ChatGPT-র উত্তরের নিচে নিজের ব্যবসার অ্যাড। অ্যাকাউন্ট, বিলিং, কনটেক্সট হিন্ট, বাজেট আর মাপা, বাংলাদেশ থেকে ধাপে ধাপে।
ChatGPT-তে এখন অ্যাড দেখানো হয়, আর OpenAI-এর Ads Manager পাতায় বাংলাদেশ এখন সেলফ-সার্ভ লিস্টে আছে। মানে বাংলাদেশের ব্যবসা নিজেই অ্যাকাউন্ট খুলে ChatGPT-র উত্তরের নিচে অ্যাড চালাতে পারে। মাঠটা একদম নতুন, তাই যারা আগে শিখবে তারাই আগে সুবিধা পাবে। এই কোর্সে দেখবেন অ্যাড কোথায় আর কাকে দেখায়, Facebook আর Google অ্যাডের সাথে পার্থক্য কোথায়, অ্যাকাউন্ট খোলার সময় কোন সেটিং পরে আর বদলানো যায় না, বিলিং কীভাবে কাটে, কনটেক্সট হিন্ট কীভাবে লিখবেন, বাজেট আর বিড কোথায় রাখবেন, আর Pixel আর UTM দিয়ে কোন অ্যাড থেকে বিক্রি এল সেটা কীভাবে মাপবেন। আসল Ads Manager-এ আমাদের নিজের সাইট দিয়ে বানানো অ্যাড প্রিভিউও দেখানো আছে। প্ল্যাটফর্মটা বেটা, তাই সব তথ্য নভেম্বর ২০২৬-এর অফিশিয়াল পাতা থেকে, তারিখসহ।
৫টা মডিউলে ১৫টা লেসন। প্রথম লেসন ফ্রি, এনরোল না করেও দেখতে পারবেন।
মডিউলগুলো
- ChatGPT-তে অ্যাড, কেন এখনই
- অ্যাকাউন্ট আর ওয়েবসাইট রেডি
- প্রথম ক্যাম্পেইন
- বাজেট, বিড আর মাপা
- পলিসি, অর্গানিক আর প্লেবুক
কোর্সে যা যা শিখবেন
- ChatGPT-তে অ্যাড কোথায় বসে, কারা দেখে আর কারা দেখে না
- Facebook, Google আর ChatGPT Ads-এর পার্থক্য, কোন কাজে কোন চ্যানেল
- ৭ পয়েন্টের ফিট চেক দিয়ে নিজের ব্যবসা রেডি কিনা বোঝা
- Ads Manager অ্যাকাউন্ট খোলা, আর দেশ, কারেন্সি, টাইমজোন প্রথমবারেই ঠিক বসানো
- বিলিং প্রোফাইল, কার্ড, অথরাইজেশন হোল্ড আর পেমেন্ট থ্রেশহোল্ড বোঝা
- ওয়েবসাইট রেডি করা: OpenAI-এর বট অ্যালাও, ল্যান্ডিং চেকলিস্ট
- ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ আর অ্যাডের স্ট্রাকচার, Views, Clicks আর Conversions থেকে ঠিক অবজেক্টিভ বাছাই
- What, Who, When ফর্মুলায় কনটেক্সট হিন্ট লেখা
- ChatGPT-র উত্তরের নিচে মানানসই টাইটেল, কপি আর ছবি
- ডেইলি বাজেটের ২x আর ৭x নিয়ম, অটোবিড আর ম্যানুয়াল বিড
- OpenAI Pixel, Conversions API আর UTM দিয়ে বিক্রি মাপা
- CTR, CPC আর ROAS দেখে কখন বাড়াবেন, কখন থামাবেন
- পলিসি আর রিভিউ: অ্যাড আটকালে কী ঠিক করবেন
- অ্যাডের পাশাপাশি ChatGPT-র উত্তরে নিজের ব্র্যান্ড আনা
- ৩০ দিনের প্লেবুক, আর ক্লায়েন্টকে এই নতুন সার্ভিস বিক্রি করা
সাথে যা পাবেন
- টেমপ্লেট প্যাক: ফিট চেক শিট, ল্যান্ডিং চেকলিস্ট, robots.txt স্নিপেট, কনটেক্সট হিন্ট ওয়ার্কশিট, অ্যাড কপি টেমপ্লেট, UTM শিট, ৩০ দিনের প্লেবুক আর ক্লায়েন্ট রিপোর্ট টেমপ্লেট
ChatGPT Ads এখনো বেটা। কোর্সের নিয়ম আর সংখ্যা নভেম্বর ২০২৬-এর OpenAI অফিশিয়াল হেল্প পাতা থেকে। নিয়ম বদলাতে পারে, তাই শুরুর আগে পাতাটা দেখে নেবেন।






















