রেকর্ডেড কোর্স৩টি লেসন ফ্রি দেখুন

AI Driven CV, Résumé, LinkedIn Profile with Video Résumé

৫৫৮ জন ভর্তি হয়েছেন

গত ৭ দিনে ২৫ জন এনরোল করেছেন

সিভি, রেজ্যুমে, লিংকডইন প্রোফাইল আর ভিডিও রেজ্যুমে—এক কোর্সেই আপনার প্রফেশনাল ব্র্যান্ডিং

শেখাবেন Sabbir Ahmed
  • ৫৫৮জন শিখছেন
  • ১৯টি লেসন
  • ৭টি মডিউল, ধাপে ধাপে
  • ৩টি লেসন ফ্রি দেখুন
  • ২ বছর অ্যাক্সেস
  • বিগিনার

এই কোর্সে যা পাবেন

+ হাতে-কলমে
  1. AI দিয়ে নাম্বার-ড্রিভেন ফাইভ-স্টার মাস্টার সিভি ও টার্গেটেড রেজ্যুমে তৈরি
  2. রিক্রুটার-ফ্রেন্ডলি অলস্টার LinkedIn প্রোফাইল সেটআপ
  3. AI Avatar দিয়ে স্টোরি-ড্রিভেন ভিডিও রেজ্যুমে তৈরি
  4. AI হেডশট, কাভার ডিজাইন ও পোর্টফোলিও ওয়েবসাইট
  5. সম্পূর্ণ প্রি-রেকর্ডেড কোর্স — নিজের সময়মতো শেখার সুবিধা
  6. কোর্সের ভিডিও রেকর্ডিং সহ ২ বছরের অ্যাক্সেস এবং এই সময়ের সব আপডেট ফ্রি

৭টি মডিউল · ১৯টি লেসন

পুরো সিলেবাস

যেকোনো ধাপে চাপ দিলে নিচে ওই মডিউলের লেসনগুলো খুলবে

কোর্সটা নিয়ে বিস্তারিত

আজকের রিক্রুটাররা আর দায়িত্বের তালিকায় ঠাঁসা লম্বা সিভি চান না — তারা চান অল্প কথায় সর্বোচ্চ দুই পেইজের একটি রেজ্যুমে, যা নির্দিষ্ট জব সার্কুলারের উপর ভিত্তি করে তৈরি। সেই রেজ্যুমেতে থাকবে জব সার্কুলারের সাথে রিলেভেন্সি রেখে আপনার পূর্বের কাজের ইমপ্যাক্টফুল কোয়ান্টিফায়েবল নাম্বার, সফট-স্কিল ও প্রবলেম-সলভিং এর গল্প এবং প্রতিষ্ঠানের প্রতি আপনার ভিশন।

এই কাজটা তখনই ভালোভাবে করতে পারবেন যখন নিজের ক্যারিয়ার জার্নি নিয়ে পরিপূর্ণ নলেজ থাকবে — কবে কী করেছেন, প্রতিষ্ঠান কীভাবে উপকৃত হয়েছে, কোন নাম্বার দিয়ে নিজের ইমপ্যাক্ট দেখানো যায়। নিজের ক্যারিয়ার নিয়ে নিজেই গুছিয়ে বলতে না পারলে, অন্য কেউ আপনার উপর ইনভেস্ট করবে কেন? এই প্রি-রেকর্ডেড কোর্সে আপনি AI এর সাহায্যে নিজের সিভি, রেজ্যুমে ও লিংকডইন প্রোফাইল প্রফেশনালভাবে তৈরি করা শিখবেন।

এই কোর্সে যা শিখবেন

  • AI দিয়ে নাম্বার ও অ্যাচিভমেন্ট-ড্রিভেন ফাইভ-স্টার মাস্টার সিভি তৈরির ফর্মুলা (ফ্রেশার ও এক্সপেরিয়েন্সড — দুই ক্ষেত্রেই)

  • যেকোনো জব সার্কুলারের উপর ভিত্তি করে এক থেকে দুই পেইজের টার্গেটেড রেজ্যুমে তৈরির গাইডলাইন

  • LinkedIn প্রোফাইলকে অলস্টার লেভেলে নিয়ে যাওয়ার কৌশল

  • AI হেডশট ও প্রফেশনাল কাভার ডিজাইন

  • স্টোরি-ড্রিভেন স্ক্রিপ্ট ও AI Avatar দিয়ে ভিডিও রেজ্যুমে তৈরি

  • Canva ও AI টুল ব্যবহার করে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি

কোর্স শেষে আপনার হাতে থাকবে

  • একটি AI-অপটিমাইজড মাস্টার সিভি ও পছন্দের জব ধরে টার্গেটেড রেজ্যুমে বানানোর কমপ্লিট গাইডলাইন

  • রিক্রুটার-ফ্রেন্ডলি LinkedIn প্রোফাইল

  • প্রফেশনাল হেডশট ও কাভার ডিজাইন

  • AI দিয়ে তৈরি স্টোরি-ড্রিভেন ভিডিও রেজ্যুমে

  • একটি সম্পূর্ণ পোর্টফোলিও ওয়েবসাইট

কোর্স ইন্সট্রাক্টর

এই কোর্সের ইন্সট্রাক্টর সাব্বির আহমেদ তার ১২ বছরের ক্যারিয়ার এক্সপেরিয়েন্সে কাজ করেছেন BDjobs, Pathao ও মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান REVE Systems-এ। ৮ বছরের বিজনেস এক্সপেরিয়েন্সে গড়ে তুলেছেন ফরেন-ইনভেস্টেড ও ইনকর্পোরেটেড অ্যানিমেশন স্টুডিও EndingScene Ltd. লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে তার বিভিন্ন কোর্সে দেশ-বিদেশ থেকে এনরোল করেছেন ৮০ হাজারের বেশি স্টুডেন্ট।

চাকরির বাজারে শত শত আবেদনকারীর ভিড়ে যদি 'স্পেশাল' কিছু হয়ে উঠতে চান — রিক্রুটাররা যেন আপনার সিভি, রেজ্যুমে, লিংকডইন প্রোফাইল ও ভিডিও রেজ্যুমে দেখে নড়েচড়ে বসেন — তাহলে পূর্ণ আস্থা রেখেই এই কোর্সে জয়েন করতে পারেন।

কে শেখাবেন

Sabbir AhmedSabbir AhmedLearning Bangladesh-এর প্রতিষ্ঠাতা · AI ট্রেইনার
  • অ্যানিমেশন স্টুডিও EndingScene Ltd.-এর MD, ২০১৮ থেকে
  • BRAC, CARE, IPPF-এর ভিডিও প্রজেক্ট
  • BRAC-এ ১৫০ জনকে AI দিয়ে কনটেন্ট বানানো শিখিয়েছেন
  • NASA Space Apps Challenge ২০২৫-এর লোকাল জাজ
Shafiqul IslamShafiqul Islamইনস্ট্রাক্টর · তাঁর সব কোর্স দেখুন →

ভর্তি হলে যা যা পাচ্ছেন

  • ২ বছর অ্যাক্সেস

    কেনার দিন থেকে, নিজের সময়ে বারবার দেখুন

  • ওয়েব আর অ্যাপে

    ল্যাপটপে শুরু, ফোনে শেষ, যেখানে থেমেছিলেন সেখান থেকে

  • সার্টিফিকেট

    কোর্স শেষ করলে, অনলাইনে যাচাই করা যায়

  • পুরোটা বাংলায়

    সহজ ভাষায়, হাতে-কলমে দেখিয়ে

যা সবাই জানতে চান

প্র.এই কোর্সটি কি প্রি-রেকর্ডেড, নাকি লাইভ?

এটি একটি সম্পূর্ণ প্রি-রেকর্ডেড কোর্স। তাই নিজের সুবিধামতো সময়ে, নিজের গতিতে যেকোনো জায়গা থেকে শিখতে পারবেন এবং প্রয়োজনে যতবার ইচ্ছা রিভিশন দিতে পারবেন।

প্র.কোর্স কেনার পর কতদিন অ্যাক্সেস পাবো?

কোর্স কেনার পর আপনি কোর্সের ভিডিও রেকর্ডিং সহ ২ বছরের অ্যাক্সেস পাবেন। এই ২ বছরের মধ্যে কোর্সে যত আপডেট আসবে, সবগুলোই অতিরিক্ত খরচ ছাড়া পাবেন।

প্র.কোনো এক্সপেরিয়েন্স ছাড়া ফ্রেশার হিসেবে কি এই কোর্স কাজে আসবে?

অবশ্যই। কোর্সে ফ্রেশার ও এক্সপেরিয়েন্সড — দুই ধরনের শিক্ষার্থীর জন্যই আলাদা ফর্মুলা দেখানো হয়েছে। ফ্রেশার হিসেবেও কীভাবে নাম্বার ও অ্যাচিভমেন্ট-ড্রিভেন সিভি তৈরি করবেন, তা ধাপে ধাপে শিখবেন।

প্র.ভিডিও রেজ্যুমে ও পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে কি আলাদা টাকা লাগবে?

কোর্সে দেখানো হয়েছে কীভাবে AI ও Canva-র মতো টুল ব্যবহার করে ভিডিও রেজ্যুমে ও পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয়। ব্যবহৃত টুলগুলোর বেশিরভাগেই ফ্রি অপশন রয়েছে।

প্র.কোর্সটি কাদের জন্য?

যারা চাকরি খুঁজছেন বা ক্যারিয়ার সুইচ করতে চান, ফ্রেশার ও অভিজ্ঞ — সবার জন্য। যারা নিজের সিভি, রেজ্যুমে ও লিংকডইন প্রোফাইলকে রিক্রুটার-ফ্রেন্ডলি ও প্রফেশনাল করতে চান, তাদের জন্য কোর্সটি উপযোগী।

আর দেরি কেন?

AI Driven CV, Résumé, LinkedIn Profile with Video Résumé

  • ১৯টি লেসন
  • ৭টি মডিউল
  • ২ বছর অ্যাক্সেস
  • সার্টিফিকেট
  • ওয়েব আর অ্যাপে

৳৯৯৯

৳৩,৫০০

পুরোটা বাংলায়। কেনার আগে কিছু জানার থাকলে WhatsApp-এ নক দিন।