দুইজন মানুষ। একই স্কিল, প্রায় একই কোয়ালিটি।
জাহিদ ভাইয়ের ইনবক্সে সারাদিন: "ভাই, ডিসকাউন্ট হবে?" "৩,০০০-এ দেন।" আর তানিয়া আপুর ব্যাচ.. দাম দ্বিগুণের বেশি হয়েও পাঁচ-সাত দিনে ফুল।
পার্থক্যটা প্রোডাক্টে না। পার্থক্যটা অফারে।
আমি নিজের হাতে ২০ কোটি+ টাকার অ্যাড চালিয়ে একটা জিনিস হাড়ে হাড়ে শিখেছি: দুর্বল অফারে যত ভালো অ্যাডই চালান, শেষে শুধু অ্যাড বাজেটটাই পোড়ে। আর অফারটা শক্ত হলে? মাঝারি অ্যাডেও সেল দৌড়ায়।
সমস্যা হলো.. আমাদের প্রায় সবাই প্রোডাক্ট বানানো শিখেছি, প্রোডাক্ট প্যাকেজ করা শিখিনি। এই দুইটা সম্পূর্ণ আলাদা স্কিল। আর দ্বিতীয়টা না জানার কারণেই বাজারে ভালো জিনিসওয়ালা মানুষ কম দামে আটকে থাকে, আর চালাক প্যাকেজারদের ক্যাশ কাউন্টারে লাইন লাগে।
এই বইটা সেই দ্বিতীয় স্কিলের হাতে-ধরা প্লেবুক।
ভেতরে পাবেন কাস্টমারের মাথার সেই দাঁড়িপাল্লাটা, যেটার ওপর প্রতিটা 'কিনবো কি কিনবো না' দাঁড়িয়ে আছে.. আর পাল্লার ফর্মুলা: (স্বপ্ন × বিশ্বাস) ÷ (সময় × কষ্ট)। মজার ব্যাপার, ফর্মুলায় 'দাম' শব্দটাই নেই। কেন নেই.. সেটা বোঝার পর থেকে আপনি আর কোনোদিন দামের যুদ্ধে নামবেন না।
তারপর ধাপে ধাপে: হাই-ভ্যালু পেইন বাছাই, স্ট্রং প্রমিজ লেখা, বোনাস-স্ট্যাক সাজানো, অফারের নেমিং, গ্যারান্টির ম্যাথ, প্রাইসিং সাইকোলজি, ৩-টিয়ার প্যাকেজ, দাম বাড়ানোর সাহস আর কায়দা, রিয়েল আর্জেন্সি, অর্ডার বাম্প-আপসেল-ভ্যালু ল্যাডার.. আর শেষে ৭ দিনের চ্যালেঞ্জ, যেখানে নিজের চলতি অফারটা ভেঙে নতুন করে গড়বেন।
কোনো থিওরি-লেকচার না। প্রতিটা অধ্যায়ে রেডি ফর্মুলা কার্ড.. কপি করুন, নিজের জিনিস বসান, চালান।
আর হ্যাঁ, একটা কথা অনেস্টলি বলি: এই পেজটা যেভাবে সাজানো.. ওপরে নোঙর, মাঝে স্ট্যাক, নিচে গ্যারান্টি আর ডেডলাইন.. পুরোটাই এই বইয়ের অধ্যায় মেনে। বইটা কাজ করে কিনা, তার প্রথম প্রমাণ আপনি এই মুহূর্তে পড়ছেন। 😉
এই বই আপনার জন্য, যদি: নিজের প্রোডাক্ট-সার্ভিস-কোর্স ভালো, কিন্তু "দাম বেশি" শুনতে শুনতে ক্লান্ত · ডিসকাউন্ট ছাড়া সেল হয় না · দাম বাড়াতে চান, সাহস পান না · কম্পিটিটরের সাথে দামের যুদ্ধে মার্জিন শেষ।
এই বই আপনার জন্য না, যদি: "এক অফারেই কোটিপতি" জাতীয় জাদুর চেরাগ খুঁজছেন, বা ঠকিয়ে বেচার ট্রিক চান। এখানে ভুয়া কাউন্টডাউনের একটা লাইনও নেই.. অনেস্ট থাকলাম।
লাইফটাইম রিফান্ড গ্যারান্টি। বইটা পড়ে যদি মনে হয় পয়সা উসুল হয়নি.. মেসেজ করবেন, পুরো টাকা ফেরত। কারণও জিজ্ঞেস করবো না। ঝুঁকিটা আমার, কারণ বইটার ওপর ভরসাটাও আমারই বেশি।




