LB অফিশিয়ালকর্পোরেট

কর্পোরেট টিমের জন্য হাতে-কলমে AI ট্রেনিং ও ওয়ার্কশপ

আপনার টিমের আসল কাজ ধরে AI ইউজ করা শেখাই। অনলাইন সেশন, এক্সিকিউটিভ ওয়ার্কশপ বা ডে-লং ট্রেনিং, যেটা দরকার।

শুরু ৳৩০,০০০

সবচেয়ে কম ৭ দিন

  • ফিক্সড দাম
  • পেমেন্টের পর ব্রিফ
  • প্যানেলে প্রতিটা স্টেপ

ভিডিওতে দেখুন

কী পাবেন

কী পাবেন

  • আগে টিমের কাজ বোঝার কল
  • টিমের কাজ ধরে সাজানো কনটেন্ট
  • হাতে-কলমে এক্সারসাইজ
  • প্রম্পট লাইব্রেরি আর রিসোর্স
  • অংশগ্রহণকারীদের অ্যাটেন্ডেন্স লিস্ট

কী পাবেন না

  • ভেন্যু, খাবার আর যাতায়াত (ঢাকার বাইরে)
  • অংশগ্রহণকারীদের ChatGPT বা অন্য টুলের পেইড সাবস্ক্রিপশন
  • ৫০ জনের বেশি (আলাদা কোট)

এগুলো লাগলে আগে WhatsApp-এ জানান, আলাদা করে দাম বলে দেবো।

বিস্তারিত

UNDP, BRAC, UCEP, GP Academy, CPD আর সরকারের EDGE প্রজেক্টে AI ট্রেনিং দিয়েছি। EDGE-এ ছিলেন ২৫+ মন্ত্রণালয়ের ৩০০+ কর্মকর্তা। এ পর্যন্ত ১২০টার বেশি ডে-লং ওয়ার্কশপ নিয়েছি।

  1. আগে একটা ছোট কল। টিমের রোজকার কাজ, টুল আর সমস্যাগুলো বুঝি।
  2. সেই কাজ ধরেই সেশন সাজাই। রিপোর্ট লেখা, প্রপোজাল, প্রেজেন্টেশন, ডেটা সামারি বা সোশ্যাল কনটেন্ট।
  3. সেশনে সবাই নিজের ল্যাপটপে হাতে-কলমে করে। শুধু স্লাইড দেখানো নয়।
  4. শেষে প্রম্পট লাইব্রেরি আর রিসোর্স দিই, যেন পরের দিন থেকেই কাজে লাগানো যায়।

যে টুল নিয়ে কাজ করি: ChatGPT, Claude, Gemini, NotebookLM, আর দরকার হলে ছবি ও ভিডিওর AI টুল।

আগের কাজের নমুনা

আমাদের টিম আগে যা বানিয়েছে, তার কয়েকটা।

কীভাবে কাজ হয়

  1. ১

    গিগ আর প্যাকেজ বাছুন

    দাম, ডেলিভারি দিন আর রিভিশন আগেই লেখা আছে। কোনো লুকানো চার্জ নেই।

  2. ২

    bKash বা কার্ডে পেমেন্ট

    কোর্স কেনার মতোই চেকআউট। পেমেন্ট হলেই অর্ডার তৈরি হয়ে যায়।

  3. ৩

    ব্রিফ দিন

    কয়েকটা প্রশ্নের উত্তর, লিংক আর নোট। ব্রিফ যত পরিষ্কার, কাজ তত মিলবে।

  4. ৪

    ডেলিভারি আর রিভিশন

    ডেলিভারি লিংক প্যানেলে আসবে। বদলাতে চাইলে রিভিশন চান, ঠিক থাকলে অ্যাকসেপ্ট করুন।

যা সবাই জানতে চায়

ব্রিফ পাওয়ার পর এই কয়দিনের মধ্যে আমরা সেশন নিতে রেডি থাকি। আসল তারিখ দুই পক্ষ মিলিয়ে ঠিক করি।

প্রশ্ন আছে? WhatsApp-এ জিজ্ঞেস করুন

কাজটা শুরু করি?

প্যাকেজ বাছুন, পেমেন্ট করুন, তারপর ব্রিফ দিন। বাকিটা আমাদের টিমের।

Basic: অনলাইন সেশন (২ ঘণ্টা): ৳৩০,০০০

Basic: অনলাইন সেশন (২ ঘণ্টা)

৳৩০,০০০

অর্ডার করুন