বৈঠা ছাড়ুন.. হাল না।
রাত দুটোয় নিজে প্যাকেজিং করছেন, নিজেই ইনবক্স সামলাচ্ছেন, নিজেই কুরিয়ারে ফোন করছেন। বিজনেস চলছে, কিন্তু আপনি ছাড়া এক ইঞ্চিও নড়ে না।
এই বইটা ঠিক সেই জায়গা থেকে শুরু.. প্রথম হায়ার থেকে জমাট টিম পর্যন্ত পুরো সিস্টেম।
এই লাইনগুলো চেনা লাগে?
- "লোক তো নিলাম.. কিন্তু ওকে শেখাতে যে সময় লাগে, তার চেয়ে নিজে করে ফেলাই দ্রুত।"
- "আমার মতো কেউ পারবে না। কাস্টমার আমাকেই চেনে।"
- "একজন রেখেছিলাম, [১০] দিনে চলে গেলো। লোক রাখা আমার কপালে নেই।"
- "বেতন দেওয়ার সাহস হয় না.. যদি সেল কমে যায়?"
- "সব ঠিক আছে, শুধু আমি [৩] দিন অফ থাকলে সবকিছু থেমে যায়।"
এগুলো আলসেমি না, ভয়ও না। এগুলো সিস্টেম না থাকার লক্ষণ।
আর সিস্টেম জিনিসটা জন্মগত প্রতিভা না.. শেখা যায়, লিখে রাখা যায়, একবার বানিয়ে বারবার চালানো যায়। এই বইটা সেই লেখাগুলোই।
একাই বিজনেস এর সব সামলানোর একটা ম্যাথমেটিক্যাল শেষ আছে
আপনার সিলিং = আপনার সর্বোচ্চ ঘণ্টা × ঘণ্টা-প্রতি আউটপুট।
ঘণ্টা যেহেতু বাড়ে না, "আরো খাটবো" প্ল্যানটা একদিন দেয়ালে গিয়ে ঠেকবেই। প্রশ্ন শুধু একটাই.. দেয়ালটা আপনি হিসাব করে দেখবেন, নাকি শরীর জবাব দেওয়ার দিন টের পাবেন?
আর মজার ব্যাপারটা হলো, বেশিরভাগ ওনার হায়ার করতে ভয় পান না। ভয় পান ভুল হায়ার করতে.. কারণ আগের বার ঠিক সেটাই হয়েছিলো। রোল লেখা ছিলো না, বাছাই ছিলো গল্পের ওপর, নামানোর প্ল্যান ছিলো "দেখলেই পারবে"।
সিস্টেম ছাড়া হায়ার করলে ফল একটাই.. মানুষটার দোষ হয়, আসল দোষ সিস্টেমের।
এটা HR বই না। এটা ছোট বিজনেসের টিম-অপারেটিং সিস্টেম।
করপোরেট HR ম্যানুয়ালে যা লেখা থাকে.. পলিসি, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল ফর্ম, কম্পিটেন্সি ম্যাট্রিক্স, সেসব আপনার [২] জনের টিমে কাজ করে না। আপনার দরকার অন্য জিনিস:
কোন কাজটা ছাড়বেন → কখন হায়ার করবেন → কোন রোল বানাবেন → কাকে বাছবেন → কীভাবে প্রথম ৭ দিন নামাবেন → কী মাপবেন → বেতন কীভাবে সাজাবেন → ভালো মানুষ কীভাবে রাখবেন → আর টিম দাঁড়ালে আপনার নিজের কাজটা কী হবে।
১৮টা অধ্যায় ঠিক এই ক্রমেই সাজানো। এলোমেলো "টিম বানানোর ১০ টিপস" না.. একটা মানুষের হাত থেকে আরেকজনের হাতে কাজ যাওয়ার পুরো রোডম্যাপ।
এই বইটা কার জন্য
একদম আপনার জন্য, যদি:
- আপনি সোলো বা [১-৫] জনের টিম নিয়ে চালাচ্ছেন
- অনলাইন শপ, ফুড বিজনেস, এজেন্সি, কোর্স-বিজনেস, বুটিক বা সার্ভিস চালান
- প্রথম হায়ারটা করবো-করবো করেও করা হচ্ছে না
- আগে একবার হায়ার করে পুড়েছেন, এবার সিস্টেম নিয়ে নামতে চান
- টিম আছে, কিন্তু সব সিদ্ধান্ত এখনো আপনার ফোনেই আটকে
এই বইটা আপনার জন্য না, যদি:
- আপনি [৫০]+ জনের কোম্পানির HR পলিসি খুঁজছেন
- লেবার-ল-র লিগ্যাল রেফারেন্স বই দরকার (এই বই সিস্টেম শেখায়, আইনি পরামর্শ না.. সেটার জন্য প্রফেশনালের কাছেই যেতে হবে)
- শুধু মোটিভেশন চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন না
কে লিখেছে
সাব্বির আহমেদ
Learning Bangladesh-এর ফাউন্ডার.. ১.৫ লাখ+ লার্নার, ৩০+ কোর্স এর ইন্সট্রাকটর। EndingScene অ্যানিমেশন স্টুডিওর ওনার, [৫০০+] গ্লোবাল ক্লায়েন্ট। এর আগে KajKey মার্কেটপ্লেসের কো-ফাউন্ডার।
UNDP, BRAC, Grameenphone, GIZ-সহ বড় প্রতিষ্ঠানে আর ২৫+ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের করপোরেট ট্রেইনিং করিয়েছেন।
২০১৩-তে বিডিজবসে 'সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট' হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে নেক্সট ১২ বছরে সবটাই নিজে শিখে, মাল্টপল বিজনেস দিয়ে টিম বানিয়ে, সিস্টেমে দাঁড় করিয়ে.. আর মাঝখানে যত ভুল করা সম্ভব, প্রায় সবগুলোই করে এই পর্যন্ত এসেছেন।
এই বইয়ের সিস্টেমগুলো থিওরি থেকে আসেনি, এসেছে নিজের টিম চালানোর বিগত বছরগুলোর এক্সপেরিয়েন্স থেকে, আর হাজারো বিজনেস-ওনারের সাথে কাজ করার প্যাটার্ন থেকে, আর সেই এক্সেপিয়েন্স এর পুরোটাই আজ আপনাদের সাথে শেয়ার করা হলো।




