রেকর্ডেড কোর্স১টি লেসন ফ্রি দেখুন

Channel Growth - Facebook পেজ আর YouTube চ্যানেল বড় করা: নিশ, কনটেন্ট সিস্টেম, হুক, থাম্বনেইল আর অ্যানালিটিক্স

১০ জন ভর্তি হয়েছেন

২৮ দিনে প্রায় ৩ হাজার নতুন সাবস্ক্রাইবার। ভাগ্যে না, একটা সিস্টেমে। ঠিক কী বদলেছিলাম, কোন সংখ্যা দেখে সিদ্ধান্ত নিয়েছি, আর কোথায় ভুল করেছি, সব আসল স্ক্রিনে দেখানো। শেষে হাতে থাকবে আপনার নিজের ৯০ দিনের প্ল্যান।

শেখাবেন Sabbir Ahmed
  • ১০ জন ভর্তি হয়েছেন
  • ৫টি মডিউল
  • ১৫টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

Channel Growth: Facebook আর YouTube

দেখুন কী বানাবেন

  • ১৫টি লেসন
  • ৫টি মডিউল
L01 শেষটা আগে দেখুন
L02 নিশ আর প্রতিশ্রুতি
L05 রিপারপাস আর পোস্টিং
L06 হুক
L09 Reels আর Shorts
L11 Facebook Business Dashboard
L14 মনিটাইজেশন
L15 ৯০ দিনের প্ল্যান

এই পেজের সব ছবি কোর্সের ভেতরের আসল স্ক্রিন, ইন্সট্রাক্টর সাব্বির আহমেদের নিজের চ্যানেল আর পেজ থেকে। সংখ্যাগুলো তাঁর অভিজ্ঞতা, কোনো ফলের গ্যারান্টি নয়। আপনার ফল নির্ভর করবে আপনার কাজের উপর।

কোর্সের ভেতরের স্ক্রিন

বাঁয়ে ধাপে ধাপে করণীয়র তালিকা, ডানে YouTube Studio-র Content ট্যাবে Thumbnail impressions ১.৩M, ক্লিক-থ্রু রেট ৫.৪% আর গড় দেখার সময় ৪:৪৭ চিহ্নিত
L10 YouTube Studio পড়া
বাঁয়ে ধাপের তালিকা, ডানে Facebook Insights-এর Views পাতা, ৩-সেকেন্ড ভিউ ৪,৬৭,৪২৭ হাইলাইট করা
L11 Facebook Business Dashboard
ভিডিও ১: ২২ হাজার ইম্প্রেশন: YouTube Studio-র Video analytics: একটা ভিডিওর Thumbnail impressions মাত্র 22K, ক্লিক-থ্রু রেট 6.0%ভিডিও ২: ৬১০.৭K ইম্প্রেশন: YouTube Studio-র Video analytics: আরেকটা ভিডিওর Thumbnail impressions 610.7K, ক্লিক-থ্রু রেট 4.9%ভিডিও ১: ২২ হাজার ইম্প্রেশনভিডিও ২: ৬১০.৭K ইম্প্রেশন

L06 হুক

দুটো ভিডিও পাশাপাশি: ক্লিক বেশি, তবু পিছিয়ে কেন

একটা ভিডিওর ক্লিক রেট বেশি, কিন্তু তার থাম্বনেইল দেখানো হয়েছে মাত্র ২২ হাজার বার। অন্যটার ক্লিক রেট একটু কম, তবু থাম্বনেইল দেখানো হয়েছে ছয় লাখের বেশি বার। সমস্যা কোথায়, সেটা সংখ্যা দেখেই ধরা যায়। মাঝের দাগটা টেনে দেখুন।

শূন্য থেকে শেষ পর্যন্ত যেভাবে যাবেন

  1. L01শেষটা আগে দেখুন

    নিজের চ্যানেল আর পেজের আজকের ৮টা সংখ্যা লিখে রেখে একটা বেসলাইন বানাতে পারবেন।

  2. L03প্রোফাইল সেটআপ

    ব্যানার, নাম আর বায়ো এমনভাবে সাজাতে পারবেন যাতে নতুন দর্শক ৫ সেকেন্ডে ফলো করার কারণ পায়।

  3. L04কনটেন্ট সিস্টেম

    একটা প্রশ্ন ধরে সিরিজ ঠিক করে ৩০ দিনের ক্যালেন্ডার আর ১০টা আইডিয়া আগেই তৈরি রাখতে পারবেন।

  4. L06হুক

    রিটেনশন গ্রাফ দেখে কোথায় দর্শক চলে যাচ্ছে বুঝে প্রথম ৩ সেকেন্ডের হুক নতুন করে লিখতে পারবেন।

  5. L09Reels আর Shorts

    Shorts-এ কতজন থেকে গেল আর কতজন সোয়াইপ করল দেখে পরের ক্লিপ বাছতে পারবেন।

  6. L12অ্যালগরিদম আসলে কী চায়

    রিচের সমস্যা আর ক্লিকের সমস্যা আলাদা করে পরের ভিডিওর সিদ্ধান্ত নিতে পারবেন।

  7. L15৯০ দিনের প্ল্যান

    ৩ মাসের প্ল্যান হাতে নিয়ে প্রতি রবিবার ১৫ মিনিটে নিজের রিভিউ করতে পারবেন।

কোর্সটা কি আপনার জন্য?

যেগুলো আপনার সাথে মেলে, টিক দিন।

যাদের জন্য না

  • আপনি রাতারাতি ভাইরাল হওয়ার কোনো ম্যাজিক খুঁজছেন।
  • আপনার এখনো কোনো পেজ বা চ্যানেল নেই, আর খোলার ইচ্ছাও নেই।
  • আপনি শুধু ভিডিও এডিটিং শিখতে চান, গ্রোথের সিস্টেম নয়।

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • ৫টা মডিউলে ১৫টা ভিডিও লেসন, প্রতিটা ৪ মিনিটের মতো, মোট প্রায় ১ ঘণ্টা
  • সব ডেমো আসল চ্যানেলের আসল অ্যানালিটিক্স দিয়ে, ধাপে ধাপে স্ক্রিনে
  • সফল আর দুর্বল দুই ভিডিওর সংখ্যা পাশাপাশি, যাতে বোঝেন কোথায় আটকায়
  • রিসোর্স প্যাক: কোর্সের সব প্রম্পট কপি করার মতো করে, সব লেসনের "আজকের কাজ" চেকলিস্ট, আর ১২ সপ্তাহের সাপ্তাহিক রিভিউ শিট (স্প্রেডশিটে খোলার মতো CSV ফাইলসহ)
  • প্রতিটা লেসন শেষে "আজকের কাজ", কী দেখলে বুঝবেন হয়ে গেছে সেটাসহ
  • বাংলা সাবটাইটেল
  • শুরু করা যায় ফ্রি অ্যাকাউন্ট দিয়েই, কোনো পেইড টুল লাগে না
  • নতুন চ্যানেল বা পুরোনো আটকে থাকা পেজ, দুইটার জন্যই
  • ২৪ মাসের অ্যাক্সেস

৫টি মডিউল · ১৫টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

২৮ দিনে প্রায় ৩ হাজার নতুন সাবস্ক্রাইবার। ভাগ্যে না, একটা সিস্টেমে। ঠিক কী বদলেছিলাম, কোন সংখ্যা দেখে সিদ্ধান্ত নিয়েছি, আর কোথায় ভুল করেছি, সব আসল স্ক্রিনে দেখানো। শেষে হাতে থাকবে আপনার নিজের ৯০ দিনের প্ল্যান।

যারা Facebook পেজ বা YouTube চ্যানেল চালান, কিন্তু ভিউ আটকে আছে, তাদের জন্য বাংলায় হাতে-কলমে কোর্স। নিশ ঠিক করা থেকে শুরু, তারপর সিরিজে কনটেন্ট, প্রথম ৩ সেকেন্ডের হুক, টাইটেল আর থাম্বনেইল, Reels আর Shorts, অ্যানালিটিক্স পড়া, কমিউনিটি আর মনিটাইজেশনের শর্ত। প্রতিটা ধাপ আমার নিজের চ্যানেলের আসল ড্যাশবোর্ডে দেখানো, ভালো রেজাল্টের পাশে খারাপটাও। কোনো "রাতারাতি ভাইরাল" প্রতিশ্রুতি নেই, আছে প্রতি সপ্তাহে কী দেখবেন আর কী বদলাবেন তার নিয়ম।

৫টা মডিউলে ১৫টা লেসন, সবগুলো এখনই খোলা। এনরোল করলেই পুরো কোর্স আপনার অ্যাকাউন্টে।

কোর্সে যা যা শিখবেন

  • এক লাইনে নিজের নিশ আর প্রতিশ্রুতি: কেন কেউ আপনাকে ফলো করবে
  • চ্যানেল পেজ আর Facebook প্রোফাইল এমনভাবে সাজানো, যাতে নতুন দর্শক ফলো করার কারণ পায়
  • একটা ভিডিও না, সিরিজ: ৩০ দিনের কনটেন্ট ক্যালেন্ডার আর আইডিয়া ব্যাংক
  • এক ভিডিও থেকে পাঁচ টুকরো, আর সপ্তাহের পোস্টিং রুটিন
  • প্রথম ৩ সেকেন্ড আর প্রথম ৩০ সেকেন্ডের হুক, রিটেনশন গ্রাফ দেখে
  • এমন টাইটেল যা ক্লিক আনে কিন্তু মিথ্যা বলে না
  • ফোনের ছোট মাপে পড়া যায় এমন থাম্বনেইল, আর ৩ সেকেন্ডের টেস্ট
  • Reels আর Shorts-এ স্ক্রল থামানো
  • YouTube Studio-র ৫টা সংখ্যা আর Facebook ড্যাশবোর্ডের ৪টা সংখ্যা, যা আসলে দেখার মতো
  • অ্যালগরিদম আসলে কী চায়, আর রিচ সমস্যা বনাম ক্লিক সমস্যা কীভাবে আলাদা করবেন
  • কমেন্ট থেকে পরের ভিডিওর আইডিয়া
  • মনিটাইজেশনের অফিশিয়াল শর্ত আর অ্যাড ছাড়া অন্য পথ
  • ৯০ দিনের প্ল্যান আর রবিবারের ১৫ মিনিটের সাপ্তাহিক রিভিউ

সাথে যা পাবেন

  • রিসোর্স প্যাক: সব প্রম্পট, প্রতিটা লেসনের চেকলিস্ট আর সাপ্তাহিক রিভিউ শিট

কে শেখাবেন

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.আমার চ্যানেল একদম নতুন, এই কোর্স কি কাজে লাগবে?

হ্যাঁ। প্রথম মডিউল নিশ, প্রতিশ্রুতি আর প্রোফাইল দিয়ে শুরু, শূন্য থেকে। অ্যানালিটিক্সের লেসনগুলো কয়েকটা ভিডিও পোস্ট করার পরে বেশি কাজে আসবে।

প্র.শুধু Facebook পেজ চালাই, YouTube নেই। চলবে?

চলবে। হুক, সিরিজ, রিপারপাস, Reels আর কমিউনিটির নিয়ম দুই জায়গাতেই এক। Facebook ড্যাশবোর্ড পড়ার জন্য আলাদা লেসন আছে।

প্র.কোনো পেইড টুল কিনতে হবে?

না। YouTube Studio আর Facebook-এর ড্যাশবোর্ড ফ্রি। প্রম্পটগুলো এআই চ্যাটের ফ্রি অ্যাকাউন্টেই চলে।

প্র.কোর্স শেষ করলে কি ভাইরাল হবো বা আয় শুরু হবে?

এমন কোনো প্রতিশ্রুতি আমরা দিই না। কোর্স দেয় একটা সিস্টেম আর সাপ্তাহিক রিভিউর নিয়ম, যাতে প্রতি সপ্তাহে বোঝেন কী কাজ করছে আর কী বদলাতে হবে।

প্র.ফোন দিয়ে করা যাবে?

কনটেন্ট বানানো আর পোস্টিং ফোনেই যায়। অ্যানালিটিক্সের কিছু অংশ, যেমন A/B টেস্ট আর Advanced mode, ল্যাপটপে বা কম্পিউটারে ভালো দেখা যায়।

প্র.রিসোর্স প্যাকে কী আছে?

কোর্সের সব প্রম্পট কপি করার মতো করে, সব লেসনের "আজকের কাজ" এক জায়গায় চেকলিস্ট হিসেবে, আর ১২ সপ্তাহের সাপ্তাহিক রিভিউ শিট।

প্র.কতদিন দেখতে পারবো?

কেনার দিন থেকে ২৪ মাস।

আর দেরি কেন?

Channel Growth - Facebook পেজ আর YouTube চ্যানেল বড় করা: নিশ, কনটেন্ট সিস্টেম, হুক, থাম্বনেইল আর অ্যানালিটিক্স

৳৪৯৯

৳২,০০০

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।