অগোছালো খাতা থেকে ব্যাংক রিকনসিলিয়েশন আর MIS রিপোর্ট, গুগল শিটস আর AI দিয়ে নিজের হাতে, ধাপে ধাপে।
মাস শেষ। ব্যাংক স্টেটমেন্ট এক দিকে, খাতা আরেক দিকে। আশি লাইন মেলাতে হবে, তারপর ম্যানেজমেন্টের রিপোর্ট। এই কোর্সে একটা কাল্পনিক কোম্পানি নমুনা ট্রেডার্সের এক মাসের খাতা নিয়ে আপনি পুরো কাজটা করবেন: অগোছালো লেনদেন পরিষ্কার করা, অ্যাকাউন্ট হেডে ভাগ, ইনভয়েস থেকে ডেটা তোলা, ব্যাংক রিকনসিলিয়েশন, ভ্যাট-রেডি সামারি, ক্যাশ ফ্লো, MIS রিপোর্ট, বাজেট বনাম আসল, আর মাস-শেষের ক্লোজ। প্রতিটা স্টেপ আসল স্ক্রিনে, পাশে স্টেপ নোট, তাই ভিডিও দেখে নিজের ল্যাপটপে হুবহু করতে পারবেন। AI খসড়া আর ফর্মুলা দেয়, শেষ সিদ্ধান্ত সবসময় আপনার। কোডিং লাগবে না। কোম্পানি, নাম আর সব অঙ্ক কাল্পনিক। ভ্যাট বা ট্যাক্সের নিয়ম = NBR বা কনসালটেন্ট।
৫টা মডিউলে ১৫টা লেসন, সবগুলো এখনই খোলা। এনরোল করলেই পুরো কোর্স আপনার অ্যাকাউন্টে।
কোর্সে যা যা শিখবেন
- AI হিসাবের কাজে কোথায় কাজে লাগে আর কোথায় ছেড়ে দেওয়া যাবে না
- চ্যাটে দেওয়ার আগে নাম আর অ্যাকাউন্ট নম্বর মাস্ক করা
- ভূমিকা, ডেটা, নিয়ম, ফরম্যাট আর চেক: পাঁচ অংশের হিসাবের প্রম্পট
- অগোছালো লেনদেন থেকে পরিষ্কার তারিখ, টাকা, Debit আর Credit
- অ্যাকাউন্ট হেড অনুযায়ী ভাগ, রিভিউ লাইন নিজে ঠিক করা
- ইনভয়েস আর ক্যাশ মেমো থেকে ডেটা তুলে ভুল ইনভয়েস ধরা
- ব্যাংক স্টেটমেন্ট CSV বা PDF থেকে শিটে আনা
- খাতা বনাম ব্যাংক মেলানো, না-মেলা লাইন লাল করা
- রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যার শেষে পার্থক্য শূন্য
- ভ্যাট-রেডি সামারি আর মিসিং তথ্যের তালিকা, কনসালটেন্টের হাতে দেওয়ার মতো
- সাপ্তাহিক ক্যাশ ফ্লো আর সামনের আট সপ্তাহের ফোরকাস্ট
- এক পাতার MIS রিপোর্ট, প্রতিটা সংখ্যা শিটের সেল থেকে
- বাজেট বনাম আসল, ভ্যারিয়েন্স আর কারণ লেখা
- মাস-শেষের ক্লোজ চেকলিস্ট আর প্রুফ
- পুরো মাস এক বসায়, আর নিজের অফিসের জন্য টেমপ্লেট
- প্রতিটা লেসনে কন্ট্রোল টোটাল দিয়ে নিজে চেক করা
সাথে যা পাবেন
- রিসোর্স প্যাক: সব প্রম্পট, সব লেসনের আজকের কাজ চেকলিস্ট, নমুনা ওয়ার্কবুক, CSV, ব্যাংক স্টেটমেন্ট, ইনভয়েসের ছবি আর উত্তর-চাবি









