মাত্র ১ ঘণ্টার এই অনলাইন লাইভ ওয়ার্কশপে কোনো ডিজাইন নলেজ ছাড়াই শিখে নিন আকর্ষণীয় পোস্টার ও প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন করার সব কৌশল। Canva দিয়ে প্রফেশনাল ডিজাইন করার আদ্যোপান্ত জেনে নিন—ওয়ার্কশপ শেষে আপনি নিজেই নিজের লিংকডইন কভার ফটো ও প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন শুরু করতে পারবেন।
এই ওয়ার্কশপ থেকে যা শিখবেন
যেকোনো টপিকের জন্য ডিজাইন আইডিয়া খুঁজে বের করে Canva-তে কাজে লাগানোর কৌশল
শূন্য থেকে আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন
Canva-র হাজারো টেমপ্লেট নিজের ব্র্যান্ড ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ
আকর্ষণীয় প্রেজেন্টেশন স্লাইড তৈরি
আর্জেন্ট ডিজাইনের জন্য ডিজাইনারের উপর নির্ভর না করে নিজেই ডিজাইন রেডি করা
কাদের জন্য এই ওয়ার্কশপ
উদ্যোক্তা ও এফ-কমার্স ব্যবসায়ী, যারা নিজের প্রতিষ্ঠানের পোস্ট নিজেই ডিজাইন করতে চান
যারা অফিসের কাজে প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন করতে চান
কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল মার্কেটার, যারা নিজের ডিজাইন স্কিল আরও বাড়াতে চান
কোর্স ইন্সট্রাক্টর
এই সেশনে আপনাদের ইন্সট্রাক্টর হিসেবে থাকছেন রায়হান পাটওয়ারী, যিনি "লার্নিং বাংলাদেশ"-এর ক্রিয়েটিভ টিমের লিড হিসেবে কাজ করছেন।
ওয়ার্কশপে জয়েন করা সবাইকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, যেখানে সেশন রেকর্ডিং দেখার উপায় জানানো হবে এবং আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন।

