রেকর্ডেড কোর্স১টি লেসন ফ্রি দেখুন

Agentic AI Ebook Business - বাংলা ই-বুক বানানো, নিজের দোকান আর অটো বিক্রি: আইডিয়া থেকে ডেলিভারি পর্যন্ত

১০ জন ভর্তি হয়েছেন

এজেন্ট দিয়ে বই, নিজের দোকান, অটো বিক্রি: Shehzin Publications-এর আসল কেস।

শেখাবেন Sabbir Ahmed
  • ১০ জন ভর্তি হয়েছেন
  • ৫টি মডিউল
  • ১৬টি লেসন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

Agentic AI Ebook Business

দেখুন কী বানাবেন

  • ১৬টি লেসন
  • ৫টি মডিউল
L08 কভার
L09 লিস্টিং আর সেল পেজ
L02 কত দামে
L11 নিজের ই-বুক স্টোর
L11 নিজের ই-বুক স্টোর
L12 টাকা এলেই বই
L12 ডেলিভারি আর সুরক্ষা

এই পেজের সব ছবি কোর্সের ভেতরেই বানানো।

কোর্সের ভেতরের স্ক্রিন

বাঁয়ে Claude Code টার্মিনালে স্টোরের ফাইল একটা একটা করে তৈরি হচ্ছে, ডানে ব্রাউজারে সেই স্টোরের বইয়ের পাতা
L11 নিজের ই-বুক স্টোর
ডেমো স্টোরে মেয়াদ শেষ হওয়া সাময়িক লিংক খুললে ‘লিংকের মেয়াদ শেষ’ লেখা পাতা আসছে
L12 ডেলিভারি আর সুরক্ষা
আগে: ছবি এজেন্টের নিজে লেখা বাংলা নামসহ কভার, অক্ষর ভাঙা আর এলোমেলো, পড়া যায় নাপরে: ছবিতে কোনো লেখা ছাড়া আঁকিয়ে, পরে আসল বাংলা ফন্টে নাম বসানো পরিষ্কার কভারআগেপরে

L08 কভার

ছবি এজেন্টের, নাম আপনার

ছবি বানানো এজেন্ট বাংলা নাম লিখতে গেলে অক্ষর ভেঙে যায়। তাই ছবিতে কোনো লেখা রাখতে দিই না। নামটা বসে পরে, আসল ফন্টে, আপনার হাতে। মাঝের দাগটা টেনে দেখুন।

শূন্য থেকে শেষ পর্যন্ত যেভাবে যাবেন

  1. L02আইডিয়া আর অডিয়েন্স

    তিনটা আইডিয়া স্কোর করে একটা বেছে নেবেন, আর বইয়ের দামটা ঠিক করে ফেলবেন।

  2. L05রাইটার এজেন্ট

    চ্যাপ্টার ধরে ধরে বইয়ের লেখা এজেন্ট দিয়ে লেখাতে পারবেন।

  3. L06শত্রু পাঠক

    AI-গন্ধ আর বানানো তথ্য নিজের হাতে ধরে লেখাটা পরিষ্কার করতে পারবেন।

  4. L07ডিজাইন আর PDF

    সাধারণ লেখাকে বইয়ের মতো পাতায় সাজিয়ে প্রিমিয়াম PDF বানাতে পারবেন।

  5. L08কভার

    নিজের বইয়ের কভার বানাবেন, নামটা বসবে আসল বাংলা ফন্টে।

  6. L11নিজের ই-বুক স্টোর

    Claude Code দিয়ে নিজের একটা স্টোরের প্রথম ভার্সন চালু করে ফেলবেন।

  7. L14অটো ফলোআপ

    কার্ট ফেলে যাওয়া ক্রেতাকে মনে করানোর মেসেজ নিজে থেকে চলার ব্যবস্থা করবেন।

কোর্সটা কি আপনার জন্য?

যেগুলো আপনার সাথে মেলে, টিক দিন।

যাদের জন্য না

  • আপনি যদি বিষয়ের কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধু বই বেচে ধনী হতে চান, এটা আপনার জন্য না।
  • আপনি যদি এমন বই চান যেটা একটাও পড়া ছাড়া AI নিজে লিখে দেবে, এটা সেই কোর্স না।
  • আপনি যদি আজ শুরু করে কাল আয়ের গ্যারান্টি খোঁজেন, কোর্সটা সেটা দেয় না।

একটু হিসাব করে দেখুন

প্রতিটা বই ৳১৯৯ ধরলে মাসে মোটামুটি

৳৩,৯৮০

কোর্সের দাম

৳৪৯৯

দাম ছোট রাখলে কেনা সহজ হয়। মাসে ৩টা বই বিক্রি হলেই কোর্সের টাকা উঠে আসে।

এটা হিসাব, গ্যারান্টি না। আয় নির্ভর করে আপনার বই আর অডিয়েন্সের উপর। পেমেন্ট ফি আর কমিশন এখানে বাদ দেওয়া হয়নি।

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  • ৫টা মডিউলে ১৫টা ভিডিও লেসন, প্রতিটা ৪ থেকে ৫ মিনিটের, সাথে ১টা ফ্রি ইন্ট্রো লেসন। মোট প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট
  • Shehzin Publications-এর আসল ফাইল, আসল স্ক্রিন, আসল ভুল, ধাপে ধাপে দেখানো
  • প্রতিটা ধাপে দুই পথ: কোড ছাড়া নো-কোড পথ, আর যাঁরা চান তাঁদের জন্য এজেন্টিক পথ
  • প্রতিটা লেসনে "আগে বনাম পরে" আর "আমাদের ভুল থেকে" কার্ড
  • রিসোর্স প্যাক: সব প্রম্পট কপি করার মতো করে, লেসনে দেখানো কমান্ড আর কনফিগ, সব লেসনের "আজকের কাজ" চেকলিস্ট
  • স্টাইল গাইডের ফাঁকা টেমপ্লেট আর ভরা নমুনা
  • A4 বাংলা ই-বুকের HTML/CSS বুক টেমপ্লেট, ব্রাউজার থেকে সরাসরি PDF
  • ডেমো ই-বুক দোকান, ইনস্টল ছাড়াই ব্রাউজারে চলে
  • কেনার পরের ৩০ দিনের মেসেজ: কখন যাবে আর কখন যাবে না
  • পরের ৩০ দিনের প্ল্যান, স্কোরবোর্ডের কলাম আর অ্যাডের নিয়ম
  • প্রতিটা লেসন শেষে "আজকের কাজ", কী দেখলে বুঝবেন হয়ে গেছে সেটাসহ
  • বাংলা সাবটাইটেল
  • স্ক্রিনের সব সংখ্যা, নাম আর অর্ডার নমুনা, কোনো আসল ক্রেতার তথ্য নেই
  • ২৪ মাসের অ্যাক্সেস

৫টি মডিউল · ১৬টি লেসন

পুরো সিলেবাস

কোর্সটা নিয়ে বিস্তারিত

এজেন্ট দিয়ে বই, নিজের দোকান, অটো বিক্রি: Shehzin Publications-এর আসল কেস। একটা বই বানাতে এখন আমাদের লাগে এক থেকে দেড় ঘণ্টা। কিন্তু বই বানানো সহজ, বিক্রিটাই আসল কাজ। তাই কোর্সের অর্ধেকটা বিক্রি আর পৌঁছানো নিয়ে। শেষে হাতে থাকবে একটা বই, একটা দোকান আর একটা বিক্রির লুপ।

যাঁর কোনো বিষয়ে জ্ঞান বা অভিজ্ঞতা আছে, কিন্তু নিজের কোনো প্রোডাক্ট নেই, তাঁর জন্য বাংলায় হাতে-কলমে কোর্স। বাংলা ই-বুক বড় আন্তর্জাতিক মার্কেটপ্লেসে বেচা যায় না, তাই বেচবেন কোথায়, সেই প্রশ্ন দিয়েই শুরু। Shehzin Publications কীভাবে চলে, সেটা আসল ফাইল আর আসল স্ক্রিনে দেখবেন। তারপর একই পথে নিজেরটা বানাবেন: আইডিয়া যাচাই, AI এজেন্ট টিম দিয়ে লেখা আর QC, ডিজাইন করা PDF আর কভার, বিক্রির পাতা, নিজের দোকান, টাকা এলেই সুরক্ষিত ডেলিভারি, তারপর প্রতিদিনের পোস্ট, অটো ফলোআপ আর স্কোরবোর্ড। কোড না জানলেও চলবে, প্রতিটা ধাপে নো-কোড পথ আছে। যাঁরা চান, তাঁদের জন্য এজেন্টিক পথও আছে। এজেন্ট কাজ করে, সিদ্ধান্ত আর অনুমোদন সবসময় আপনার। "একদিনে ১০০ বই" ধাঁচের কোর্স এটা না, আর কোনো আয়ের প্রতিশ্রুতিও নেই।

৫টা মডিউলে ১৫টা লেসন আর ১টা ফ্রি ইন্ট্রো, সবগুলো এখনই খোলা। এনরোল করলেই পুরো কোর্স আপনার অ্যাকাউন্টে।

কোর্সে যা যা শিখবেন

  • বাংলা ই-বুক কোথায় বেচা যায় আর কোথায় যায় না, বাংলাদেশের বাস্তবতায়
  • কে কিনবে, কেন কিনবে, কত দামে: তিনটা আইডিয়া স্কোর করে একটা বাছা
  • যে অডিয়েন্স আগে থেকেই আছে, তার জন্য বই বানানোর নিয়ম
  • থিসিস আর ৬ পার্ট ১৮ চ্যাপ্টারের ব্লুপ্রিন্ট, যাতে লেখা পরে কম ঘষামাজা লাগে
  • নিজের লেখা থেকে স্টাইল গাইড বানানো, যাতে এজেন্ট আপনার গলায় লেখে
  • রাইটার এজেন্টকে দিয়ে চ্যাপ্টার লেখানো, আর নিজের আসল গল্প বসানো
  • AI-গন্ধ আর বানানো তথ্য ধরার QC: দুই "শত্রু" এজেন্ট আর একটা গেট
  • ডিজাইন করা প্রিমিয়াম PDF আর বাংলা নামের কভার
  • যে পাতা বিক্রি করে: লিস্টিং, সেল পেজ আর প্রতিটা বইয়ের আলাদা ল্যান্ডিং পেজ
  • নিজের ই-বুক স্টোরের প্রথম ভার্সন: ক্যাটালগ, বুক পেজ, চেকআউট, "আমার বই" লাইব্রেরি
  • টাকা এলেই বই পৌঁছানো, সাময়িক লিংক, ক্রেতার নামে ওয়াটারমার্ক আর পাইরেসির বাস্তব জবাব
  • নিরাপত্তার চেকলিস্ট: সিক্রেট, 2FA, কুপনের লিমিট
  • এক চ্যাপ্টার থেকে পাঁচ পোস্ট, ৩০ দিনের শিডিউল আর ১৫ সেকেন্ডের প্রোমো ভিডিও
  • কার্টে ফেলে যাওয়া ক্রেতা, কমেন্ট আর ইনবক্সের জন্য অটো ফলোআপ
  • স্কোরবোর্ডে মেপে শেখা, লসে না থাকা অ্যাডের নিয়ম আর পরের ৩০ দিনের প্ল্যান

সাথে যা পাবেন

  • রিসোর্স প্যাক: সব প্রম্পট, কমান্ড আর কনফিগ, চেকলিস্ট, স্টাইল গাইড টেমপ্লেট, বুক টেমপ্লেট, ডেমো দোকান, ৩০ দিনের মেসেজ আর ৩০ দিনের প্ল্যান

কে শেখাবেন

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.আমি কোডিং জানি না। এই কোর্স কি আমার জন্য?

হ্যাঁ। প্রতিটা ধাপে নো-কোড পথ আছে, পুরো বই থেকে বিক্রি পর্যন্ত। যাঁরা কোড ছাড়াই নিজের দোকান চান, তাঁদের জন্য আলাদা এজেন্টিক পথও আছে। দুটোর যেকোনোটা বেছে নিতে পারেন।

প্র.আমার তো লেখার অভ্যাস নেই। এজেন্ট কি পুরো বই লিখে দেবে?

এজেন্ট খসড়া লেখে, কিন্তু সিদ্ধান্ত আর আসল গল্প আপনার। কোর্সে স্টাইল গাইড বানানো শেখানো হয়, যাতে লেখা আপনার গলায় আসে। আর AI-গন্ধ ধরার আলাদা QC ধাপ আছে। এটা "একদিনে ১০০ বই বানিয়ে ছেড়ে দাও" ধাঁচের কোর্স না।

প্র.কোর্সে কি আয়ের নিশ্চয়তা আছে?

না। আয় কেউ নিশ্চিত বলতে পারে না, আমরাও না। কোর্সে একটা আসল চলমান প্রকাশনীর পুরো প্রসেস দেখানো হয়েছে, যাতে আপনি নিজের পথে সেটা বানাতে পারেন।

প্র.কোন বিষয়ে বই লিখব, সেটা ঠিক করাই তো আমার সমস্যা।

এর জন্য আলাদা লেসন আছে। তিনটা আইডিয়া স্কোর করে একটা বাছাই করবেন, আর কেনার কারণ, পৌঁছানোর চ্যানেল আর প্রতিযোগিতা দেখে সিদ্ধান্ত নেবেন।

প্র.কোনো পেইড টুল কিনতে হবে?

শুরু করা যায় ফ্রি অ্যাকাউন্ট দিয়ে। কিছু ধাপে AI চ্যাট বা এজেন্ট টুলের পেইড প্ল্যান বেশি স্বস্তি দেয়, কিন্তু কোর্সের নো-কোড পথ ফ্রি টুলেও চলে। পেমেন্ট গেটওয়ের জন্য ট্রেড লাইসেন্স লাগতে পারে, সেটা লেসনে আলাদা করে বলা আছে।

প্র.বাংলা ই-বুক কোথায় বেচা যায়?

এটাই কোর্সের একটা বড় প্রশ্ন। চার পথের তুলনা আছে: মার্কেটপ্লেস, ডিজিটাল-প্রোডাক্ট প্ল্যাটফর্ম, অন্যের দোকানে সেলার হওয়া, আর নিজের স্টোর। নিয়ম বদলায়, তাই লেসনে তারিখসহ দেখানো, আর নিজে মিলিয়ে নেওয়ার পদ্ধতিও বলা।

প্র.ফোন দিয়ে করা যাবে?

দেখা, শেখা আর পোস্ট করা ফোনেই যায়। বই ডিজাইন, দোকান বানানো আর স্কোরবোর্ডের কাজ ল্যাপটপ বা কম্পিউটারে অনেক সহজ।

প্র.রিসোর্স প্যাকে কী আছে?

সব প্রম্পট কপি করার মতো করে, লেসনে দেখানো কমান্ড, "আজকের কাজ" চেকলিস্ট, স্টাইল গাইড টেমপ্লেট, বইয়ের HTML/CSS টেমপ্লেট, ডেমো ই-বুক দোকান, কেনার পরের ৩০ দিনের মেসেজ আর পরের ৩০ দিনের প্ল্যান।

প্র.নিজের বই বেচার আগে কী খেয়াল রাখব?

লেখা, ছবি আর ফন্টের অধিকার নিজে নিশ্চিত করুন। পাসওয়ার্ড, টোকেন বা API কী কখনো ফাইলে, প্রম্পটে বা স্ক্রিনশটে রাখবেন না। কোর্সে এই নিয়মগুলো নিরাপত্তার চেকলিস্টে আছে।

প্র.কতদিন দেখতে পারবো?

কেনার দিন থেকে ২৪ মাস।

আর দেরি কেন?

Agentic AI Ebook Business - বাংলা ই-বুক বানানো, নিজের দোকান আর অটো বিক্রি: আইডিয়া থেকে ডেলিভারি পর্যন্ত

৳৪৯৯

৳২,০০০

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।