রেকর্ডেড কোর্স১টি লেসন ফ্রি দেখুন

AI দিয়ে ব্যাংক জব প্রস্তুতি: MCQ, লিখিত আর ভাইভা

১৪ জন ভর্তি হয়েছেন

ফ্রি ChatGPT, Gemini আর NotebookLM দিয়ে ব্যাংক জবের পুরো প্রস্তুতি।

শেখাবেন Sabbir Ahmed
  • ১৫টি লেসন
  • ৫টি মডিউল, ধাপে ধাপে
  • ১টি লেসন ফ্রি দেখুন
  • ৮টি প্রশ্নের উত্তর আগেই
  • ১৪ জন ভর্তি হয়েছেন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  1. ৫টা মডিউলে ১৫টা ভিডিও লেসন, প্রতিটা প্রায় ৪ মিনিট
  2. প্রতিটা লেসনে কপি করার মতো বাংলা প্রম্পট আর শেষে আজকের কাজ
  3. প্রতিটা লেসনে "AI-এর ভুল ধরুন" অভ্যাস
  4. নমুনা চরিত্র নাদিয়ার প্রস্তুতি, পুরো কোর্স জুড়ে
  5. MCQ, লিখিত আর ভাইভা, তিন ধাপই এক কোর্সে
  6. সব টুলের ফ্রি অংশেই চলে, ফোনেই করা যায়
  7. ২৪ মাসের অ্যাক্সেস

৫টি মডিউল · ১৫টি লেসন

পুরো সিলেবাস

যেকোনো ধাপে চাপ দিলে নিচে ওই মডিউলের লেসনগুলো খুলবে

কোর্সটা নিয়ে বিস্তারিত

চাকরি প্রস্তুতি · AI ৬/১০ · AI চাকরি প্রস্তুতি সিরিজ

ফ্রি ChatGPT, Gemini আর NotebookLM দিয়ে ব্যাংক জবের পুরো প্রস্তুতি। ৬০ দিনের প্ল্যান থেকে ফোকাস রাইটিং আর ভাইভা, ফোনেই।

ব্যাংকের লিখিত পরীক্ষার ২০০ নম্বরের ১২০ নম্বরই লেখার কাজ: ফোকাস রাইটিং, অনুবাদ আর আর্গুমেন্টেটিভ। অথচ বেশিরভাগ প্রার্থী লিখে কখনো মার্ক করিয়ে দেখেন না। এই কোর্সে আপনার ফোনের ফ্রি AI হবে রোজকার টিউটর আর মার্কার। বিজ্ঞপ্তি পড়ে নিজের ম্যাপ বানাবেন, ৬০ দিনের প্ল্যান করবেন, MCQ-র ছয় বিষয়ের ড্রিল দেবেন, রুব্রিক ধরে নিজের লেখা মার্ক করাবেন, আর মক ভাইভা দেবেন। নমুনা চরিত্র নাদিয়া (সিলেট, BBA পাস) পুরো কোর্সে পাশাপাশি প্রস্তুতি নেন। তাঁর ফোকাস রাইটিং ৩০-এ ১১ থেকে ২৫ হতে দেখবেন, সব নমুনা। সব টুলের ফ্রি অংশেই চলে।

৫টা মডিউলে ১৫টা লেসন, সবগুলো এখনই খোলা। এনরোল করলেই পুরো কোর্স আপনার অ্যাকাউন্টে। প্রথম লেসন ফ্রি দেখা যায়।

কোর্সে যা যা শিখবেন

  • ব্যাংকে ঢোকার তিন রাস্তা, MCQ ১০০ আর লিখিত ২০০-এর ভাগ, অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিজের টার্গেট কার্ড
  • ChatGPT, Gemini আর NotebookLM দিয়ে ফ্রি স্টাডি সেটআপ, আর একটা সেভ করা টিউটর প্রম্পট
  • নম্বর আর নিজের দুর্বলতা মিলিয়ে নিজের ৬০ দিনের প্ল্যান, Google Sheets-এ
  • গণিতের ৮টা জরুরি অধ্যায়ের শর্টকাট, ছবি তুলে ধাপে ধাপে সমাধান
  • ইংরেজি আর বাংলার গ্রামার, আর নিজের ভুলের খাতা থেকে নিয়ম শেখা
  • অ্যানালিটিক্যাল, ICT আর ফিন্যান্স-ব্যাংকিংয়ের ৪০ নম্বরের ড্রিল রুটিন
  • ৫ মানদণ্ডের রুব্রিক দিয়ে ফোকাস রাইটিংয়ের AI মার্কিং, আর AI-এর ভুল মার্ক ধরা
  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ: অর্থ আগে, শব্দ পরে, ভুলের ধরন ধরে চেক
  • লিখিত গণিতের ধাপে উত্তর আর আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের কাঠামো
  • কেন্দ্রীয় ব্যাংক, পলিসি রেট, CRR/SLR, মূল্যস্ফীতি, KYC/AML: উদাহরণ দিয়ে বেসিক
  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারিখসহ সাম্প্রতিক অর্থনীতির এক পাতার নোট, NotebookLM-এ
  • নিজের নমুনা কুইজ ব্যাংক বানানো আর প্রতিটা উত্তর যাচাই
  • ১০০ নম্বরের মডেল টেস্ট, নেগেটিভ মার্কিংসহ স্কোর আর দুর্বলতার হিটম্যাপ
  • ব্যাংক ভাইভার মক, ChatGPT বা Gemini-র ভয়েস মোডে
  • নেগেটিভ মার্কিংয়ের অঙ্ক, কখন উত্তর দেবেন, আর পরীক্ষার দিনের কৌশল

সাথে যা পাবেন

  • প্রতিটা লেসনে কপি করার মতো বাংলা প্রম্পট
  • ফোকাস রাইটিংয়ের ৫ মানদণ্ডের রুব্রিক
  • ৬০ দিনের প্ল্যানের ছাঁচ
  • মডেল টেস্ট আর দুর্বলতার হিটম্যাপের ছক

এই কোর্সে কী নেই

  • কোনো পাস, নম্বর বা চাকরির গ্যারান্টি নেই। এটা কোচিংয়ের বিকল্পও না, নিজের পড়াকে AI দিয়ে মাপার আর ঠিক করার পদ্ধতি।
  • কোনো প্রশ্ন ফাঁস বা বই, অ্যাপ, কোচিংয়ের প্রশ্নব্যাংকের হুবহু প্রশ্ন নেই। সব প্রশ্ন আমাদের বানানো নমুনা।
  • নতুন বিজ্ঞপ্তির অনুমান নেই। পদ, তারিখ আর সিলেবাস অফিসিয়াল সাইটে মিলিয়ে নিন।
  • প্রাইভেট ব্যাংকের আলাদা প্যাটার্ন নেই, ওটা ব্যাংক ভেদে বদলায়।
  • এটা পুরো সিলেবাসের বই না। পড়ার বই আপনার, পদ্ধতিটা এখানে।
  • কোনো পেইড অ্যাপ বা সাবস্ক্রিপশন লাগবে না।

কে শেখাবেন

Sabbir AhmedSabbir AhmedLearning Bangladesh-এর প্রতিষ্ঠাতা · AI ট্রেইনার
  • অ্যানিমেশন স্টুডিও EndingScene Ltd.-এর MD, ২০১৮ থেকে
  • BRAC, CARE, IPPF-এর ভিডিও প্রজেক্ট
  • BRAC-এ ১৫০ জনকে AI দিয়ে কনটেন্ট বানানো শিখিয়েছেন
  • NASA Space Apps Challenge ২০২৫-এর লোকাল জাজ

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.কোচিং ছাড়া এই কোর্সে কি চলবে?

এটা কোচিংয়ের বিকল্প না। পড়ার বই আপনার থাকবে। এই কোর্স শেখায় সেই পড়াকে AI দিয়ে প্ল্যান করা, মাপা আর ঠিক করা।

প্র.কোন পরীক্ষার জন্য?

সমন্বিত ব্যাংক নিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকের AD আর প্রাইভেট ব্যাংকের MTO প্রার্থীদের জন্য। MCQ, লিখিত আর ভাইভা, তিন ধাপই আছে।

প্র.ল্যাপটপ লাগবে?

না। সব ফোনেই করা যায়। ল্যাপটপ থাকলে লেখার কাজে একটু সুবিধা হয়।

প্র.পেইড AI লাগবে?

না। ChatGPT, Gemini আর NotebookLM-এর ফ্রি অংশেই সব দেখানো হয়েছে।

প্র.প্রশ্নগুলো কি আগের পরীক্ষার?

না। সব প্রশ্ন আমাদের বানানো নমুনা, বিগত প্রশ্নের টপিক আর কঠিনতা মিলিয়ে। কোনো বই বা অ্যাপের প্রশ্ন হুবহু নেই।

প্র.পরীক্ষার তারিখ কাছে, এখন শুরু করলে লাভ আছে?

আছে। লেসন ৩-এ সময় কম থাকলে ছোট রুট দেখানো আছে। আর লিখিত আর ভাইভার অংশ প্রিলির পরেও কাজে লাগবে।

প্র.এই কোর্স করলে কি চাকরি হবে?

কোনো কোর্স চাকরির নিশ্চয়তা দিতে পারে না। এখানে পাবেন প্রস্তুতির একটা পদ্ধতি, যেটা রোজ চালালে নিজের উন্নতি নিজেই মাপতে পারবেন।

প্র.কতদিন দেখতে পারবো?

কেনার দিন থেকে ২৪ মাস।

আর দেরি কেন?

AI দিয়ে ব্যাংক জব প্রস্তুতি: MCQ, লিখিত আর ভাইভা

  • ১৫টি লেসন
  • ৫টি মডিউল
  • ২ বছর অ্যাক্সেস
  • সার্টিফিকেট
  • ওয়েব আর অ্যাপে

৳৪৯৯

৳২,০০০

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।