Industry 4.0-এর যুগে দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানে সাপ্লাই চেইন এক্সপার্টের চাহিদা তুঙ্গে। গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে টেক ইন্ডাস্ট্রি — প্রায় সব ক্ষেত্রেই এখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা অপরিসীম। এই কোর্সে আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শিখবেন।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কী
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হলো একটি কোম্পানির প্রোডাক্ট ও সার্ভিসের ফ্লো পরিচালনা এবং কাঁচামালকে চূড়ান্ত প্রোডাক্টে রূপান্তরের সম্পূর্ণ প্রক্রিয়ার ম্যানেজমেন্ট। কাস্টমার ভ্যালু সর্বাধিক করা এবং বাজারে কম্পিটিটিভ সুবিধা অর্জনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাপ্লাই চেইনের চারটি স্তম্ভ
Logistics (লজিস্টিকস)
Operation (অপারেশন)
Planning (প্ল্যানিং)
Sourcing (সোর্সিং)
এই কোর্স যাদের জন্য
ইউনিভার্সিটি স্টুডেন্ট ও ফ্রেশার যারা স্কিল সেটে সাপ্লাই চেইন এক্সপার্টিজ যোগ করতে চান
চাকরিজীবী যারা কর্পোরেট জগতে এক ধাপ এগিয়ে থাকতে চান
যারা Certified Supply Chain Analyst (CSCA) হওয়ার পথে এগোতে চান
সাপ্লাই চেইন সম্পর্কে কোনো ধারণা নেই — এমন একদম নতুনরাও
ইনস্ট্রাক্টর সম্পর্কে
কোর্সটি পরিচালনা করছেন Golam Sarwar Md. Mursalin, CSCA এবং কো-ইনস্ট্রাক্টর Mustahsin Reasad, CSCA। তাঁরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একদম বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত হাতে-কলমে শেখাবেন।
