এআই ও অটোমেশন
কর্পোরেট টিমের জন্য হাতে-কলমে AI ট্রেনিং ও ওয়ার্কশপ

অনলাইন সেশন (২ ঘণ্টা)
৳৩০,০০০
Zoom বা Google Meet-এ লাইভ সেশন, প্রশ্নোত্তরসহ। একটা টপিক, যেমন অফিসের কাজে ChatGPT।
- ডেলিভারি ৭ দিন
- রিভিশন নেই
- ২ ঘণ্টা লাইভ সেশন
- প্রশ্নোত্তর
- প্রম্পট শিট
এখানে এখন অর্ডার বা পেমেন্ট নেই। আগে প্রশ্ন করে কাজটা বুঝে নিন।

বিক্রেতা
Sabbir AhmedAI ট্রেনার ও ভিডিও স্টুডিও ফাউন্ডার | EndingScene ও Learning Bangladesh-এর MD
- পোর্টফোলিও আছে
- প্রোফাইল পূর্ণ
- LB যাচাই করেছে
গিগের বিবরণ
UNDP, BRAC, UCEP, GP Academy, CPD আর সরকারের EDGE প্রজেক্টে AI ট্রেনিং দিয়েছি। EDGE-এ ছিলেন ২৫+ মন্ত্রণালয়ের ৩০০+ কর্মকর্তা। এ পর্যন্ত ১২০টার বেশি ডে-লং ওয়ার্কশপ নিয়েছি। ট্রেনিং যেভাবে হয়: ১. আগে একটা ছোট কল। টিমের রোজকার কাজ, টুল আর সমস্যাগুলো বুঝি। ২. সেই কাজ ধরেই সেশন সাজাই। রিপোর্ট লেখা, প্রপোজাল, প্রেজেন্টেশন, ডেটা সামারি বা সোশ্যাল কনটেন্ট, যেটা আপনার টিমের দরকার। ৩. সেশনে সবাই নিজের ল্যাপটপে হাতে-কলমে করে। শুধু স্লাইড দেখানো নয়। ৪. শেষে প্রম্পট লাইব্রেরি আর রিসোর্স দিই, যেন পরের দিন থেকেই কাজে লাগানো যায়। যে টুল নিয়ে কাজ করি: ChatGPT, Claude, Gemini, NotebookLM, আর দরকার হলে ছবি ও ভিডিওর AI টুল। ৫০ জনের বেশি, ঢাকার বাইরে বা কয়েক সপ্তাহের প্রোগ্রাম হলে আলাদা কোট দিই। অর্ডারের আগে মেসেজ করে টিমের সাইজ আর সম্ভাব্য তারিখ জানান।
- AI ট্রেনিং
- কর্পোরেট ওয়ার্কশপ
- ChatGPT
- প্রম্পট ইঞ্জিনিয়ারিং
- টিম ট্রেনিং