রেকর্ডেড কোর্স

AI First Industry Leader | Westin — এজেন্টিক AI দিয়ে ব্যবসা চালানোর মাস্টারক্লাস

দ্য ওয়েস্টিন ঢাকার ফুল-ডে মাস্টারক্লাস, ৫১টা এডিটেড লেসনে — ফোনের WhatsApp থেকে ব্যবসা চালানো, AI এজেন্টকে কাজ ডেলিগেট করা আর নিজের সেকেন্ড ব্রেইন। সাথে এক মাসের লাইভ কোচিংয়ের রেকর্ডিং।

  • ৯৪ জন ভর্তি হয়েছেন
  • ১২টি মডিউল
  • ৫৬টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • ১০টা মডিউলে ৫১টা এডিটেড ভিডিও লেসন
  • দ্য ওয়েস্টিন ঢাকার পুরো দিনের আনকাট রেকর্ডিং
  • এক মাসের লাইভ কোচিংয়ের সেশন-রেকর্ডিং
  • লাইভ কেস: ফোনের WhatsApp থেকে পুরো ব্যবসা চালানো
  • Claude, MCP, কানেক্টর আর হোস্টিং — সহজ বাংলায়
  • সেকেন্ড ব্রেইন: AI-কে আপনার মতো করে ভাবানো
  • কোড না লিখে নিজের ওয়েবসাইট লাইভ
  • বিজনেস লিডারদের আসল প্রশ্নের সরাসরি উত্তর
  • প্রতিটা লেসনে ছোট বিবরণ আর ৩টা মূল পয়েন্ট
  • ২৪ মাসের অ্যাক্সেস

১২টি মডিউল · ৫৬টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

🎁 লঞ্চ অফার: প্রথম ২৫ জনের জন্য কুপন কোড WESTIN25 — ৳১৫,০০০-এর কোর্স মাত্র ৳৫,০০০-এ। চেকআউটে কুপন কোডটা বসালেই দাম কমে যাবে। ২৫টা কুপন শেষ হলেই অফার শেষ।

AI ব্যবহার করা আর AI দিয়ে ব্যবসা চালানো এক জিনিস নয়। প্রথমটায় আপনি প্রশ্ন করেন, উত্তর পান। দ্বিতীয়টায় আপনি ফোন থেকে একটা ব্রিফ দেন, আর আপনার AI এজেন্ট কাজটা করে, ফেরত রিপোর্ট দেয়, শুধু সিদ্ধান্তের জায়গায় আপনার হ্যাঁ চায়।

২৬ সেপ্টেম্বর ২০২৬, দ্য ওয়েস্টিন ঢাকা। বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিডাররা। এক রুম। একটা দিন। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবাই ল্যাপটপ খুলে নিজের ব্যবসা নিয়েই কাজ করেছেন। সেই পুরো দিনটা এখন ১০টা মডিউলে, ৫১টা গোছানো ভিডিও লেসনে। মরা সময় বাদ, প্রতিটা লেসনের শুরুতে কী পাবেন সেটা লেখা।

এই কোর্সে যা শিখবেন

  • মাইন্ডসেট আর ওয়ান-পার্সন কোম্পানি: কেন এখন একজন মানুষও পুরো টিমের কাজ চালাতে পারেন, আর সেটা কোথা থেকে শুরু করবেন

  • লাইভ কেস — পুরো ব্যবসা WhatsApp থেকে: মঞ্চে বসে ফোন থেকে ভয়েসে নির্দেশ, আর এজেন্ট নিজে ব্যানার বানায়, পেজে পোস্ট দেয়, ডোমেইন খোঁজে

  • পর্দার পেছনের সিস্টেম: Claude, Tool, Connector, MCP, API আর হোস্টিং — সহজ বাংলায়, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই বোঝার মতো করে

  • সেকেন্ড ব্রেইন: নিজেকে চেনা, নিজের ব্যবসার কনটেক্সট লিখে রাখা, যাতে AI আপনার মতো করে ভাবে আর লেখে

  • ব্রিফ দিন, তারপর ডেলিগেট: AI-কে কাজ বুঝিয়ে দেওয়ার কাঠামো, যাতে ফল জেনেরিক না হয়

  • হাতে-কলমে নিজের সাইট লাইভ: কোড না লিখে নিজের ওয়েবসাইট দাঁড় করানো

  • লিডার, ডুয়ার না — এজেন্টিক জার্নি: আপনি অপারেটর, এজেন্ট কর্মী; কোথায় আপনার অনুমোদন লাগবেই

  • বিজনেস কেস: রুমে বসা লিডারদের আসল প্রশ্ন আর সরাসরি উত্তর

সাথে যা পাচ্ছেন

  • ওয়েস্টিনের পুরো দিনের আনকাট রেকর্ডিং

  • ইভেন্টের পরের এক মাসের লাইভ কোচিং (৪টা অনলাইন সেশন) — প্রতিটা সেশনের রেকর্ডিং হওয়ার পর কোর্সে যোগ হয়

  • ২৪ মাস অ্যাক্সেস, ফোন বা ল্যাপটপে নিজের সময়ে

কার জন্য

যাঁরা Business Owner, CEO, Founder বা Decision-maker, রোজকার একঘেয়ে কাজ কমাতে চান, টিম ছোট রেখেও কাজ বাড়াতে চান, আর AI-কে আলাদা একটা টুল হিসেবে না দেখে ব্যবসার অপারেটিং সিস্টেমের অংশ বানাতে চান। ওয়েস্টিনে যাঁরা থাকতে পারেননি, আর যাঁরা ছিলেন কিন্তু আবার ধাপে ধাপে দেখতে চান — দুজনের জন্যই।

প্রতিটা অংশ সাজানো একই কাঠামোয়: কনটেক্সট → লাইভ ডেমো → আপনার ব্যবসা → হাতে-কলমে → ঝুঁকি আর সীমা → টেকঅ্যাওয়ে।


🎥 ১০ মডিউল · ৫১টা এডিটেড লেসন + আনকাট রেকর্ডিং + লাইভ কোচিং

📍 ধারণ: দ্য ওয়েস্টিন ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৬

AI এখন সবার হাতে। এবার সেটাকে আপনার ব্যবসার ভেতরে কাজে লাগানোর মতো করে বসানোর সময়।

(যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন লার্নিং বাংলাদেশ এর হেল্পলাইন নাম্বার 09643334440 এ)

শিক্ষার্থীরা যা বলছেন

সত্যিকারের রিভিউ

৫.০

১টি রিভিউ

  • ৫★১
  • ৪★০
  • ৩★০
  • ২★০
  • ১★০

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.কুপন কোড কীভাবে ব্যবহার করব?

চেকআউট পেজে "কুপন কোড" ঘরে WESTIN25 লিখে Apply চাপুন — দাম ৳১৫,০০০ থেকে ৳৫,০০০ হয়ে যাবে। কুপন মোট ২৫ জনের জন্য, একজন একবার ব্যবহার করতে পারবেন। ২৫টা শেষ হলে কোডটা আর কাজ করবে না।

প্র.এই কোর্সটা কাদের জন্য?

Business Owner, CEO, Founder আর Decision-maker-দের জন্য, যাঁরা AI দিয়ে শুধু প্রশ্নের উত্তর না নিয়ে ব্যবসার রোজকার কাজ চালাতে চান। চাকরি করেন কিন্তু টিম বা অপারেশন সামলান, এমন মানুষের জন্যও কাজে লাগবে।

প্র.টেকনিক্যাল জ্ঞান বা কোডিং জানতে হবে?

না। Claude, MCP, API, হোস্টিং — সব সহজ বাংলায় বোঝানো হয়েছে, আর সাইট লাইভ করার অংশটাও কোড না লিখে।

প্র.এটা কি লাইভ ক্লাস, নাকি রেকর্ডেড?

রেকর্ডেড। দ্য ওয়েস্টিন ঢাকার ফুল-ডে মাস্টারক্লাস ৫১টা এডিটেড লেসনে সাজানো, সাথে পুরো দিনের আনকাট রেকর্ডিং আর এক মাসের লাইভ কোচিংয়ের সেশন-রেকর্ডিং। নিজের সময়ে, নিজের গতিতে দেখবেন।

প্র.কী কী লাগবে?

একটা কম্পিউটার বা ল্যাপটপ, ইন্টারনেট আর একটা স্মার্টফোন। লেসনে দেখানো কিছু কাজ (যেমন Claude বা ChatGPT-এর উন্নত ফিচার) পুরোপুরি করতে সংশ্লিষ্ট টুলের পেইড সাবস্ক্রিপশন লাগে; দেখা আর বোঝা শুরু করতে কিছু লাগে না।

প্র.আমি ওয়েস্টিনে ছিলাম। এই কোর্সে আলাদা কী পাব?

সেদিনের পুরো ১২ ঘণ্টা এখানে ১০টা মডিউলে ভাগ করা, মরা সময় বাদ, আর প্রতিটা লেসনের শুরুতে লেখা থাকে কী শিখবেন। যে অংশটা আবার দেখতে চান, সরাসরি সেখানে যেতে পারবেন।

প্র.অ্যাক্সেস কতদিন থাকবে?

কেনার দিন থেকে ২৪ মাস।

প্র.ফোন থেকে দেখা যাবে?

হ্যাঁ। লার্নিং বাংলাদেশে লগইন করে ফোন বা ল্যাপটপ, যেকোনোটায় দেখতে পারবেন।

প্র.পেমেন্ট বা অ্যাক্সেসে সমস্যা হলে কোথায় যোগাযোগ করব?

লার্নিং বাংলাদেশের হেল্পলাইন 09643334440-এ ফোন করুন।

আর দেরি কেন?

AI First Industry Leader | Westin — এজেন্টিক AI দিয়ে ব্যবসা চালানোর মাস্টারক্লাস

৳১৫,০০০

১.৫ লাখ+ শিক্ষার্থী আর পাঠক Learning Bangladesh-এ শিখছেন