়ে দেওয়ার পর ফাইন্যান্সিয়ালি ও মেন্টালি নিজেকে সামলানো

  • চাকরি থেকে ব্যবসায় ট্রানজিশনের কৌশল

ইন্সট্রাক্টর পরিচিতি

কোর্সটির ইন্সট্রাক্টর তুষার হাসান ২০০৯ সালে গ্রামীণফোনে ক্যারিয়ার শুরু করেন, যেখানে কাস্টমার ম্যানেজমেন্ট ও সেলসের সাথে তার পথচলা শুরু। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে পরে এমবিএ সম্পন্ন করেন এবং টেকনো-সেলসকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। গ্রামীণফোন ছেড়ে একটি স্টার্টআপে ২ বছর কাজ করার পর তিনি যোগ দেন SSL Wireless-এ, যেখানে দশ বছরে Assistant Manager থেকে ধাপে ধাপে Manager, Head of Corporate Sales, Head of Business Development ও AGM-এর মতো বিভিন্ন রোলে দায়িত্ব পালন করেন। পাশাপাশি একজন লিরিসিস্ট হিসেবে গত প্রায় ১৫ বছর ধরে দেশের প্রথম সারির ব্র্যান্ডগুলোর জন্য থিম সং লিখেছেন। ছোট কোম্পানি থেকে শুরু করে প্রায় ১০০ জনের টিম ও একাধিক ডিপার্টমেন্ট ম্যানেজ করা, দেশে-বিদেশে লোকাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিভিন্ন বস ও কলিগ সামলানোর মিশ্র অভিজ্ঞতা তার রয়েছে। এই সব বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ মিলিয়েই কোর্সের কারিকুলাম সাজানো হয়েছে, যাতে ফ্রেশার থেকে মিড-ক্যারিয়ার — সবাই উপকৃত হন।

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.এই কোর্সটি কাদের জন্য?

ইউনিভার্সিটির শেষ বছরের শিক্ষার্থী থেকে শুরু করে ফ্রেশার ও মিড-ক্যারিয়ার প্রফেশনাল — যারা ক্যারিয়ার নিয়ে কনফিউশনে আছেন, গ্রোথ বাড়াতে চান, কিংবা ক্যারিয়ার পাথ পরিবর্তন করতে চান, তাদের সবার জন্য উপযোগী।

প্র.এই কোর্সটি কি প্রি-রেকর্ডেড?

হ্যাঁ, এটি একটি সম্পূর্ণ প্রি-রেকর্ডেড কোর্স। নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন এবং প্রয়োজনে যতবার ইচ্ছা রিভিশন দিতে পারবেন।

প্র.কোর্স কেনার পর কতদিন অ্যাক্সেস পাবো?

কোর্স কেনার পর আপনি কোর্সের ভিডিও রেকর্ডিং সহ ২ বছরের অ্যাক্সেস পাবেন। এই ২ বছরের মধ্যে কোর্সে যত আপডেট আসবে, সবগুলোই অতিরিক্ত খরচ ছাড়া পাবেন।

প্র.আমি ফ্রেশার — এই কোর্স কি আমার কাজে আসবে?

অবশ্যই। কোর্সটি ফ্রেশার থেকে মিড-ক্যারিয়ার সবার কথা মাথায় রেখে সাজানো — কীভাবে সঠিকভাবে ক্যারিয়ার শুরু করবেন, ইন্টারভিউ ও স্যালারি নেগোসিয়েশন সামলাবেন, তা ধাপে ধাপে দেখানো হয়েছে।

প্র.প্রশিক্ষক কে?

কোর্সটির ইন্সট্রাক্টর তুষার হাসান — যিনি গ্রামীণফোন ও SSL Wireless-এ Head of Corporate Sales, Head of Business Development ও AGM-এর মতো রোলে দীর্ঘ কর্পোরেট অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে কোর্সটি সাজিয়েছেন।

আর দেরি কেন?

Career Confusion to Confidence

৳৪৯৯

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন