রেকর্ডেড কোর্স১টি লেসন ফ্রি দেখুন

Agentic AI Video Editing: হাতে-কলমে, জিরো থেকে পোস্ট-রেডি রিল

১৮২ জন ভর্তি হয়েছেন

গত ৭ দিনে ৯ জন এনরোল করেছেন

প্রতিটা কমান্ড, প্রতিটা ফাইল স্ক্রিনে দেখানো।

শেখাবেন Sabbir Ahmed
  • ১৮২জন শিখছেন
  • ১৫টি লেসন
  • ৪টি মডিউল, ধাপে ধাপে
  • ১টি লেসন ফ্রি দেখুন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  1. ১৪টা হাতে-কলমে ভিডিও লেসন, প্রতিটায় স্ক্রিনে আসল কমান্ড আর ফাইল
  2. ডাউনলোড প্যাক: রেডি Remotion টেমপ্লেট, ৬টা ইফেক্ট কম্পোনেন্ট, সাউন্ড ইফেক্ট
  3. ১১টা কপি-পেস্ট প্রম্পট, লেসনের ক্রমে সাজানো
  4. CLAUDE.md, STYLE.md আর এডিট প্লেবুক ফাইল, নিজের ব্র্যান্ডে বদলে নেবেন
  5. ইনস্টল, QC আর আপলোডের ৩টা চেকলিস্ট
  6. প্রতিটা লেসনের শেষে "এখন আপনার কাজ", নিজের ফুটেজে প্র্যাকটিস
  7. বিগিনার-ফ্রেন্ডলি: কোডিং লাগবে না, Mac বা Windows দুটোতেই চলে
  8. ২৪ মাসের অ্যাক্সেস

৪টি মডিউল · ১৫টি লেসন

পুরো সিলেবাস

যেকোনো ধাপে চাপ দিলে নিচে ওই মডিউলের লেসনগুলো খুলবে

কোর্সটা নিয়ে বিস্তারিত

প্রতিটা কমান্ড, প্রতিটা ফাইল স্ক্রিনে দেখানো। নিজের ফোনের ফুটেজ থেকে ক্যাপশন, জুম, সাউন্ড ইফেক্ট আর CTA-সহ রিল বানাবেন AI এজেন্ট দিয়ে, টাইমলাইনে হাত না দিয়ে। সাথে রেডি টেমপ্লেট আর প্রম্পট প্যাক।

এই কোর্সে থিওরি কম, কাজ বেশি। প্রথম দিন থেকে ধাপে ধাপে: কোন অ্যাপ নামাবেন, কোথায় ক্লিক করবেন, কোন কমান্ড টাইপ করবেন, কোন .md ফাইল কোন ফোল্ডারে রাখবেন, আর এজেন্টকে কী লিখলে কী হয়। আমাদের নিজেদের প্রজেক্টের আসল ফুটেজ দিয়ে পুরো রিল বানিয়ে দেখানো হয়েছে, আর সেই একই টেমপ্লেট, প্রম্পট আর চেকলিস্ট আপনি ডাউনলোড করে নিজের ভিডিওতে ইউজ করবেন। কোডিং জানা লাগবে না।

৪টা মডিউলে ১৪টা লেসন। প্রথম লেসন ফ্রি, এনরোল না করেও দেখতে পারবেন।

মডিউলগুলো

  • ডে ওয়ান সেটআপ
  • ফুটেজ থেকে রাফ কাট
  • স্টাইল একটা একটা করে
  • রেন্ডার, QC আর আপলোড

কোর্সে যা যা শিখবেন

  • AI এজেন্টের ডেস্কটপ অ্যাপ আর টার্মিনাল সেটআপ, Mac আর Windows দুটোতেই
  • Node, Git, FFmpeg ইনস্টল আর এক প্রম্পটে চেক
  • GitHub বা ZIP থেকে টেমপ্লেট নামানো আর Remotion Studio-তে প্রিভিউ
  • CLAUDE.md, STYLE.md আর এডিট প্লেবুক: এজেন্টের "ব্রেইন" ফাইল কোথায় কেন
  • ফুটেজ থেকে শব্দে শব্দে সময়সহ ট্রান্সক্রিপ্ট, বাংলায় কোন টুল ভালো
  • কাট-লিস্ট বানিয়ে রিপিট, "অ্যা-উম" আর চুপ অংশ কেটে রাফ কাট
  • মোটা বাংলা ফন্টে শব্দে শব্দে হাইলাইট হওয়া পিল ক্যাপশন
  • প্রথম ৩ সেকেন্ডের হুক আর পাঞ্চ জুম
  • মাথার পেছনে লেখা, ট্রানজিশন, সাউন্ড ইফেক্ট আর মিউজিক ডাকিং
  • CTA আর লুপ এন্ডিং
  • 9:16, 16:9, 4:5 রেন্ডার আর −১৪ LUFS লাউডনেস
  • পোস্টের আগে QC আর YouTube, Facebook Reels, Instagram, TikTok আপলোড চেকলিস্ট

সাথে যা পাবেন

  • ডাউনলোড প্যাক (AGENTIC-VIDEO-STARTER): রেডি Remotion টেমপ্লেট
  • ৬টা ইফেক্ট কম্পোনেন্ট আর সাউন্ড ইফেক্ট
  • ১১টা কপি-পেস্ট প্রম্পট, লেসনের ক্রমে সাজানো
  • CLAUDE.md, STYLE.md আর এডিট প্লেবুক ফাইল
  • ইনস্টল, QC আর আপলোডের ৩টা চেকলিস্ট

কে শেখাবেন

Sabbir AhmedSabbir AhmedLearning Bangladesh-এর প্রতিষ্ঠাতা · AI ট্রেইনার
  • অ্যানিমেশন স্টুডিও EndingScene Ltd.-এর MD, ২০১৮ থেকে
  • BRAC, CARE, IPPF-এর ভিডিও প্রজেক্ট
  • BRAC-এ ১৫০ জনকে AI দিয়ে কনটেন্ট বানানো শিখিয়েছেন
  • NASA Space Apps Challenge ২০২৫-এর লোকাল জাজ

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.কোডিং না জানলে কি পারবো?

হ্যাঁ। কোড এজেন্ট লেখে। আপনি বাংলায় বা ইংরেজিতে কী চান বলবেন, ফল দেখবেন, বদলাতে বলবেন। প্রতিটা ধাপ স্ক্রিনে দেখানো আছে।

প্র.কম্পিউটারে কী লাগবে?

Mac বা Windows, ৮ জিবি র‍্যাম হলেই চলবে। Node, Git, FFmpeg আর Remotion ফ্রি, লেসন ৩-এ ইনস্টল দেখানো আছে।

প্র.কোনো পেইড টুল লাগবে?

AI এজেন্টের একটা পেইড সাবস্ক্রিপশন লাগবে, শুরুর প্ল্যান দিয়েই হয়। বাংলা ট্রান্সক্রিপ্টের জন্য একটা পেইড স্পিচ-টু-টেক্সট ভালো ফল দেয়, তবে ফ্রি বিকল্পও লেসন ৬-এ দেখানো আছে।

প্র.ডাউনলোড প্যাকে কী পাবো?

রেডি Remotion টেমপ্লেট, ৬টা ইফেক্ট কম্পোনেন্ট, সাউন্ড ইফেক্ট, ১১টা কপি-পেস্ট প্রম্পট, CLAUDE.md, STYLE.md, এডিট প্লেবুক আর ৩টা চেকলিস্ট। প্রথম লেসনের রিসোর্সে লিংক আছে।

প্র.আগের Agentic AI Video Editing কোর্সের সাথে পার্থক্য কী?

এটা পুরোপুরি হাতে-কলমে। আগের কোর্সে ধারণা বেশি ছিল, এখানে প্রতিটা ক্লিক, কমান্ড আর ফাইল স্ক্রিনে, আর সব ফাইল আপনার হাতে।

প্র.ফোনে শুট করা ভিডিও দিয়ে হবে?

হ্যাঁ। পুরো কোর্সটাই ফোনের ৯:১৬ ফুটেজ ধরে বানানো। ১-২ মিনিটের যেকোনো ভিডিও দিয়েই শুরু করবেন।

প্র.বাংলা ক্যাপশন কি ঠিকঠাক আসে?

আসে, তবে বানান একবার চেক করে নিতে হয়। কোন টুলে বাংলা ভালো আসে আর কীভাবে ঠিক করবেন, লেসন ৬ আর ৮-এ দেখানো।

প্র.আটকে গেলে কী করবো?

error-টা কপি করে এজেন্টকেই দেন, প্রায় সব সমস্যা সে নিজে ঠিক করে। প্রতিটা লেসনে এর উদাহরণ আছে। এর পরও আটকালে LB সাপোর্টে লিখবেন।

প্র.কতদিন অ্যাক্সেস থাকবে?

কেনার দিন থেকে ২৪ মাস। এর মধ্যে যত বার খুশি দেখতে পারবেন।

আর দেরি কেন?

Agentic AI Video Editing: হাতে-কলমে, জিরো থেকে পোস্ট-রেডি রিল

  • ১৫টি লেসন
  • ৪টি মডিউল
  • ২ বছর অ্যাক্সেস
  • সার্টিফিকেট
  • ওয়েব আর অ্যাপে

৳৯৯৯

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।