রেকর্ডেড কোর্স

AI ছাড়াই ফেসবুক পেজ অটোমেশন

১০ জন ভর্তি হয়েছেন

কমেন্টে কিওয়ার্ড দিলেই ইনবক্সে ফাইল, অটো রিপ্লাই, FAQ — Meta Business Suite দিয়ে একদম ফ্রিতে, কোনো AI ছাড়াই

শেখাবেন Sabbir Ahmed
  • ১০ জন ভর্তি হয়েছেন
  • লাইফটাইম অ্যাক্সেস
  • বিগিনার

কোর্সটা নিয়ে বিস্তারিত

ঘরে বানানো আচারের ছোট্ট অনলাইন ব্যবসা নুসরাতের। একদিন তার একটা রিল ভাইরাল হলো, কমেন্ট পড়ল ৮০০টা! কিন্তু এত মানুষের প্রশ্নের উত্তর একা কীভাবে দেবেন? বেশিরভাগ কমেন্ট আর মেসেজ উত্তরহীনই পড়ে রইল।

এই মিনি কোর্সে নুসরাতের গল্প ধরে ধরে দেখবেন, Meta Business Suite-এর বিল্ট-ইন অটোমেশন দিয়ে কীভাবে ফেসবুক পেজের ইনবক্স আর কমেন্ট সামলানো যায় — একদম ফ্রিতে, কোনো AI টুল ছাড়াই।

এই কোর্সে যা শিখবেন

  • Auto-reply: কেউ মেসেজ দিলেই সঙ্গে সঙ্গে স্বাগত বার্তা

  • Away message: আপনি অফলাইনে থাকলেও কাস্টমার জানবেন কখন উত্তর পাবেন

  • Frequently asked questions: দাম, ডেলিভারি, পেমেন্টের মতো কমন প্রশ্নের রেডি উত্তর

  • Location, Contact information ও Hours: ঠিকানা, যোগাযোগের তথ্য আর খোলা থাকার সময় অটোমেটিক জানিয়ে দেওয়া

  • Custom keywords: নির্দিষ্ট শব্দ লিখলেই নির্দিষ্ট উত্তর

  • Comment to message: পোস্টে কিওয়ার্ড কমেন্ট করলেই ইনবক্সে প্রাইভেট মেসেজে পিডিএফ বা লিংক পৌঁছে যাওয়া

  • Identify unanswered messages: যেসব মেসেজের উত্তর এখনো দেওয়া হয়নি, সেগুলো আলাদা করে চিহ্নিত করা

  • Assign admins: টিমের কোন অ্যাডমিন কোন কনভারসেশন দেখবেন, তা ভাগ করে দেওয়া

লাইভ ডেমো

লার্নিং বাংলাদেশের ফেসবুক পেজে লাইভ দেখানো হয়েছে: পোস্টে "Habit" কমেন্ট করলেই ইনবক্সে চলে যায় একটি ফ্রি ই-বুক। একই সেটআপ আপনি নিজের পেজেও করতে পারবেন।

সঙ্গে আরও যা থাকছে

  • Meta-র নিয়মকানুন আর স্প্যাম এড়ানোর জরুরি টিপস

  • নিজের পেজে সবকিছু সেটআপ করার ৫ ধাপের চেকলিস্ট

লেসনগুলো

  1. নুসরাতের ইনবক্স-বিপর্যয়: অটো মেসেজ কেন দরকার

  2. ইনবক্সের বেসিক অটোমেশন

  3. কমেন্টে কিওয়ার্ড, ইনবক্সে ফ্রি পিডিএফ (লাইভ ডেমো)

  4. প্রো সেটআপ, নিয়মকানুন আর হ্যাপি এন্ডিং

কাদের জন্য

এফ-কমার্স উদ্যোক্তা, ফেসবুক পেজ অ্যাডমিন আর মার্কেটার — যারা ইনবক্সের চাপ কমিয়ে কাস্টমারকে দ্রুত উত্তর দিতে চান।

যা যা লাগবে

  • একটি ফেসবুক পেজ

  • একটি কম্পিউটার

কোর্সের তথ্য: ৪টি ভিডিও লেসন · মোট প্রায় ১১ মিনিট · ভাষা: বাংলা · লেভেল: বিগিনার · ইন্সট্রাক্টর: সাব্বির আহমেদ

কে শেখাবেন

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • লাইফটাইম অ্যাক্সেস

    নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

আর দেরি কেন?

AI ছাড়াই ফেসবুক পেজ অটোমেশন

৳১৯৯

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।