ভিড় আর কাস্টমার.. দুইটা আলাদা দুই আলাদা জিনিস!
ভাইরাল হওয়া খারাপ কিছু না। সমস্যা হলো, ভাইরালের ভিড় বেশীর ভাগ সময় ভাড়ার চালিত হয়। মাইক থামলে যে দোকানের সামনে থেকে মানুষ চলে যায়, সেই দোকানের নাম হয় না.. রোজ নতুন করে মাইক ভাড়া করতে হয়।
আর নাম দাঁড়িয়ে গেলে? মানুষ নিজে থেকে খুঁজে আসে। দাম নিয়ে কম প্রশ্ন করে। বন্ধুকে বলে "ওখান থেকে নেন, ঠকবেন না"।
পার্থক্যটা ভাগ্যের না, সিস্টেমের। কারণ ব্র্যান্ড আসলে আপনার লোগোতে থাকে না.. থাকে মানুষের মাথায়। আপনার নাম শুনলে তার মনে যে ধারণাগুলো খোলে, সেটাই আপনার ব্র্যান্ড। আর ওই ধারণাগুলো ডিজাইন করা যায়.. একটা করে ইট গেঁথে।
বইয়ের সিস্টেমটা এক নজরে পজিশনিং → নিজের ক্যাটাগরি → নিজের ভয়েজ → গল্প ও কনটেন্ট-ইঞ্জিন → প্রুফ ও সাক্ষী → ব্র্যান্ডের দাম + রক্ষার প্রোটোকল
এটা ব্র্যান্ডিং-থিওরির বই না। এটা ব্র্যান্ড দাঁড় করানোর সিস্টেম।
ব্র্যান্ডিং নিয়ে বাজারে যা পাবেন, তার বেশিরভাগ হয় বিদেশি কর্পোরেট কেস, নয়তো "নিজেকে বিশ্বাস করুন" জাতীয় মোটিভেশন। দুটোর কোনোটাই সোমবার সকালে আপনার পেইজে কাজে লাগে না।
এই বইটা উল্টো দিক থেকে লেখা: আপনার ইনবক্স, আপনার প্যাকেজিং, আপনার ডেলিভারি, আপনার ৩ জনের টিম.. এই বাস্তবতা থেকে। প্রতিটা অধ্যায় শেষ হয় একটা "আজকের কাজ" কার্ডে, যেটা [২০-৬০] মিনিটে করে ফেলা যায়। বইটা পড়ে তাকে তোলার জিনিস না.. পাশে খুলে রেখে চালানোর জিনিস।
সবার জন্য না। অনেস্টলি বলি.. কার জন্য।
✅ কার জন্য (৫ পয়েন্ট):
- ফেসবুক-পেইজ বা ই-কমার্সে বিজনেস চালান, সেল আছে কিন্তু নাম নেই
- রোজ দরদামে ক্লান্ত.. দাম বাড়াতে চান, কিন্তু হাত কাঁপে
- অ্যাডের ওপর পুরো নির্ভরতা, বুস্ট বন্ধ হলেই ইনবক্স ঠান্ডা
- সার্ভিস বা স্কিল বিক্রি করেন (এজেন্সি, ফ্রিল্যান্স, কোচিং, কনসাল্টিং)
- লোকাল দোকান বা সোলো-প্রফেশনাল, এলাকায় নাম আছে.. অনলাইনে নেই
❌ কার জন্য না (৪ পয়েন্ট, খোলাখুলি):
- যদি খুঁজছেন "আজ পোস্ট দিলে কাল ভাইরাল" ফর্মুলা.. এই বইয়ে সেটা নেই
- যদি প্রোডাক্ট বা সার্ভিসটাই এখনো ঠিক না হয়.. আগে ওটা দাঁড় করান, ব্র্যান্ডিং তার পরে
- যদি লোগো-ডিজাইন, কালার প্যালেট বা ভিজ্যুয়াল আইডেন্টিটির টেকনিক্যাল গাইড চান.. এটা সেই বই না
- যদি পড়েই রেখে দেওয়ার অভ্যাস হয়.. এই বইয়ের অর্ধেক দাম আসলে ওই "আজকের কাজ"গুলোতেই আছে
শেষ দুইটা লাইন পড়ে যদি একটু খচখচ করে.. তাহলে সম্ভবত এই বইটাই আপনার দরকার।




