দুইজন সেলারের গল্প বলি।
রুবেল ভাই অনলাইনে পাঞ্জাবি বেচেন। পেইজ সুন্দর, অ্যাডও চালান, মেসেজও আসে। কাস্টমার লিখলো "দাম কত?".. তিন ঘণ্টা পরে রিপ্লাই গেলো: "২১৫০"। ব্যস, ওখানেই শেষ। রুবেল ভাইয়ের ডায়াগনোসিস: "মানুষ খালি দাম জিজ্ঞেস করে, কেনে না।"
শারমিন আপুর প্রোডাক্টও একই ঘরানার, দামও কাছাকাছি। একই "দাম কত?" মেসেজে তার রিপ্লাই যায় কয়েক মিনিটে.. দামের সাথে এক লাইন ভ্যালু, আজ কেনার একটা সত্যি কারণ, আর শেষে একটা প্রশ্ন। তিন-চার মেসেজ পরে অর্ডার কনফার্ম।
একই লিড। দুই ভাগ্য।
ফারাকটা ট্যালেন্টে না। ফারাকটা একটা শেখা স্কিলে.. যেটার নাম ইনবক্স ক্লোজিং। আর অনেস্ট কথাটা হলো: প্রোডাক্ট বানানো শিখেছি, কনটেন্ট শিখেছি, অ্যাডও শিখেছি.. কিন্তু মেসেজের রিপ্লাইটা? ওটা আমরা সবাই চালাই আন্দাজে।
এই বইটা সেই আন্দাজ বন্ধ করার প্লেবুক।
মার্কেটিং লিড আনে। ইনবক্স টাকা আনে।




