রাত ১১টায় কালকের প্রশ্ন বানানো আর লাগবে না। পাঠ্যবইয়ের একটা অধ্যায় দিন, এআই খসড়া বানাবে: লেসন প্ল্যান, সৃজনশীল প্রশ্ন, MCQ, তিন লেভেলের ওয়ার্কশিট, স্লাইড আর রুব্রিক। বইয়ের সাথে মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপনি।
মাধ্যমিক শিক্ষকদের জন্য বাংলায় হাতে-কলমে কোর্স। তিনটা এআই টুল দিয়ে প্রতিদিনের কাগজের কাজ কীভাবে কম সময়ে করা যায়, পুরোটা দেখানো হয়েছে আসল পাঠ্যবই দিয়ে। এআই কোথায় ভুল করে, সেটাও আসল উদাহরণসহ দেখানো, আর ভুল ধরার পাঁচ ধাপের নিয়ম শেখানো।
৫টা মডিউলে ১৫টা লেসন, সবগুলো এখনই খোলা। এনরোল করলেই পুরো কোর্স আপনার অ্যাকাউন্টে।
কোর্সে যা যা শিখবেন
- পাঁচ অংশের প্রম্পট ফর্মুলা, যাতে এআই আপনার ক্লাস বুঝে উত্তর দেয়
- পাঠ্যবই-ভিত্তিক এআই নোটবুকে বই তুলে বইয়ের সাথে মেলা উত্তর আর পাশে বইয়ের পাতার চিহ্ন
- ১৫ মিনিটে এক পাতার লেসন প্ল্যান, সময় ভাগসহ
- উদ্দীপক থেকে চার স্তরের সৃজনশীল প্রশ্ন, MCQ আর উত্তরমালা
- প্রিন্ট-রেডি প্রশ্নপত্র: ইউনিকোড বাংলা ফন্ট, PDF আর ছাপা
- এক অধ্যায় থেকে তিন লেভেলের ওয়ার্কশিট
- মাল্টিমিডিয়া ক্লাসের স্লাইড
- রুব্রিক, খাতা দেখা, নাম ছাড়া ফিডব্যাক আর অভিভাবকের নোট
- এআই-এর ভুল ধরার পাঁচ ধাপ
- ছাত্রছাত্রী এআই ইউজ করলে ক্লাসের নিয়ম আর নতুন ধরনের বাড়ির কাজ
- নিজের এআই টিচিং কিট আর সাপ্তাহিক রুটিন
সাথে যা পাবেন
- বাংলা প্রম্পট প্যাক PDF: কোর্সের ৪২টা প্রম্পট, পাঁচ ধাপের যাচাই চেকলিস্ট
- নমুনা ফাইল: লেসন প্ল্যান, সৃজনশীল প্রশ্ন, MCQ, তিন লেভেলের ওয়ার্কশিট, রুব্রিক




