ভিডিও এডিটিং
অ্যানিমেটেড এক্সপ্লেইনার ও কর্পোরেট ভিডিও (EndingScene টিম)

৬০ সেকেন্ডের মোশন গ্রাফিক্স
৳৩৫,০০০
একটা মেসেজ, এক মিনিটে। সোশ্যাল মিডিয়া বা ইভেন্টের জন্য।
- ডেলিভারি ১০ দিন
- ২ বার রিভিশন
- স্ক্রিপ্ট
- ২ডি মোশন গ্রাফিক্স
- ব্যাকগ্রাউন্ড মিউজিক
- ১টা সাইজ (16:9 বা 9:16)
এখানে এখন অর্ডার বা পেমেন্ট নেই। আগে প্রশ্ন করে কাজটা বুঝে নিন।

বিক্রেতা
Sabbir AhmedAI ট্রেনার ও ভিডিও স্টুডিও ফাউন্ডার | EndingScene ও Learning Bangladesh-এর MD
- পোর্টফোলিও আছে
- প্রোফাইল পূর্ণ
- LB যাচাই করেছে
গিগের বিবরণ
২০১৭ সাল থেকে EndingScene চালাচ্ছি। আমাদের স্টুডিও BRAC, CARE, Plan International, GIZ, WaterAid, IPPF-সহ ৩০০+ ক্লায়েন্টের ৫০০+ প্রজেক্ট করেছে। কাজের স্টেপ: ১. ব্রিফ কল। কাকে বলবেন, কী বলবেন, ভিডিওটা কোথায় চলবে। ২. স্ক্রিপ্ট আর স্টোরিবোর্ড। আপনার অ্যাপ্রুভালের পরেই অ্যানিমেশন শুরু। ৩. অ্যানিমেশন, ভয়েস-ওভার, মিউজিক আর সাউন্ড। ৪. ফিডব্যাক নিয়ে ফাইনাল ডেলিভারি, ফেসবুক, ইউটিউব বা প্রেজেন্টেশনের সাইজে। প্রোডাকশনে AI টুলও ইউজ করি, তাই সময় কম লাগে। কিন্তু গল্প, স্ক্রিপ্ট আর ফাইনাল চেক আমাদের টিম নিজে করে। মাঠে শুটিং, ডকুমেন্টারি বা ৫ মিনিটের বেশি ভিডিও হলে আলাদা কোট দিই। অর্ডারের আগে মেসেজ করে ব্রিফটা জানান।
- এক্সপ্লেইনার ভিডিও
- মোশন গ্রাফিক্স
- অ্যানিমেশন
- NGO ভিডিও
- কর্পোরেট ভিডিও